Feni University Social Services Club

Feni University Social Services Club

Share

"ফেনী বিশ্ববিদ্যালয়ের একটি সেচ্ছাসেবী মানবিক ও সামাজিক সংগঠন"

Photos from Feni University Social Services Club's post 21/12/2025

ফেনী ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে ‘দুই টাকায় শীতবস্ত্রের’ আয়োজন করা হয়েছে। আজ রোববার (২১ ডিসেম্বর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অসহায়-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

ফেনী ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের মডারেটর হাসান আহমদের সভাপত্বিতে কর্মসূচির উদ্ভোধন করেন ট্রাস্ট্রি বোর্ডের মেম্বার সেক্রেটারি ডা.এ এস এমটি উল্লাহ চৌধুরী বায়েজিদ ও ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল কাশেম।

এসময় উপস্থিত ছিলেন সোশ্যাল সার্ভিস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম তামিম, সেক্রেটারি সাইফুল ইসলাম অন্তরসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

সোশ্যাল সার্ভিস ক্লাবের মডারেটর হাসান আহমদ বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোই সোশ্যাল সার্ভিস ক্লাবের মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় ‘দুই টাকায় শীতবস্ত্র’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য ছিল, শীতে যারা কষ্টে আছেন শহরের সেই মানুষগুলো যেন এই কর্মসূচির মাধ্যমে উপকৃত হন।

ক্লাবের সেক্রেটারি সাইফুল ইসলাম অন্তর বলেন, এটি কোনো দান হিসেবে নয়; বরং সামান্য বিনিময়ের মাধ্যমে যেন অসহায় মানুষজন শীত থেকে রক্ষা পেতে পারেন সেই চিন্তা থেকেই কর্মসূচির নামকরণ করা হয়েছে ‘দুই টাকায় শীতবস্ত্র’। আগামীতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

21/12/2025
20/12/2025

আগামীকাল দুপুর ৩ টায় শহীদ মিনার প্রাঙ্গনে আমাদের এই আয়োজন ,সকলে আমন্ত্রিত। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা এবং উপস্থিতি আমাদের উদ্দেশ্যকে সামনে এগিয়ে নিয়ে যাবে।

16/12/2025

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস 🇧🇩
স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে
সমাজ ও মানুষের পাশে থাকার অঙ্গীকার।

Photos from Feni University Social Services Club's post 16/09/2025

আমরা বিগত দিনের কার্যক্রমে আপনাদের যথেষ্ট সাড়া পেয়েছি। আমরা সর্বমোট ২০,০৫০ (বিশ হাজার পঞ্চাশ) টাকা সংগ্রহ করেছি শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীদের সহোযোগিতায়। আমাদের পূর্ববর্তী ফান্ডের সাথে সমন্বয় করে আমরা আজ (১৬ সেপ্টেম্বর ২০২৫) ৩ জন ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এ সময় উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল কাশেম স্যার এবং বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার সেক্রেটারি ডা. এ.এস.এম. টি উল্লাহ চৌধুরী (বায়জিদ)স্যার এবং ফেনী ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের মডারেটর হাসান আহমেদ স্যার। সকল স্বেচ্ছাসেবী যারা মাঠ পর্যায়ে কাজ করেছেন, যারা আর্থিক অনুদান দিয়ে আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন সকলকে ধন্যবাদ।

Photos from Feni University Social Services Club's post 03/09/2025

আলহামদুলিল্লাহ, আমাদের আজকের কার্যক্রমে আপনাদের ভালো সাড়া পেয়েছি । আমরা আশা রাখছি, আগামীতে আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন এবং সকলে সর্বোচ্চ সহযোগিতা করবেন। ইনশাল্লাহ, আগামীকাল (৪ সেপ্টেম্বর ২০২৫) আমরা আবারও পৌঁছে যাবো আপনাদের কাছে।

02/09/2025

আর্থিক সহযোগিতার জন্য আবেদন:

১. আমাদেরই একজন ভাই, যিনি পেশায় ছোটখাটো ব্যবসা করেন(স্থান: বিরিঞ্চি, ফেনী)। উনার হার্ট ব্লক, রিং বসানোর জন্য চিকিৎসা বাবদ ৪০০,০০০(চার লক্ষ) টাকা প্রয়োজন।
২. আমাদের আরেকজন ভাই, যিনি পেশায় রিক্সা চালান( স্থান: বারাহীপুর, ফেনী)। উনার দুই মেয়ে ইন্টারমেডিয়েট এ পড়ে, বই কেনা ও সেশন ফি এর জন্য ৫০০০ টাকার প্রয়োজন।
৩. আমাদের এক শিক্ষার্থী বোন(স্থান: চিওড়া, চৌদ্দগ্রাম), যার সড়ক দুর্ঘটনায় মুখের চোয়ালের হাড় ভেঙ্গে গেছে। অপারেশন করতে প্রায় ২,৫০,০০০ (দুই লাখ পঞ্চাশ হাজার )টাকার প্রয়োজন।

উনারা সকলেই Feni University Social Services Club এর কাছে আবেদন জানিয়েছেন। আমরা আশ্বাস দিয়েছি, আমরা উনাদের সহযোগিতা করার চেষ্টা করবো। আগামীকাল (৩ সেপ্টেম্বর ২০২৫) আমরা আপনাদের কাছে পৌঁছে যাবো, আপনারা সবাই সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন বলে আশা রাখছি।

20/08/2025

"ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ"
সময়: বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২টা
স্থান: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী ফ্লাইওভার অংশ

স্থায়ী ক্যাম্পাস, ভিসির পদত্যাগ সহ অন্যান্য যৌক্তিক দাবি নিয়ে আগামীকালকের কর্মসূচিতে সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহন কামনা করছি। এবার অধিকার আদায় করে নেয়ার পালা, সর্বোচ্চ অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের অধিকার নিশ্চিত করবো।

21/07/2025

Dear Citizens,

It is with immense sorrow that the Feni University Social Services Club expresses its deepest condolences on the devastating plane crash that occurred earlier today near Milestone College in Uttara, Dhaka. This heartbreaking tragedy has claimed the lives of many, including innocent children, and left several others seriously injured.

This is not merely a personal loss for the bereaved families—it is a national tragedy that has shaken the conscience of the entire country. The sudden and unimaginable loss of so many lives reminds us of the fragility of life and the pressing need for compassion and unity in our society.

In this time of national mourning, the Feni University Social Services Club extends its heartfelt sympathies to the victims, their families, and everyone affected. Our prayers are with those who have lost their lives and those who are struggling to recover.

Let us join hands in remembrance, solidarity, and humanity. In times like these, let us remember that empathy and kindness are the truest expressions of being human.

With deepest sympathy,
Feni University Social Services Club

প্রিয় নাগরিকবৃন্দ,

আজকের দিনটি আমাদের জাতির জন্য এক গভীর শোকের দিন। ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজের নিকট ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় বহু নিরপরাধ মানুষ,শিশুসহ,প্রাণ হারিয়েছেন এবং অনেকেই গুরুতরভাবে আহত হয়েছেন।

এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে, ফেনী ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে। এটি কেবল কিছু পরিবার বা ব্যক্তির ক্ষতি নয়—এটি সমগ্র জাতির এক অপূরণীয় ট্র্যাজেডি। হঠাৎ করে এতগুলো জীবন হারিয়ে যাওয়া আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে এবং মানবিক মূল্যবোধের তাৎপর্য আরও একবার স্মরণ করিয়ে দিয়েছে।

এই শোকাবহ সময়ে, আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা লাভের জন্য প্রার্থনা জানাচ্ছি।

আসুন, আমরা একসাথে শোক পালন করি, মানবতার বন্ধনে আবদ্ধ হই এবং সহানুভূতি ও দায়িত্ববোধে একে অপরের পাশে দাঁড়াই।

শ্রদ্ধা ও সমবেদনায়,
ফেনী ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব

06/06/2025

শুধু পশুই কুরবানী নয়,
কুরবানী হোক মনের পশুত্বেরও।ত্যাগের মহিমায় অর্জিত আনন্দ ছড়িয়ে পড়ুক সারা মুসলিম বিশ্বের প্রত্যেকটি ঘরে ঘরে এবং ঈদ আল আযহার আনন্দ ভাগাভাগি হোক ধনী-গরীব দুস্থ সকলের মাঝে।
Feni University social service club এর পক্ষ থেকে সকলকে জানাই
ঈদ আল-আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ রইলো, 🌙❤️

12/04/2025

✏ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা
ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি তাদের সহমর্মিতা এবং আর্থিক সহায়তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। তাদের এই উদারতা ও মহানুভবতা অনুকরণীয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই মহৎ উদ্যোগ আমাদের সকলকে অনুপ্রাণিত করবে। তাদের এই দান শুধুমাত্র ফিলিস্তিনিদের জন্য নয়, বরং সমগ্র মানবতার জন্য এক আশার আলো।

আমরা আশা করি, ভবিষ্যতেও ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ধরনের মানবিক কাজে আরও বেশি করে অংশগ্রহণ করবে। তাদের উদ্যোগে অনুপ্রাণিত হয়ে আরও অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে।

এরই ধারাবাহিকতায় আমরা আপনাদের কাছে যাবো, আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন।

কৃতজ্ঞতায়: FU Social Services Club

11/07/2024

সুপ্রীয় শিক্ষার্থী বন্ধুরা, 🎤 📢 📥

আমাদের ফেনী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুপরিচিত ক্লাব Feni University Social Services Club এ যারা মেম্বার হতে আগ্রহী , তারা আগামী শনিবার মঙ্গলবার ,বুধবার বৃহস্পতিবার
বি বিল্ডিং এর নিচে কমন রুমে ক্যান্টিন সংলগ্ন আমাদের বুথ বসবে। যারা যারা রেজিষ্ট্রেশন এখনো করোনি Club_Membership_From নিয়ে নিবেন।

আমাদের এই ক্লাব এ থেকে যে Advantages গুলো পাবে তা হচ্ছে 📥

1. Membership certificate
2.Building leadership qualities
3.Elevating moral character
4.Enhancing teamwork
5.Developing communicative skills
6.Year end best membership award

Regards-



Join us our private messenger Group-

https://m.me/j/AbZIP2mAz20CSmk8/

Join us our Facebook Public Group-

https://facebook.com/groups/317688564125616/

Want your business to be the top-listed Government Service in Feni?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Feni University
Feni
3900