CTIP Activists Faridpur

CTIP Activists Faridpur

Share

শুধু কঠোর আইন প্রয়োগ নয়
মানব পাচার প্রতিরোধে চাই সামাজিক আন্দোলন

নারী গার্মেন্টসকর্মীকে বিয়ে করে পা'চা'রে'র চেষ্টা চীনা নাগরিকের! | Chinese Marriage Trap | Somoy TV 16/11/2025

https://youtu.be/7XflIUbZ3jY?si=gdPYadlauOWHSE6v

নারী গার্মেন্টসকর্মীকে বিয়ে করে পা'চা'রে'র চেষ্টা চীনা নাগরিকের! | Chinese Marriage Trap | Somoy TV নারী গার্মেন্টসকর্মীকে বিয়ে করে পা'চা'রে'র চেষ্টা চীনা নাগরিকের! | Chinese Marriage Trap | Somoy TVআরও বিস্তারিত জানতে ভি...

কম্বোডিয়া: সাইবার চক্রে মানুষ বেচা-কেনা হয় যেখানে 16/11/2025

https://youtu.be/_jJn89636gM?si=icVtauRzOprfNzCB

কম্বোডিয়া: সাইবার চক্রে মানুষ বেচা-কেনা হয় যেখানে বাংলাদেশের অনেক তরুণ ভাগ্য বদলের আশায় পাড়ি জমান অন্য দেশে। আর তাদের অনেকেই প্রতারক চক্রের কবলে পড়ে পরিণত হচ্ছ...

22/09/2025

টেকনাফে মানবপাচারকারীর আস্তানায় অভিযান

টেকনাফে মানব পাচারকারীর একটি চক্রের আস্থানা থেকে নারী ও শিশুসহ ৮০ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Photos from CTIP Activists Faridpur 's post 25/07/2025

আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে খলিলপুর উচ্চ বিদ্যালয় এর কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থী এবং অবিভাবক দের মধ্যে সচেতনতা মূলক আলোচনা সভা।
সভায় মানব পাচার প্রতিরোধে কাজ করা আশ্বাস প্রকল্পের পরিচতি থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
উক্ত আলোচনায় শিশু থেকে নবীন প্রবীন নারী পুরুষ সকল কে পাচারের ঝুকি সম্পর্কে জানানোর মাধ্যমে সচেতন করা হয়, উপস্থিত জাফর সরদার নামে এক জন বলেন যে আপনারা স্বেচ্ছাসেবক দল যে কোনো সামজসেবা মূলক কাজ করতে গেলে আমাদের কোনো সহযোগিতা লাগলে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো কিভাবে সেবা মূলক কাজ আর ও সুন্দর হয়।
সেমিনারে সিটিপ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রিনা সরকার, সোনিয়া জামান এবং শামীমা সুলতানা।
সার্বিক সহযোগিতা করেছেন আশ্বাস প্রকল্প, এসডিএস, ফরিদপুর।

Photos from CTIP Activists Faridpur 's post 24/07/2025

আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস- 2025 উদযাপন উপলক্ষে ফরিদপুর জেলার সক্রীয় কর্মী (সিটিপ)'রা মানব পাচারের ঝুঁকিপূর্ণ কমিউনিটি গুলি চিহ্নিত করেন। সিটিপ সদস্যদের কর্মপরিকল্পনা অনুযায়ী তারা আজ ২৪ জুলাই, ২০২৫ রোজ বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার চরমাধব দিয়া ইউনিয়ন এর ছনের-টেক গ্রামে কমিউনিটি পর্যায়ে মানব পাচার প্রতিরোধ মূলক সংলাপের আয়োজন করেন।
সিটিপ সদস্য রুমা আক্তারী এবং ওমর মাহমুদ উঠান বৈঠক টির আয়োজন করেন।

উক্ত উঠান বৈঠকে সকলে ধৈর্য ধারন করে সিটিপ দের দেওয়া তথ্য মনোযোগ সহকারে শুনেন, এবং তারা বলেন যে আমরা নিজেরা সচেতন হলেই আমাদের সমাজ ও রাষ্ট্র সচেতন হবে। এবং তারা আর ও বলেন, এ রকম সচেতনতা মূলক বৈঠকের মাধ্যমে আমরা সাধারণ জনগণ সচেতন হয়ে খুবি আনন্দ পেয়েছি। তারা আশ্বাস প্রকল্পের জন্য শুভ কামনা রেখেছেন।
সিটিপ দের এই উদযাপন উপলক্ষে সার্বিক ভাবে সহযোগিতা করেন আশ্বাস প্রকল্পের কমিউনিটি ফেসিলিটেটর তানিয়া আক্তার।
বাস্তবায়ন করে: শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস), ফরিদপুর।

Photos from CTIP Activists Faridpur 's post 23/07/2025

ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) প্রতিনিধিদের ওরিয়েন্টেশন সভা, এফডিএ অফিস, ফরিদপুর

ফরিদপুরের এফডিএ অফিসে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) প্রতিনিধিদের নিয়ে একটি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ইউডিসি প্রতিনিধিরা মানব পাচারের কারণসমূহ, এর প্রভাব এবং প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তারা এই বিষয়ে নিজেদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে ধারণা লাভ করেন এবং মাঠ পর্যায়ে কাজের সুযোগসমূহ চিহ্নিত করেন।

এই কর্মসূচি বাস্তবায়নে সিটিপি (মানব পাচার প্রতিরোধে কাজ করা) অ্যাক্টিভিস্টগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা গ্রুপ ওয়ার্ক সেশন পরিচালনা, অংশগ্রহণকারীদের আমন্ত্রণ এবং অন্যান্য কার্যক্রম সম্পাদন করেন।

Photos from CTIP Activists Faridpur 's post 23/07/2025

বেসরকারি উন্নয়ন সংস্থা শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি ফরিদপুর এর আয়োজনে কৈজুরী ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সাথে সভা অনুষ্ঠিত

সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক পৃষ্ঠপোষকতায়, উইনরক ইন্টারন্যাশনাল এর সার্বিক সহযোগিতা এবং এস ডি এস এর বাস্তবায়নে আশ্বাস প্রকল্পটি মানব পাচার হতে উদ্ধার প্রাপ্ত নারী-পুরুষদের আত্ম সামাজিক পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছে। প্রকল্পটি একদিকে যেমন মানব পাচারের ভিকটিমদের আর্য সমাজিক পুনর্বাসনের জন্য কাজ করছে অপরদিকে মানব পাচারের মত ঘৃণ্যতম অপরাধমূলক কর্মকাণ্ড যাতে না হয় এবং সমাজের সর্বস্তরের জনসাধারণ যাতে সচেতন হয় সেজন্য কাজ করে যাচ্ছে। নানাবিধ কর্ম প্রণালীর মাধ্যমে আজকের সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন অত্র কমিটির সভাপতি কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়, পরিষদের সচিব মহোদয় সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত সভায় সবাই উন্মুক্ত আলোচনার আলোচনার মাধ্যমে এবং দলীয় কার্যক্রমের মাধ্যমে মানব পাচারের কারণ মানব পাচার রোধে করণীয় সিটিসি কমিটির কর্ম পরিধি এবং উক্ত কমিটির অগ্রাধিকার ভিত্তিক কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়। আলোচকদের মধ্য থেকে অনেকেই বলেন মানব পাচারের মতো এমন অপরাধকে রুখতে হলে প্রয়োজন সমাজের সকল শ্রেণীর মানুষের সচেতনতা বৃদ্ধি করা। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তারা বেশ কিছু কার্যক্রমের বিষয়ে সুপারিশ করেন।
১. সভা সেমিনার
2. অভিভাবক সমাবেশ
3. স্কুল প্রোগ্রাম
4. প্রান্তিক পর্যায়ে উঠান বৈঠক ইত্যাদি
উল্লেখিত বিষয়গুলো ছাড়াও আলোচকদের মধ্য থেকে একজন বলেন শিশু বয়স থেকেই বাচ্চাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা যাতে নিজ দেশে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আলোচনা শেষ পর্যায়ে পত্র কমেডি সভাপতি এবং কয়জুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মহোদয় বেসরকারি উন্নয়ন সংস্থা এস ডি এস কে মানব পাচার প্রতিরোধ কল্পে এমন মহৎ উদ্যোগ গ্রহণের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে সবার সমাপনী ঘোষণা করেন।
প্রোগ্রাম টি বাস্তবায়ন করেন প্রোগ্রাম অফিসার মুকুল আলী এবং কমিউনিটি ফেসিলিটেটর তানিয়া আক্তার, এসডিএস, ফরিদপুর। সহযোগিতা করেছেন সিটিপ সদস্য সোনিয়া জামান

16/07/2025

সিটিপ সদস্য সোনিয়া জামান মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদে মানব পাচার প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন। উক্ত প্রতিষ্ঠান সিটিপ সদস্য সোনিয়া জামানকে বলেন যদি কোন সারভাইভর এর আইনি সহায়তা প্রয়োজন হয় তবে উক্ত প্রতিষ্ঠান বিনামূল্যে সেই সেবা প্রদান করেন।

Want your business to be the top-listed Government Service in Faridpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Faridpur
7800