29/08/2023
আজ ২৯/০৮/২৩ তারিখে উপজেলা স্বাস্থ্য অফিস, সদর, ফরিদপুরে একই সাথে ৯জন কর্মীর অবসরত্তোর বিদায় সংবর্ধনার অনুষ্ঠান আয়োজন করা হয়।মাননীয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা.এস এম ইফতেখার আজাদ স্যার এর নতুন উদ্যোগ,সুদক্ষ দিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে প্রথমবারের মতো অফিসের সকল পর্যায়ের সব কর্মী একসাথে সভাকক্ষে মিলিত হওয়ায় একটি উৎসবমুখর মিলনমেলার সৃষ্টি হয়েছে। বিদায় অনুষ্ঠান,স্মৃতিচারণ ও মধ্যাহ্ন ভোজের মাধ্যমে আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
07/08/2023
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ, ২০২৩ উপলক্ষে সদর উপজেলা, ফরিদপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এস এম ইফতেখার আজাদ স্যার এর তত্ত্বাবধানে অফিস এবং বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে মাতৃদুগ্ধ দানের উপকারিতা এবং কার্যক্রম সুনিশ্চিত করার লক্ষ্যে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-"কর্মজীবী মা-বাবার সহায়ক পরিবেশ গড়ি,মাতৃদুগ্ধ দান নিশ্চিত করি।"
18/06/2023
আজ ১৮ জুন, ২০২৩ এ অনুষ্ঠিত সারা দেশব্যাপী চলমান জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর সদর উপজেলা, ফরিদপুর এ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এস.এম ইফতেখার আজাদ স্যার। পরবর্তীতে স্যার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং কার্যক্রম দেখেন। এছাড়াও সদর উপজেলা, ফরিদপুর এর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ডা: শেখ মুহাম্মদ বিন ফারুখ সানি, এম.ও.(ডিসি) এবং ডা: আল-আমিন সরোয়ার, এম.ও.(সিএস)।
28/05/2023
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উপলক্ষে আজ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়,সদর,ফরিদপুর এর অধীনে রিয়াজুল ইসলাম কমিউনিটি ক্লিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।মেডিকেল ক্যাম্পের তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জনাব ডা.এস এম ইফতেখার আজাদ স্যার এবং সার্বিক দায়িত্বে ছিলেন মেডিকেল অফিসার ডা.নুসরাত, ডা.চন্দ্রিমা,ডা.সাদিয়া ও অন্যান্য কর্মীরা।
26/03/2023
২৬/০৩/২৩
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ফরিদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
23/03/2023
আজ বিশ্ব যক্ষা দিবস ২০২৩ উপলক্ষে ফরিদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত র্যালী ও আলোচনা সভা।
28/02/2023
ফরিদপুর সদর উপজেলার ৪২ তম বিসিএসের ১ম বর্ষপূর্তি উদযাপন। ধন্যবাদ সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাতেমা করিম স্যারকে আমাদের এই এক বছরের পথচলাকে সহজ ও মসৃণ করে দেওয়ার জন্য। ❤️❤️❤️ পরবর্তী দিন গুলোও এমন সুন্দর হোক এই কামনায়।
আশা করি ৪২ বিসিএস এর হাত ধরে স্বাস্থ্য খাত এগিয়ে যাবে আরও বহুদূর 😇😇😇
27/02/2023
যক্ষা প্রতিরোধ বিষয়ক কর্মশালায় ফরিদপুর সদর উপজেলার ব্লুবার্ড প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে বক্তব্যরত শ্রদ্ধেয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাতেমা করিম স্যার।