পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব

পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব

Share

পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লা‌বে আপনাক স্বাগত

অনার্স ক্লাব নামকরণ!!!
আমাদের মধ্যে একটা প্রচন্ড ভুল ধারণা আছে যে, শিক্ষিত মানেই সার্টিফিকেটধারী! আমরা এই ভুলটাকে মুঁছে দিতে চাই। আপনি ইতিহাসে দেখতে পাবেন পৃথিবীর শিক্ষা-সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ও পরিবর্তনে সবচেয়ে বেশী ভূমিকা রাখা লোকদের বেশীরভাগেরই আমরা যে সার্টিফিকেটধারীদের শিক্ষিত ভাবি তেমন কোন সার্টিফিকেট তাদের নাই বা ছিল না। তাহলে আপনি কি তাদের অশিক্ষিত বলবেন?
আসলে শিক্ষা এমন এক

30/03/2026

United Commercial Bank PLC (UCB), পুরাপাড়া বাজার শাখা

30/03/2026

শিশুর জ্বর, সর্দি,কাশি হলে বাসায় বসে না থেকে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিন। শিশুদের সময়মতো টিকা দিন।

(বার্তা‌টি শেয়ার ক‌রে ছ‌ড়ি‌য়ে দিন)

26/03/2026
26/03/2026

ডাকসেবা থেকে বঞ্চিত পুরাপাড়া ইউনিয়ন

দুঃখজনক হলেও সত্য—পুরাপাড়া ইউনিয়নে এই মুহূর্তে কোনো ডাকঘর নেই। নেই পোস্টমাস্টার, নেই ডাকপিয়ন। ফলে ডাক বিভাগের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি সেবা থেকে এলাকার মানুষ কার্যত বঞ্চিত।

ডিজিটাল যুগেও অনেক প্রয়োজনীয় সরকারি ও প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে ডাকসেবার গুরুত্ব রয়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি—পুরাপাড়া ইউনিয়নে দ্রুত ডাকঘর স্থাপন ও প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হোক।

#পুরাপাড়া_ইউনিয়ন #ডাকঘর #জনদাবি 📮

24/03/2026

২৫ মার্চ – গণহত্যা দিবস

১৯৭১ সালের এই কালরাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর ইতিহাসের এক নৃশংস গণহত্যা চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়।

এই গণহত্যার প্রতিবাদ ও প্রতিরোধের মধ্য দিয়েই শুরু হয় আমাদের মহান মুক্তিযুদ্ধ।

আজ গণহত্যা দিবসে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। মহান আল্লাহ তায়ালা যেন তাঁদের আত্মাকে মাগফিরাত দান করেন। আমরা যেন মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি।

🖤 সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা।

— পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব

Photos from পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব's post 23/03/2026

অন‌ার্স ক্লাব প্রী‌তি ক্রিকেট ম‌্যাচ ২০২৬

23/03/2026

📢 নোটিশ

অনার্স ক্লাব কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬

অনার্স ক্লাবের উদ্যোগে আগামী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য ও অংশগ্রহণের নির্দেশনা পরবর্তীতে জানানো হবে।

22/03/2026

আপনার সবাই আমন্ত্রিত

17/03/2026

শুধু ১–২ জনের আন্তরিক উদ্যোগই পারে সবাইকে একসাথে করতে, আর তাতেই তৈরি হয় এমন সুন্দর ও স্মরণীয় মুহূর্ত!

10/03/2026

🎓🌟 অনার্স ক্লাব কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ 🌟🎓

মেধাকে সম্মান, ভবিষ্যৎকে অনুপ্রেরণা — এই লক্ষ্য নিয়েই অনার্স ক্লাবের উদ্যোগে আয়োজন করা হচ্ছে “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬”।

এবার আমরা ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিতে যাচ্ছি। তাদের এই অর্জনকে স্মরণীয় করে রাখতে প্রতিজনের জন্য থাকবে একটি করে সৌজন্য উপহার। 🎁

আপনি চাইলে একজন বা একাধিক শিক্ষার্থীর জন্য একটি করে উপহার স্পন্সর করতে পারেন।
ইচ্ছা করলে সেই উপহারের সাথে আপনার নাম বা প্রতিষ্ঠানের নামও উল্লেখ করা হবে। 🏷️

আপনার সামান্য সহযোগিতাই হতে পারে একজন মেধাবী শিক্ষার্থীর জন্য বড় প্রেরণা।
আসুন, আমরা সবাই মিলে মেধাকে সম্মান জানাই। 💙

আগ্রহী হলে ইনবক্সে বা কমেন্টে জানান।

ধন্যবাদান্তে
🤝 অনার্স ক্লাব পরিবার


#কৃতি_শিক্ষার্থী_সংবর্ধনা



Want your business to be the top-listed Government Service in Faridpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Purapara Bazar
Faridpur
7840