14/11/2024
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ,
১৪ ই নভেম্বর এর ফ্রি সেমিনার এবং ১৫ ই নভেম্বর থেকে ১৯ শে নভেম্বর এর কোর্স সম্পর্কে আমাদের সকল শুভাকাঙ্ক্ষী এবং আগ্রহী ভাইরা তাদের এক্সামের জন্য সময় পেছাতে চাচ্ছেন।
তাই আমরা সকলের সুবিধানুযায়ী সময়ে পরবর্তীতে ফ্রি সেমিনার এবং কোর্স এর ব্যাবস্থা করবো ইন শা আল্লহ।
03/11/2024
ফেনীতে এই প্রথম প্রফেশনাল ক্যালিগ্রাফি কর্মশালা।
৫ দিন ব্যাপী (প্রতিদিন সকাল ৯ টা হতে বিকেল ৪ টা) প্রতিদিন প্রায় ৬ ঘন্টা করে ৩০ ঘন্টার ক্লাস।
সকল ক্যালিগ্রাফি প্রেমীদের অনুরোধে দীর্ঘমেয়াদী কোর্স কে কর্মশালা আকারে পরিচালনা করা হবে।
ক্যালিগ্রাফি পছন্দ করেন এবং শেখার আগ্রহ আছে এমন যে কেউই এই কর্মশালায় অংশ নিতে পারবেন (আগে থেকে আঁকা আঁকি জানতেই হবে, এমন কোনো শর্ত নেই)
যা যা শিখবেনঃ
১/ খত্ব (আহনাফ)
২/ কম্পোজিশন
৩/ এবস্ট্রাকট কালার
৪/ গ্রাফিতি
সুবিধা সমূহঃ
১/ ক্যালিগ্রাফি অনুশীলন শীট দেওয়া হবে।
২/ সার্টিফিকেট প্রদান করা হবে।
৩/ দুপুরের খাবার সরবরাহ করা হবে।
৪/ স্বল্পমূল্যে সকল আর্ট ম্যাটেরিয়াল পাওয়া যাবে। (ফেনীতে ক্যালিগ্রাফির ম্যাটেরিয়াল পাওয়া যায় না, তাই আমরা আমাদের সাধ্যমতন স্বল্প মূল্যে ক্যালিগ্রাফির সকল ম্যাটেরিয়াল রাখব) যাদের কাছে ম্যাটেরিয়াল থাকবেনা তারা কিনে নিতে পারবেন।
কোর্স ফী ৩০০০/- টাকা
ক্লাস নিবেনঃ
শাহ আব্দুল মান্নান
ক্যালিগ্রাফার & আর্টিস্ট
ফাউন্ডার অব সাওতুল কলম ক্যালিগ্রাফি একাডেমী।
ক্লাস শুরুঃ
১৫ই নভেম্বর থেকে ১৯শে নভেম্বর
রোজ শুক্রবার থেকে মঙ্গলবার, সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা।
স্থানঃ
জামেয়া কাসেমিয়া মাদ্রাসা, রাম পুর, ফেনী।
বিস্তারিত জানতেঃ
পেইজে ইনবক্স করুন অথবা
মোবাইল- 01615019045
রেজিষ্ট্রেশন প্রক্রিয়া:
[বিকাশ পেমেন্ট করার আগে কল করে যোগাযোগ করে নিবেন।]
বিকাশ পেমেন্ট করবেন "01615019045" এই বিকাশ মার্চেন্ট নাম্বারে। রেফারেন্স এ লিখতে হবে - OFFCW24
যে নাম্বার থেকে পেমেন্ট করবেন এবং পেমেন্ট এর TRX আইডি রেজিষ্ট্রেশন ফর্মে লিখতে হবে।
রেজিষ্ট্রেশন ফর্ম- https://forms.gle/sq7zkKfL2ud5rjgAA
02/11/2024
স্বাধীনতা প্রিয় ফেনী
আপনাদের সাপোর্টে আমরা ফেনীর দেয়ালে মুক্তির ভাষা প্রকাশ করেছিলাম বাংলা এবং আরবী ক্যালিগ্রাফির মাধ্যমে।
আমাদের ফেনীতে ক্যালিগ্রাফার না থাকায়, ঢাকা থেকে আনিয়েছিলাম দক্ষ ক্যালিগ্রাফার আর্টিস্ট। তবে আমরা চাই ফেনীতেই দক্ষ ক্যালিগ্রাফার আর্টিস্ট গড়ে উঠুক।
বিশাল এক স্বপ্ন নিয়ে ফেনীতে প্রথম " ফ্রি ক্যালিগ্রাফি সেমিনার "
সকল ক্যালিগ্রাফি প্রেমীদের জন্য উন্মুক্ত এবং সকলেই আমন্ত্রিত। ১৪ই নভেম্বর রোজ বৃহস্পতিবার বিকেল ৩ টা হতে ৫ টা অব্দি ২ ঘন্টার সেমিনারে "শুনবো", "দেখবো" এবং জানবো অনেক কিছু।
বি:দ্র: যারা ক্যালিগ্রাফি শিখতে চান? ৫ দিন ব্যাপি ক্যালিগ্রাফি কর্মশালা "১৫ই নভেম্বর থেকে ১৯শে নভেম্বর" সম্পর্কে চোখ রাখুন আমাদের পেইজের পরবর্তী পোস্টে।
04/10/2024
উত্তরবঙ্গের বন্যার্তদের পাশে ফেনী ❤️
✓গণত্রাণ কর্মসূচি: গ্র্যান্ড হক টাওয়ার, ফেনী (৫ অক্টোবর সকাল ১০টা থেকে)
ফেনীর ভয়াবহ বন্যায় পুরো বাংলাদেশ যেভাবে ছুটে এসেছে, এখন আমাদের পালা কৃতজ্ঞতা প্রকাশ করার। যদিও আমরা এখনো নিজেদের ক্ষতি কাটিয়ে উঠতে পারিনি কিন্তু সেটা কি ফেনীর মানুষদের বড় মন কে ছোট করে দিতে পারে? অবশ্যই না, তাইতো সম্মিলিতভাবে ফেনীর সকল জনগণ মিলে উপহার নিয়ে যাবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ইনশাআল্লাহ্।
টিম One Faith এর পক্ষ থেকেও অর্থ, খাবার, ভলেন্টিয়ার সাপোর্ট সহ অন্যান্য সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ্।
✓উল্লেখ্য, যেকেউ চাইলে আমাদেরকে আর্থিক সাহায্য পাঠাতে পারেন, অথবা ফেনীর ব্যান্যায় বেঁচে যাওয়া ত্রাণ সামগ্রীও দিতে পারেন। সম্মিলিতভাবে সবকিছু পৌঁছে যাবে বন্যা দুর্গতদের সাহায্যে ইনশাআল্লাহ্।
(ছবিতে: আজকে ফেনী জহিরিয়া মসজিদে জুমার নামাজের পর বন্যার্তদের জন্য ওয়ান ফেউথের টাকা কালেকশন এবং আগামীকাল শনিবার ফেনীতে গণত্রাণ এর জন্য তৈরি করা বুথ)
01/09/2024
ফেনীর বন্যায় কাজ করা স্বেচ্ছাসেবকদের নিয়ে আজকে Al Nukhbah এর সার্বিক সহযোগিতায় One Faith এর মেহমানদারীর আয়োজন ❤️
সন্ধ্যা থেকেই ফেনী এবং এর পার্শ্ববর্তী উপজেলা গুলো থেকে শতাধিক ভলেন্টিয়ারের আগমনে আমাদের প্রোগ্রাম ভেন্যু উৎসবমুখর হয়ে উঠেছিল, রান্না থেকে সার্ফ সবই আমাদের ভায়েরাই করেছে। মনে হচ্ছিল যেন গত কিছুদিন ফেনী, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, সোনাগাজী, দাগনভূঞায় বন্যা দুর্গত অঞ্চলে কাটানো বিভীষিকাময় মুহূর্তগুলো ভুলে আমাদের স্বেচ্ছাসেবকগণ খানিক সময়ের জন্য হারিয়ে গিয়েছিলেন আনন্দ আড্ডায়।
ইদানিং বন্যার্তদের নিয়ে ত্রাণ এবং পুনর্বাসনের কাজের ব্যস্ততায় স্বেচ্ছাসেবকদের খোঁজখবর ও অনেকেই নেয়না বা নেওয়ার সময়ও হয়না। তাইতো যে সকল হিরোরা গত কদিন নিজে না খেয়ে অন্যদের খাইয়েছে, নিজে না ঘুমিয়ে অন্যের মাথা গোঁজার জায়গা ব্যবস্থার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের মেহমানদারী করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের ছিল আলহামদুলিল্লাহ্।
দল মত নির্বিশেষে সবার মধ্যে ভ্রাতৃত্বের মেলবন্ধন তৈরি করার আমাদের এসব আয়োজন চলমান থাকবে এবং ভবিষ্যতে সকল নিবেদিতপ্রাণ মানুষদের নিয়ে আরো ব্যাপকভাবে ভিন্নধর্মী আয়োজন করবো আমরা ইনশাআল্লাহ্ ❤️
25/08/2024
কার্যক্রম এর ৪র্থ দিন "বিবেকহীন পশুসুলভ মানুষ" এর বাচ্চারা আমাদের একটা মাত্র ট্রলারের প্রপেলার ভেঙে দেয় এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত করে আমাদেরকে পানি পথে অকেজো করে দিয়েছে।
কার্যক্রম এর ১ম ও ২য় দিন ছাগলনাইয়া বাংলা বাজার এর দিকে যাত্রা পথে কিছু বন্যাগ্রস্থ মানুষ কে নিরাপদ স্থানে পৌছে দিই,একটি মাদ্রাসায় কিছু শুকনো খাবার দিই, কিছু পরিবারে হালকা শুকনো খাবার ও পানি দিতে পেরেছিলাম, একটি পরিবার কে আশ্রয় কেন্দ্রে পৌছাই, ২ টি পরিবার সহ কিছু ফেনী বাসীকে ফেনীতে পৌছে দিই।
৩য় দিনে ছাগলানাইয়া হয়ে ফুলগাজি উদ্ধার কার্যক্রম এ ৩ টি পরিবার কে রেস্কিউ করতে গিয়ে ২ টি পরিবারের রেস্কিউ সম্ভব হয় এবং ত্রাণ পৌছে দিই বেশ কিছু পরিবারে।
ওই দিন যাত্রা শুরুর সময় আমরা বোট ট্রাংক রোড়ে রেখে ডিজেল কিনতে গেলে ডিজেল অনেক দূর থেকে আনার কারণে এবং ত্রাণ কিনে নৌকা বোঝাই করতে সময় লাগায় আমরা ২-৩ ঘন্টা ট্রাংক রোড় পানিতে ভাসমান রাখি আমাদের বোট। তখনো লাল পাঞ্জাবি পরা দাড়িওয়ালা এক লোক নৌকা ভাংতে এসেছিলো প্রায় ৫০ জন নিয়ে। আমরা কিছুটা সামলে উঠি।
৪র্থ দিন ফুলগাজী থেকে নৌকা ফিরলে আমরা রেস্ট নিতে নৌকা মাস্টার পাড়া মুখে বেঁধে রাখি ট্রাংক রোড় এর ঝামেলার জন্য। কিন্তু মাস্টার পাড়াতেও কিছু ছেলে পেলে ঝামেলা করে নৌকা ছিনিয়ে নেওয়ার জন্য তাই পুনরায় ট্রাংক রোড় নিয়ে আসলে তারা ২০ জন মিলে আমাদের ট্রলার সহ বেশ কিছু ট্রলার ভাংচুর ও লুটপাট চালায়।
অনেক ট্রলার ছিনিয়ে নেয়/ হাইজ্যাক করে/ চুরি করে নিয়ে যায়,,, অনেক মাঝি প্রাণের ভয়ে পালিয়ে যায়,,,
25/08/2024
বন্যা কার্যক্রম আপডেট -
শুরু থেকেই ওয়ান ফেইথের সব কিছুই ছিলো আল্লাহর সৃষ্ঠ মানুষের জন্য, তাই ছিলোনা কোনো সংগঠনের নাম। কিন্তু কিছু সামাজিক স্বার্থপরতার জাঁতাকলে পড়ে আমাদের ওয়ান ফেইথের জন্ম।
ক্যালিগ্রাফি কার্যক্রম এ বেশ বড় ইনভেস্টমেন্ট এর পর হুট করে বন্যার ধাক্কা সামলানোর মতন আমাদের ফান্ড ছিলোনা। কিন্তু আমরা পূর্বের ন্যায় আল্লাহর উপর ভরসা রেখে হাতে যা আছে এবং খুশ বুনন এর ভাইদের আর্থিক সাহায্য সহ আমরা সোনাগাজী থেকে একটা ট্রলার নিয়ে উদ্ধার কার্যক্রম এ নেমে পড়ি। টানা ৩ দিন উদ্ধার কার্যক্রম এর পর ত্রান কার্যক্রম পুরো দমে শুরু করতে যাব তখনি মাস্টার পাড়ার মুখে পাম্পের সামনে কিছু বিবেকহীন প্রানী(জন্তু বললেও কম হয়) তারা আমাদের ট্রলারের ইঞ্জিন ভেঙে লাইফ জ্যাকেট লুট করে নিয়ে যায়,,,
আর এর পর পর আমরা অসহায় হয়ে পড়ি,,, বর্তমানে আমাদের নৌকার ভাড়া এবং নৌকা মেরামত সহ নৌকা সোনাগাজীতে পৌছানো বাবদ ২০,০০০/- টাকার জরুরী প্রয়োজন।
বর্তমানে আমরা ফেনী স্বেচ্ছাসেবক পরিবার সহ অন্যান্য সকলের সাথে মিলে ত্রাণ কার্যক্রম ও উদ্ধার কার্যক্রম এ সহায়তা করছি।
বর্তমানে সোনাগাজী তলিয়ে গেছে এবং দাগুনভুইয়া সহ আশ পাশের এলাকার অবস্থা সংকটাপন্ন। আগামীকাল থেকে সোনাগাজী ও দাগনভুইয়া তে কার্যক্রম শুরু হবে আমাদের। নৌকা ভাড়া নেওয়া সহ তেল এ ত্রান কার্যে বিপুল অর্থের প্রয়োজন। আর্থিক সাহায্য আবদার করছি।
ফেনী তে বেশ কিছু জায়গাতে ত্রান ও পরিষ্কার পানি প্রয়োজন। শহরের বাইরে সকলে দিতে গিয়ে শহরের নিচু এলাকায় সাহায্যের কথা কারো মাথায় নেই,,, আমরা শহরের বাইরে এবং শহরাঞ্চলে কাজ করছি।
অর্থ অনুদানের জন্য বিকাশ পেমেন্ট করুন 01615019045 (Payment)
বন্যা-পরবর্তী পুনর্বাসন এর জন্য বিপুল অর্থ প্রয়োজন আমাদের,,, দয়া করে সকলে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিই।
21/08/2024
আসসালামু আলাইকুম,
One Faith এর পক্ষ থেকে আমরা ফেনী ফুলগাজী পরশুরাম বন্যা দূর্গতদের পাশে দাঁড়ানোর জন্য অর্থ সাহায্য কামনা করছি।
আমাদের টিম একা কাজ না করে গোটা "ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার" এর সাথে থেকে কাজ করছি। (কারন উনারা সিনিয়র এবং গত ১৫ বছরের বেশি সময় ধরে ফেনী জেলা সহ সারা দেশে কাজ করছেনা)
আর্থিক সাহায্যের জন্য 01615019045(পেমেন্ট করুন) এই নাম্বারে বিকাশ পেমেন্ট করুন।
আমাদের ভলান্টিয়ার লাগতে পারে আজ/ কালকে। যাদের পক্ষে সম্ভব তারা প্রস্তুত থাকব ইন শা আল্লহ।
ফান্ডিং হতে নৌকা, লাইফ জ্যাকেট, খাবার, ঔষধ সহ জরুরী জিনিস পত্রাদি কেনা হবে ইন শা আল্লহ।
19/08/2024
ফেনী বড় মসজিদের ইমাম সাহেবের আমন্ত্রণে One Faith ভলেন্টিয়ারদের নিয়ে অ্যাপ্যায়ন আয়োজন; এতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক পরিবার, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক/সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ।
এতে বক্তাগণ সাম্প্রতিক সময়ে ফেনী শহরের সৌন্দর্যবর্ধনে আমাদের করা ক্যালিগ্রাফি/গ্রাফিতি এবং বিভিন্ন ওয়াল পেইন্টিংয়ের প্রশংসা করেন এবং নিঃস্বার্থভাবে তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ট্র্যাফিক, পরিচ্ছন্নতা ও অন্যান্য প্রশাসনিক কাজে স্বেচ্ছাশ্রমকে সাধুবাদ জানান।
যুবসমাজের সাথে আলেমসমাজের এমন সম্পৃক্ততা আমাদের অনুপ্রেরণা যোগায় ভালো কাজ করে যাওয়ার জন্য, তাদের সমর্থন আমাদের সাহস যোগায় আরো বড় পরিসরে নিজের শহর এবং দেশের উন্নয়নমূলক কাজ করার জন্য।
জাতী, ধর্ম, বর্ণ সবকিছুর ঊর্ধ্বে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক ভাবে সুস্থ্য সংস্কৃতি চর্চার মাধ্যমে হতাশায় নিমজ্জিত যুবসমাজকে আধ্যাত্মিক আনন্দ দানের আমাদের বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ্...
সবার দোয়া, ভালোবাসা এবং সমর্থনের প্রত্যাশী 🤲