গড়িয়াদহ জ্ঞানমন্দির লাইব্রেরি

গড়িয়াদহ জ্ঞানমন্দির লাইব্রেরি

Share

গড়িয়াদহ ফাউন্ডেশন পরিচালিত গ্রহন্থালয়

Photos from গড়িয়াদহ ফাউন্ডেশন's post 21/02/2026
18/02/2026

হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে;
হয়তো শ‍ুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে;
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশ‍ু এক উঠানের ঘাসে;
র‍ূপ্‌সার ঘোলা জলে হয়তো কিশোর এক শাদা ছেঁড়া পালে
ডিঙা বায়;—রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক: আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে—


~ শুভ জন্মদিন কবি জীবনানন্দ দাশ

30/01/2026
20/01/2026
19/01/2026

প্রিয় গড়িয়াদহ গ্রামবাসী,

সবাইকে নমস্কার ও আসন্ন সরস্বতী পূজার প্রীতি ও শুভেচ্ছা 🙏💐

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, প্রতি বছরের ন্যায় ধারাবাহিক ভাবে এবছরও গড়িয়াদহ ফাউন্ডেশন আমাদের গ্রামের সনাতনী কৃতি শিক্ষার্থীদের জন্য সংবর্ধনা আয়োজন করতে চলেছে। তবে এই বছর থেকে আমরা নতুন বছরের শুরুতেই আর্থিকভাবে তুলনামূলক দুর্বল পরিবারের শিক্ষার্থীদের জন্যও সামান্যতম হলেও কিছু শিক্ষা উপকরণ তাদের হাতে তুলে দিতে চাই, যা তাদের লেখা-পড়ায় সহয় হতে পারে।

এই শিক্ষাভিত্তিক কার্যক্রম যখন পরিচালনা করছি তখন আমাদের আরোধ্য বিদ্যার দেবী সরস্বতী কে অর্চনা ব্যতিরেখে কিভাবে হবে???

তাই, আমরা প্রথমবারের মতো গ্রামের সকল শিক্ষার্থীদের জন্য সরস্বতী পূজা আয়োজন করতে যাচ্ছি।

প্রিয় সুধী,

এই সরস্বতী পূজায় এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে গ্রামের দল-মত নির্বিশেষে সবাইকেই আমন্ত্রণ ও নিমন্ত্রণ জানাচ্ছি।

এবং সকল স্বেচ্ছাসেবক, গড়িয়াদহ ফাউন্ডেশন দেরকেই বিশেষভাবে অনুরোধ আপনারা আপনাদের অবস্থান থেকে করণীয় কর্তব্যে অংশগ্রহণ করে উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করে তুলুন। 🙏

সকল সচেতন গ্রামবাসীর কাছে আহবান আপনারা আমাদের এই মহৎকর্মে আংশগ্রহন করুনঃ এবং আপনাদের সহযোগীতা অব্যাহত রাখুন।

আমাদের ভুল-ভ্রান্তি ধরিয়ে দিন, পরামর্শ দিন যাতে আমরা গ্রামের শিক্ষার্থীদের জন্য লেখা-পড়ায় আমাদের সহায়তা উত্তর-উত্তর বৃদ্ধি করতে পারি, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা-দীক্ষায়, আয়-রোজগারে, চাকরি-ব্যবসায় সহায়ক হয়ে উঠে।

সবাইকে আবারও এই অনুষ্ঠানে যোগ দেবার আহবান করে আমন্ত্রণ জানাচ্ছি🙏

বিঃদ্রঃ

আমাদের স্বেচ্ছাসেবকরা দেশে-বিদেশে অবস্থান করে লেখা-পড়া ও বিভিন্ন পেশায় নিয়জিত থাকে। তাই গতানুগতিক ধারায় এই সংগঠন পরিচালনা করা অনেক সময় সম্ভব হয় না। তাই চিঠির মাধ্যমে বা ফোনের মাধ্যমে গ্রামের প্রতিটি ব্যক্তির কাছে আমাদের আমন্ত্রণ পৌঁছে দেওয়া সব সময়ই সম্ভব হয় না, আমাদের এই অপারগতাকে আপনারা ক্ষমা সুন্দর ভাবে দেখবে বলে আমরা আশা করি। 🙏

আমরা শুধু পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের ও উপকরণ প্রাপ্তির উপযুক্ত শিক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের সরাসরি যোগাযোগের মাধ্যমে আমন্ত্রণ জানানোর চেষ্টা করব।

এবং তাদের তালিকা আমাদের ফেসবুক পেজে প্রকাশ করব। সেখানে ভুল-ভ্রান্তি জানালে, সেটাও সংশোধন করার সুযোগ থাকবে।

সবাইকে আবারও নমস্কার 🙏

16/01/2026

দুরে কাছে কেবলি নগর, ঘর ভাঙে;
গ্রামপতনের শব্দ হয়;
মানুষেরা ঢের যুগ কাটিয়ে দিয়েছে পৃথিবীতে,
দেয়ালে তাদের ছায়া তবু
ক্ষতি, মৃত্যু, ভয়,
বিহ্বলতা বলে মনে হয় ।

এসব শূণ্যতা ছাড়া কোনোদিকে আজ
কিছু নেই সময়ের তীরে ।
তবু ব্যর্থ মানুষের গ্লানি ভুল চিন্তা সংকল্পের
অবিরল মরুভূমি ঘিরে
বিচিত্র বৃক্ষের শব্দে স্নিগ্ধ এক দেশ
এ পৃথিবী, এই প্রেম, জ্ঞান, আর হৃদয়ের এই নির্দেশ ।

পৃথিবীলোক
~ জীবনানন্দ দাশ

Want your business to be the top-listed Government Service in Faridpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

পূজোর খোলা বাজার, গড়িয়াদহ
Faridpur
7851