16/12/2025
লাখো শহীদদের আত্মত্যাগ, রক্ত, অশ্রুর বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা আমাদের জাতির সবচেয়ে বড় অহংকার ও চিরন্তন গর্ব। মহান বিজয় দিবস উপলক্ষে শহিদদের আত্নার মাগফিরাত কামনা ও পুষ্পস্তবক অর্পন করলো পিবিআই, ফরিদপুর জেলা। এছাড়া মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে ক্রাইমসিন ডিউটিতে সদা তৎপর টিম পিবিআই, ফরিদপুর।
16/12/2024
মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পিবিআই ফরিদপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মো: রবিউল ইসলাম, পিএসসি মহোদয় এবং অন্যান্য সদস্যবৃন্দ কর্তৃক শ্রদ্ধাঞ্জলি অর্পণ
18/05/2024
অদ্য ১৮/০৫/২০২৪ তারিখ পিবিআই ফরিদপুর জেলায়, "ফৌজদারী মামলায় ভূমি সংক্রান্ত
অপরাধসমূহ, নথি সনাক্তকরণ ও তদন্ত প্রক্রিয়ার কৌশল” বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় নতুন প্রণীত ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ বিষয়ে অপরাধ, নথি সনাক্তকরণ ও তদন্ত প্রক্রিয়া সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়।
আলোচনা থেকে লব্ধজ্ঞান তদন্ত প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। ফলে এতদবিষয়ে মামলা গুলো এই আইনের আওতায় যথাসম্ভব তদন্ত শেষ করে বিজ্ঞ আদালতে দ্রুত প্রতিবেদন দাখিলে সহায়ক হবে।
দীর্ঘদিনের ভূমি সম্পর্কিত বিদ্যমান সমস্যার সমাধানের মাধ্যমে দেশ জনগন বহুলাংশে উপকৃত হবে এবং জনসাধারনের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।
জনাব মোঃ রবিউল ইসলাম, পিএসসি, পুলিশ সুপার, পিবিআই, ফরিদপুর জেলা, মহোদয়ের সঞ্চালনায়
উক্ত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে জনাব ইমদাদুল হক, বিচারক(যুগ্ম জেলা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, রাজবাড়ী
এবং
বিজ্ঞ আলোচক হিসেবে জনাব মানিক কুমার মজুমদার, অ্যাডভোকেট জজ কোর্ট, ফরিদপুর, উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় অংশগ্রহনকারীদের বিভিন্ন মূহুর্তের স্থির চিত্র।
16/05/2024
অদ্য ১৬/০৫/২০২৪ তারিখ পিবিআই, ফরিদপুর জেলা কার্যালয়ে মামলা, নিষ্পত্তি, আসামী গ্রেফতার ও অন্যান্য তদন্ত কর্মকান্ডের নিবিড় তদারকির নিমিত্তে অপরাধ পর্যালোচনা সভা ও শ্রেষ্ঠ অফিসারকে পুরস্কার প্রদান করা হয়।
সভাপতিঃ জনাব মোঃ রবিউল ইসলাম, পিএসসি ,পুলিশ সুপার, পিবিআই, ফরিদপর জেলা।
আয়োজনেঃ পিবিআই, ফরিদপুর জেলা ইউনিট।
উক্ত অপরাধ সভায় অংশগ্রহনকারীদের বিভিন্ন মূহুর্তের স্থির চিত্র।
14/05/2024
অদ্য ১৪/০৫/২০২৪ তারিখ পিবিআই ফরিদপুর জেলা কার্যালয়ে ÒWorkshop on Effective Criminal Case Investigation focused on Different Practical Case Studies” বিষয়ক দিনব্যপি কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞ আলোচকঃ
প্রথম আলোচকঃ জনাব রাম প্রসাদ ঘোষ, এসআই(নিঃ), পিবিআই, মুন্সিগঞ্জ জেলা।
দ্বিতীয় আলোচকঃ জনাব মোহাম্মদ শাহ কামাল, পুলিশ পরিদর্শক(নিঃ), পিবিআই, গোপালগঞ্জ জেলা।
তৃতীয় আলোচকঃ জনাব হিরন চন্দ্র মজুমদার, এসআই(নিঃ), পিবিআই, মানিকগঞ্জ জেলা।
চতুর্থ আলোচকঃ জনাব গৌরাঙ্গ কুমার বসু, পুলিশ পরিদর্শক(নিঃ), পিবিআই, ফরিদপুর জেলা।
কর্মশালা সঞ্চালকঃ জনাব মোঃ রবিউল ইসলাম, পিএসসি, পুলিশ সুপার, পিবিআই, ফরিদপুর জেলা।
আয়োজনেঃ পিবিআই ফরিদপুর জেলা ইউনিট।
উক্ত কর্মশালায় অংশগ্রহনকারীদের বিভিন্ন মূহুর্তের স্থির চিত্র।
10/03/2024
মামলা তদন্ত ও প্রতিবেদন দাখিলে ত্রুটি বিচ্যুতি নিরুপণ ও সংশোধনের উপায়” শীর্ষক কর্মশালা
স্থানঃ- পিবিআই ফরিদপুর জেলার কনফারেন্স রুম, তারিখ-১০/০৩/২০২৪খ্রিঃ রোজ রবিবার বেলা ১৫.০০ ঘটিকা।
মূল প্রবন্ধ উপস্থাপক
জনাব এম. এ সাঈদ, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ফরিদপুর জেলা।
বিজ্ঞ আলোচকঃ
(ক) জনাব মোঃ মনিরুজ্জামান সিকদার, বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ফরিদপুর জেলা।
(খ) জনাব অরুপ কুমার বসাক, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ফরিদপুর জেলা।
কর্মশালা সঞ্চালকঃ
জনাব মোঃ রবিউল ইসলাম পিএসসি পুলিশ সুপার পিবিআই, ফরিদপুর জেলা ইউনিট।
আয়োজনেঃ- পিবিআই, ফরিদপুর জেলা ইউনিট। উক্ত কর্মশালায় অংশগ্রহন কারীদের বিভিন্ন মূহুর্তের স্থির চিত্র।
02/03/2024
পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকায় কর্মরত অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ নাসিরুল ইসলাম এর কন্যা বুয়েট যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী লামিসা ইসলাম এর লাশ অদ্য ইং ০১/০৩/২০২৪ তারিখ ফরিদপুর চক বাজার জামে মসজিদে বাদ জুম্মা মৃতের জানাযা শেষে ফরিদপুর শহরস্থ আলীপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
23/01/2024
সহকর্মীর খোঁজে...........
17/12/2022
বিজয় দিবস/২0২২ উপলক্ষ্যে পিবিআই ফরিদপুর জেলার পুলিশ সদস্যবৃন্দ কর্তৃক শ্রদ্ধাঞ্জলি অর্পন ও অন্যান্য কার্যক্রম।
19/09/2022
ভিডিও কনটেন্ট ও বাবুল আক্তারের মামলা
পৌনে সাত বছর আগে ২০১৬ সালের ৫ জানুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) যাত্রা শুরু হয়েছিল। অনেক বছরের পুর....
16/12/2021
বিজয় দিবস/২0২১ উপলক্ষ্যে পিবিআই ফরিদপুর জেলার পুলিশ সদস্যবৃন্দ কর্তৃক শ্রদ্ধাঞ্জলী অর্পন ও অন্যান্য কার্যক্রম।
27/09/2021
“পিবিআই, ফরিদপুরের আওতাধীন রাজবাড়ী জেলার পাংশা থানার অজ্ঞাতনামা চাঞ্চল্যকর হত্যা মামলার সন্দিগ্ধ আসামী মোঃ রিপন প্রামানিক(২৪)’কে পিবিআই, ফরিদপুর কর্তৃক গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন শিরির চালা এলাকা হইতে গত ২৫/০৯/২১ তারিখে গ্রেফতার করা হয়। যা পাংশা(রাজবাড়ী) থানার মামলা নং-০৩, তারিখ-০৭/০৭/২০২০খ্রিঃ ধারাঃ ৩০২/ ২০১/৩৪ দঃবিঃ। গ্রেফতারকৃত আসামীকে গত ২৬/০৯/২১ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করিলে আসামী ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন”। মামলাটি অজ্ঞাতনামা হত্যা মামলা ছিল। ডিসিস্টের নাম ঠিকানা সনাক্ত করিয়া জড়িত একমাত্র আসামীকে গ্রেফতারপূর্বক আদালতে স্বীকারোক্তিমূলক ১৬৪ ধারায় জবানবন্দী প্রদানের মাধ্যমে ক্ললেস এই মামলার রহস্য সম্পূর্নরুপে উদঘাটন করা সম্ভব হয়েছে।