সাবীলুর রাশাদ মিডিয়া

সাবীলুর রাশাদ মিডিয়া

Share

শিক্ষক, লেখক ও আলোচক

04/06/2026

পাপ যদি আল্লাহর হক–সংক্রান্ত হয় এবং তাতে মানুষের হকের সম্পৃক্ততা না থাকে, তবে এ ক্ষেত্রে তওবা কবুলের জন্য তিনটি শর্ত রয়েছে। এক. কাজটি ছেড়ে দেওয়া, দুই. তার জন্য অনুতপ্ত হওয়া এবং তিন. ভবিষ্যতে কখনো না করার দৃঢ় সংকল্প করা। এই তিন শর্তের কোনো একটি পূরণ না হলে তওবা সঠিক হয় না।

আর বান্দার হক–সংক্রান্ত পাপ হলে তা থেকে তওবা করার জন্য চারটি শর্ত। ওপরের তিনটি আর চতুর্থ শর্ত হলো, যার হক নষ্ট করা হয়েছে তার পক্ষ থেকে দায়মুক্ত হওয়া। (ইমাম নববি, কিতাবুত তওবা, শরহে মুসলিম, ১৭/৫৯)

04/06/2026

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলার উদ্যোগে "হিযবুত তাওহীদের ঈমান আক্বীদা বিধ্বংসী কার্যকলাপের প্রতিরোধে ওলামায়ে কেরামের করণীয় শীর্ষক "সেমিনার" অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ৭ জুন, রবিবার, বিকেল ৪ টা থেকে। স্থান- এম্বিয়েন্স রেষ্টুরেন্ট কনভেনশন হল। সুইমিংপুল, দাউদপুল, ফেনী।
সভাপতিত্ব করবেন - মুফতি ইউসুফ কাসেমী
প্রবন্ধ উপস্থাপক-
মাওলানা আবদুর রাজ্জাক

বক্তব্য রাখবেন - ফেনী জেলার শীর্ষ ওলামায়ে কেরাম।

04/06/2026

এই সেই কুলাঙ্গার মেয়ে, যার পাশের রুমেই নিজের মায়ের মরদেহ পঁচে গলে দিনের পর দিন পড়ে ছিল আর নিজে দেহ পোকায় খাচ্ছে, সে নাকি কিছুই জানত না!
যিনি কষ্ট করে মেয়েকে শিক্ষিতা বানালেন অতঃপর মেয়ে শিক্ষিকা হলো, সেই মায়ের শেষ পরিণতি জাতিকে হতবাক করে তুলল।
একজন শিক্ষকা যদি এমন হয় তাহলে তিনি শিক্ষার্থীদের কি শিখাবেন ?
এজন্যই ছেলে মেয়েকে জেনারেল শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, তা না হলে ছেলে মেয়েরা মানুষত্ব বোধ হারাবে আর আপনাকে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে।
আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন।

03/06/2026

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলার উদ্যোগে
"হিযবুত তাওহীদের ঈমান আক্বীদা বিধ্বংসী কার্যকলাপের প্রতিরোধে ওলামায়ে কেরামের করণীয় শীর্ষক মতবিনিময় সভা"
অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
৭ জুন, রবিবার, বিকেল ৪ টা থেকে।
স্থান- এম্বিয়েন্স রেষ্টুরেন্ট কনভেনশন হল।
সুইমিংপুল, দাউদপুল, ফেনী।
সভাপতিত্ব করবেন - মুফতি ইউসুফ কাসেমী
বক্তব্য রাখবেন - ফেনী জেলার শীর্ষ ওলামায়ে কেরাম।

03/06/2026

নির্বাচনের দিন সকাল ১০.০০ টায় জামাত আমীর আলাদা করে তিন চারবার এই ভারত জিকির কেন করছিলেন আমি আজ পর্যন্ত বুঝলাম না। ভারতের গণমাধ্যমে তো বটেই পরবর্তিতে ভোট দেওয়ার অনুভূতি জানানোর দেশীয় সংবাদমাধ্যমেও ভারত অগ্রাধিকার এটা বলতে বলতে মুখের ফেনা তুলে ফ্যালছিলেন সেদিন। কেন? সেটা আজও জানলাম না। এত 'এক্সট্রা' ভারতপ্রেম সেদিন কেন উথলে উঠেছিলো তার?

হাদি হত্যা নিয়ে তার ভাইর দাবিতে জামাত আমীরের পিএসের নাম এসেছে, জামাত এই আসন থেকে হাদিকে সরিয়ে কাকে দিতে চাইছিলো সেটাও প্রশ্ন আছে। হাদির নিজেরও এমন 'বন্ধুহীন' হয়ে পড়ার পোস্ট আছে। এখানে ইন্টেরিমের কয়েকজন উপদেষ্টার নাম এসেছে, বিএনপির কয়েকজন এমপি মন্ত্রীদের নামও এসেছে। এগুলো সবগুলোর ফ্যাক্ট ফাইন্ডিংসই তো জরুরী।

মমতা বলেছে, কাকে দিয়ে খুন করিয়েছে বললে দেশ উত্তাল হয়ে যাবে। মমতার কথাও বা কতটুকু বিশ্বাসযোগ্য। এখন মমতা যদি তাদের চোখের কোনো মৌলবাদী দলের নাম বলে দেয় তখন কী হবে? বিশ্বাস করতে হবে সেটা?

মমতার হেরে যাওয়া অনেক টুলসের মধ্যে এই মৌলবাদী দলটাও তো একটা টুল ছিলো।

কিভাবে? পশ্চিমবঙ্গে বিজেপি নির্বাচনে জিতেছে অনেক লেয়ারের কার্যক্রমের মধ্য দিয়ে। সেখানে হিন্দুত্ববাদী জাতীয়তাবাদকে উসকানোর জন্য যে কয়টা টুল ব্যবহৃত হয়েছে তার মধ্যে অন্যতম ছিলো, পশ্চিমবঙ্গের পুরো সীমান্তে বাংলাদেশে একটি মৌলবাদী (তাদের চোখের) দলের দখলে যাওয়া। শুভেন্দু অধিকারী অনেকবারই বলেছে এটা। এই কথাটাও হিন্দুত্ববাদ উসকানোর ক্ষেত্রে কাজে লেগেছে।

পশ্চিমবঙ্গের সীমান্তজুড়ে প্রায় সব আসনে জামাতের এমপি হওয়া কি কেবলই কাকতালীয় নাকি ইঞ্জিনিয়ারিংয়ের অংশ। ওপারে বিজেপিকে সুবিধা দিতে একটা টুল এটা? হতে পারে না এমন?

হাদি ভাইকে দিয়ে এক ভয়ানক রাজনীতি হয়েছে। কারো কারো আলাপে হাদিহত্যার মধ্য দিয়ে নির্বাচন পেছানোর সুযোগ তৈরির ইস্যুও ছিলো। কিন্তু হাদির মৃত্যুর দিনই তারেক রহমানের দেশে আসার ঘোষণা সেই সুযোগ আটকে দিয়েছে বা এমন কিছু?

এগুলো সবই ফ্যাক্ট। কোনোটাই চূড়ান্ত না। বিভিন্ন আলাপে এখানে বিএনপিকে আটকানো হচ্ছে, জামাতকে আটকানো হচ্ছে, ড. মেহেদী হাসান নামের একজনের লেখায় তো দেখলাম, হাদিহত্যার পেছনে তার ভাই জড়িত কি না এমন ফ্যাক্ট ফাইন্ডিংও করেছে।

তবে যা-ই হয়েছে না হয়েছে, এইটা যেহেতু বড় খেলা এই খেলার শেষ হতে দেওয়া হবে না। এদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি ও প্রকট করার জন্য এই ইস্যুকে ভয়াবহভাবে কাজে লাগানো হবে।

কারা লাগবে বুঝতে বড় বিজ্ঞানী হতে হবে না। যারা আমাদেরকে সেই ৪৭ সালের পর থেকে লাগায়া আসছে তারাই লাগাবে।

02/06/2026

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই

02/06/2026

আমাদের প্রিয় প্রতিষ্ঠান

🕌 দাগনভূঞা আশরাফুল উলূম মাদরাসা
ইলম, আমল, আখলাক ও দীনি খিদমতের এক গৌরবোজ্জ্বল ঠিকানা।
আল্লাহ তাআলা এ প্রতিষ্ঠানকে দ্বীনের খেদমতে আরও কবুল ও সমৃদ্ধ করুন। আমীন।

প্রচারে:
তানযীমে ফুযালায়ে আশরাফ
দাগনভূঞা আশরাফুল উলূম মাদরাসা
🌿 "রব্বি যিদনী ইলমা" 🌿

02/06/2026

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আর ৫ কর্মকর্তা মিলে মশক নিধনের উদ্ভাবনী পদ্ধতি শিখতে ফাইল পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরে।

​কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান ফাইলে সাইন না করে,​প্রধানমন্ত্রী ফাইলে লিখেছেন,

"মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।"

জনগণের টাকা বাঁচানোর এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে স্যালুট🫡

02/06/2026

জাতীয় কুইজ

Want your business to be the top-listed Government Service in Feni?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Feni
ALMAMUN