Nababpur Union Parishad

Nababpur Union Parishad

Share

নবাবপুর ইউনিয়ন পরিষদ
নবাবপুর, সোনাগাজী, ফেনী।

Photos from সোনাগাজী বার্তা's post 02/06/2026
02/06/2026
Photos from Nababpur Union Parishad's post 02/06/2026
মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই : পরিবেশ মন্ত্রী  | জাতীয় 01/06/2026

মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই : পরিবেশ মন্ত্রী | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই : পরিবেশ মন্ত্রী  | জাতীয় ফেনী, ১ জুন, ২০২৬ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, মাদক ও কিশোর গ্যাং

খেলাধুলা শিশু-কিশোরদের মনস্তাত্ত্বিক ও শারীরিক বিকাশ ঘটায় : পরিবেশমন্ত্রী 01/06/2026

খেলাধুলা শিশু-কিশোরদের মনস্তাত্ত্বিক ও শারীরিক বিকাশ ঘটায় : পরিবেশমন্ত্রী | দৈনিক নয়া দিগন্ত

খেলাধুলা শিশু-কিশোরদের মনস্তাত্ত্বিক ও শারীরিক বিকাশ ঘটায় : পরিবেশমন্ত্রী ‘মাদক ও কিশোর গ্যাং এখন সারাদেশের সমস্যা। বিগত সরকার সবদিক থেকে সমাজকে কলুষিত করে গেছে। এ অবস্থা থেকে উত্তরণে মা-....

Photos from Nababpur Union Parishad's post 01/06/2026

এনজেলস ক্লাব, নবাবপুর, সোনাগাজী, ফেনীর আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব আবদুল আউয়াল মিন্টু এমপি মহোদয়।

উক্ত অনুষ্ঠানে নবাবপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়ের হাতে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ তুলে দেন নবাবপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জহিরুল আলম।

পরিবেশ বাঁচাতে এগিয়ে আসি, প্লাস্টিক ব্যাগকে না বলি।
#নবাবপুর_ইউনিয়ন_পরিষদ
#এনজেলস_ক্লাব #ফাইনাল_খেলা
#পরিবেশ_বান্ধব #চটের_ব্যাগ #সোনাগাজী
#ফেনী

30/05/2026

শোক বার্তা🏴

গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ফতেহপুর নিবাসী, আহম্মদপুর নুরনবী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সোনাগাজী শিক্ষক সমিতির সাবেক সভাপতি এবং ফতেহপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সম্মানিত সেক্রেটারি জনাব মাঈন উদ্দিন সাহেব ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি শিক্ষা, সমাজসেবা ও ধর্মীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

মরহুমের জানাযার নামাজ আগামীকাল বাদ যোহর ফতেহপুর হযরত আব্দুল কাদের জিলানী (রহ.) মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

#নবাবপুর_ইউনিয়ন_পরিষদ
#ইন্নালিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউন
#শোক_বার্তা #মরহুম_মাঈন_উদ্দিন
#ফতেহপুর #সোনাগাজী_শিক্ষক_সমিতি #দোয়া_কামনা #জানাযার_নামাজ #মাগফিরাত_কামনা

29/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে Karama Solidarity এর অর্থায়নে এবং Social Aid, Bangladesh এর বাস্তবায়নে, নবাবপুর ইউনিয়ন পরিষদ এর সার্বিক সহযোগিতায় কোরবান প্রকল্পের আওতায় এলাকার ৯০০ জন দরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ কার্যক্রম ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ।
উক্ত অনুষ্ঠানটি আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজ ভবনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেনঃ
• মোহাম্মদ আলী সোহেল — কান্ট্রি ডিরেক্টর, করামা সলিডারিটি, বাংলাদেশ।
• মোহাম্মদ জহিরুল আলম — চেয়ারম্যান, ০৯নং নবাবপুর ইউনিয়ন পরিষদ।
• এম. নাছির উদ্দিন — প্রোগ্রাম ম্যানেজার, সোশ্যাল এইড, বাংলাদেশ।
• মোঃ জিল্লুর রহমান — টেকনিক্যাল কোঅর্ডিনেটর, সোশ্যাল এইড, বাংলাদেশ।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সকল সহযোগী, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের সার্বিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এত বড় মানবিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। মহান আল্লাহ তায়ালা আপনাদের সকলের এই মহতী উদ্যোগকে কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমিন।

#ঈদুল_আযহা_২০২৬ #কোরবান_প্রকল্প

#নবাবপুর_ইউনিয়ন_পরিষদ #মানবতার_সেবায়
#কোরবানির_মাংস_বিতরণ #দরিদ্র_পরিবারের_পাশে #ঈদের_আনন্দ_সবার_জন্য #সামাজিক_সহযোগিতা
#আলহামদুলিল্লাহ

Want your business to be the top-listed Government Service in Feni?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Nababpur, Sonagazi
Feni
3932

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00