Silonia Bazar

Silonia Bazar

Share

Public Place
Dagonbhuiyan, Feni, Bangladesh

14/05/2026

ছেলেটির দেয়া তথ্যমতে-

নাম : মো: ইমন
পিতা : মো আজিজ
মা: মোসা জায়েদা বেগম
ফেনী পাচগাছিয়া রোড

বর্তমানে ইমন নড়াইল জেলা ছাত্রদলের একজন সদস্য অন্তর মোল্লার বাসায় নিরাপদে আছে।
যোগাযোগ- +880 1614-689783

04/05/2026

ফেনীর দাউদপোলে অজ্ঞাত তরুণী উদ্ধার—পরিচয় জানাতে পারছে না, মাঝে মাঝে বলছে বাড়ি সোনাগাজী; বর্তমানে মডেল থানায় আছে

দাউদপোল এলাকা থেকে অজ্ঞাত এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়ার পর থেকে তিনি নিজের নাম-ঠিকানা স্পষ্টভাবে বলতে পারছেন না। মাঝে মধ্যে তার বাড়ি সোনাগাজী বলে উল্লেখ করলেও বিস্তারিত কোনো তথ্য দিতে পারছেন না।

বর্তমানে তাকে ফেনী মডেল থানা-এ রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

যদি কেউ ওই তরুণীর পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে—

📞 যোগাযোগ: ০১৭১৬-৯৭৫৯৯৫

(অনুগ্রহ করে পোস্টটি শেয়ার করে মেয়েটির পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন)

28/04/2026

আকাশে মেঘের সাধারণ আনাগোনা, নেই কোনো বড় ঝড়ের পূর্বাভাস, অথচ মুহূর্তের মধ্যেই যেন আকাশ ছিঁড়ে প্রবল জলরাশি আছড়ে পড়ল মাটিতে! প্রকৃতির এই ভয়ংকর ও আকস্মিক রূপের নাম ‘মেঘ বিস্ফোরণ’ বা ক্লাউডবার্স্ট, যার সাক্ষী হলো বাংলাদেশের ফেনী জেলা। সোমবার (২৭ এপ্রিল) রাত থেকে শুরু হওয়া এই আকস্মিক দুর্যোগে ফেনী শহর ও এর নিচু এলাকাগুলো তলিয়ে গেছে। ফেনী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সর্বশেষ এক ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়! এটি বিগত কয়েক দশকের মধ্যে এই অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে পুরোপুরি বিপর্যস্ত করে তুলেছে।

অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, অতিবৃষ্টি আর মেঘ বিস্ফোরণের মধ্যে পার্থক্য কোথায়? আবহাওয়া বিজ্ঞানের ভাষায়, কোনো নির্দিষ্ট ছোট এলাকায় (এক থেকে দশ কিলোমিটারের মধ্যে) এক ঘণ্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে তাকে 'মেঘ বিস্ফোরণ' বলা হয়। সাধারণ অতিবৃষ্টি যেখানে ঘণ্টার পর ঘণ্টা ধরে বিস্তৃত এলাকা জুড়ে হয়, মেঘ বিস্ফোরণ সেখানে মাত্র কয়েক মিনিটের মধ্যে একটি নির্দিষ্ট এলাকায় বিপুল পরিমাণ জলীয়বাষ্পকে একসঙ্গে মুষলধারে নামিয়ে আনে। পাহাড় বা হিমবাহের প্রভাবে বায়ুমণ্ডলের ভারসাম্য হঠাৎ নষ্ট হয়ে গেলে এমন ঘটার প্রবণতা বেশি থাকে। এতে এত দ্রুত পানি নেমে আসে যে, মুহূর্তের মধ্যেই হড়পা বান বা আকস্মিক বন্যার সৃষ্টি হয় এবং মানুষ আত্মরক্ষার নূন্যতম সুযোগটুকুও পায় না।

ফেনীর এই আকস্মিক মেঘ বিস্ফোরণে শহরের ডাক্তারপাড়া, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, নাজির রোড, সদর হাসপাতাল মোড়সহ বিস্তীর্ণ এলাকা কয়েক ফুট পানির নিচে চলে গেছে। পানি এত দ্রুত বেড়েছে যে সাধারণ মানুষ তাদের গবাদিপশু ও দরকারি জিনিসপত্র নিরাপদ স্থানে সরানোরও সুযোগ পাননি। দক্ষিণ এশিয়ায় সাধারণত ভারত ও পাকিস্তানের পাহাড়ি অঞ্চলে এমন প্রাণঘাতী ঘটনা বেশি দেখা গেলেও, ফেনীর এই ঘটনা প্রমাণ করে যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশেও মেঘ বিস্ফোরণের ঝুঁকি এখন বাস্তব। আগামী ২-৩ দিন জেলায় আরও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই ধরনের অপ্রত্যাশিত ও দ্রুতগতির দুর্যোগ মোকাবিলায় আমাদের আগাম সতর্কীকরণ ব্যবস্থা ও টেকসই নগর পরিকল্পনার দিকে এখনই গুরুত্ব দিতে হবে, নইলে ভবিষ্যতে এই দুর্যোগ আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারে।

Khairul Alom Fardush
Team Science Bee

27/04/2026

সবাই সতর্ক থাকবেন ফেনীতে একটা চক্র সক্রিয় হয়ে উঠেছে।
আমার এই পোস্টটি আমার ফ্রেন্ডলিস্টে থাকা সকল কে সচেতন থাকার জন্য করা।
আজ ২৩ এপ্রিল বৃহাস্পতিবার বিকেল ৪.২০মিনিটে প্রতিদিনের মত আমার মেয়ে তার হুজুরের কাছে প্রাইভেট পড়তেছিল,আমাদের নিজ বাসায়।এই সময় নিন্ম দেওয়া ছবির অজ্ঞাত মহিলাটি প্রবেশ করে আমার মা ও স্ত্রীর কথা বলাতে আমার মেয়ে দরজা খুলে দেয়,উল্লেখ্য আমার স্ত্রী একজন নারী উদ্যোক্তা ও নারীদের পোশাক তৈরী করে থাকে। এ সুবাদে আমাদের বাসায় প্রায় হর হামেশা আমাদের বাড়ি সহ আশে পাশে অনেক মহিলার যাতায়াত হওয়াতে আমার মেয়ে দরজা খুলে।পরবর্তীতে অজ্ঞাত মহিলাটি আমাদের বাসা ঢুকে নিজের সুবিধা মোতাবেক অবস্থান নিয়ে আমার ছোট বোনের হ্যান্ড ব্যাগ টি চুরি করে নিয়ে যায়। অজ্ঞাত মহিলা টার উদ্দেশ্য ছিলো ভিন্ন,আমাদের নিজেদের অসতর্কতার কে কাজে লাগিয়ে মহিলা টি আমার মেয়ে কে নিচে গিয়ে তার বাচ্চা কে উপরে আনতে পাঠায় বলে তার পিছে পিছে নিচে নামে তাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য।
আল্লাহ পাকের অশেষ রহমত,আমাদের বাসার পাশে আমাদের ঘরের কাজ করা লোকজন থাকাতে অজ্ঞাত মহিলাটি পাশ কাটিয়ে চলে যেতে সক্ষম হয়।
আল্লাহপাকের অশেষ রহমতে বড় ধরনের বিপদ থেকে আমি ও আমার পরিবার রক্ষা পেলেও আগামীতে আপনি ও আপনার পরিবার কতটা নিরাপদ তা এখন সবার কাছে প্রশ্ন...
আল্লাহ সবাই কে ভালো রাখুক,সুস্থ রাখুক,এই দোয়া করি।সবাই সাবধানে থাকবেন।

Hizbul Islam chowdhury

22/04/2026

চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আস-সুন্নাহ ফাউন্ডেশন মানুষের ও রোগীদের ভোগান্তি কমাতে ঠান্ডা, গরম ও নিরাপদ পানির ফিল্টার স্থাপন করেছিল। মাত্র দুই দিন আগে লাগানো সেই ফিল্টারের তিনটি ট্যাপ ইতিমধ্যেই চুরি হয়ে গেছে।

মানুষের বিবেক আজ কোথায় দাঁড়িয়েছে? এই সামান্য ট্যাপগুলোই বা কত টাকায় বিক্রি হবে? যদি সাধারণ একটি পানির ট্যাপেরও নিরাপত্তা না থাকে, তাহলে হাসপাতালের অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও মালামালের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে?

এ ধরনের ঘটনা শুধু দুঃখজনক নয়, বরং আমাদের সামাজিক মূল্যবোধ নিয়েও প্রশ্ন তুলে দেয়।

15/04/2026

সাইদুল ফিরে ফেলো তার পরিবারকে ❤️

13/04/2026

বাড়ি ফিরতে চায় সাইদুল।

হয়তো আপনার একটা শেয়ার তাকে বাড়িতে দিরতে সাহায্য করবে৷

Photos from Silonia Bazar's post 06/04/2026

এই ছেলের নাম: পারভেজ
এর বাড়ি ফেনী পরশুরাম
মোবাইল : ০১৮২৪২৭৭৪১০

এই মেয়ে কে ব্লাকমেইল করে মোবাইলে আপত্তি কর ভিডিও করে ভয় দেখিয়ে ৮/১০ লক্ষ টাকা নেয়।
২/৩দিন আগে ২লাখ টাকা দাবী করে টাকা না দিলে তার মেয়ে কে অপহরন করে নিয়ে যাবে বলে ভয় দেখায়।

পরে মেয়ে টা আত্যহত্যা করে
মেয়েটা ডায়রিতে লিখে গেছে এই ছেলের যেন উপযুক্ত বিচার হয়।

© সোহেল খান

06/04/2026

ফেনী‌তে এক‌টি মে‌ডি‌কেল ক‌লেজ প্রতিষ্ঠা করা ফেনীবাসীর দীর্ঘদি‌নের দাবী। বর্তমান সরকা‌রের নির্বাচনী ওয়দা ও ছিল। সুতারাং ‌নির্বাচনী ওয়াদা রক্ষা ও ফেনীর জনগনের দাবী বাস্তবায়‌নের ব‌্যাপা‌রে বর্তমান সরকার আন্ত‌রিক প্রদ‌ক্ষেপ গ্রহন কর‌বেন ব‌লে আমরা আশা ক‌রি।

©ফখরুল ইসলাম মামুন

11/12/2025

স্থান: দক্ষিণ আলকরা পূর্ব হাজী বাড়ি, চৌদ্দগ্রাম, কুমিল্লা

নাম: মোঃ হানিফ উল হক রিমন

বয়স: ১৫ বছর
পিতা: মোঃ ওবায়দুল হক
ঠিকানা: দক্ষিণ অলকরা পূর্ব হাজী বাড়ি, আলকরা, চৌদ্দগ্রাম, কুমিল্লা

ঘটনার তারিখ: ৯ ডিসেম্বর ২০২৫
সময়: দুপুর ১টা থেকে নিখোঁজ

রিমন আলকরা হাফিজুল ইসলাম চৌধুরী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে সকাল ১০টায় যায়। পরীক্ষা শেষ করে বের হওয়ার পর থেকে আর বাড়ি ফিরে আসেনি।

পরিবারের পক্ষ থেকে সর্বত্র খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

যদি কেউ তাকে দেখে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করবেন:

📞 01609362467 (imo/WhatsApp)
📞 01821445638
📞 01813284254

Want your business to be the top-listed Government Service in Feni?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Silonia Bazar
Feni
3922