14/03/2026
ফেনী সেন্ট্রাল হাই স্কুলের ১৯৯৯ ব্যাচের বন্ধুদের অংশগ্রহণে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী শরফুদ্দিন মারুফের আমন্ত্রণে আয়োজিত এ ইফতার মাহফিল হোটেল গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত হয়। এতে ‘৯৯ ব্যাচের অনেক বন্ধুর উপস্থিতি দেখা যায়। দীর্ঘদিন পর একসাথে মিলিত হয়ে তারা বন্ধুত্বের স্মৃতিচারণ করেন এবং আনন্দঘন পরিবেশে ইফতার সম্পন্ন করেন। এ সময় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
09/02/2026
ফেনী সেন্ট্রাল হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র আহমদ তানিম আরিফ (পিতা: সাহিদুল হক আরিফ) গতকাল রাত আনুমানিক ১০টার দিকে অভিমান করে ফেনী মাস্টারপাড়া এলাকার নিজ বাসা থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ছেলেটি বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি এবং সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও এখনো তার সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবার চরম উৎকণ্ঠায় রয়েছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে—
📞 ০১৫১৮-৭১০৭৩২
📞 ০১৮১৯-৫০৪০৬৫
📞 ০১৬১৮-৫০৮০৬৫
17/06/2025
বাবু সন্তোষ লালের বিদায়ী অনুষ্ঠান ও সেন্ট্রালিয়ানদের মিলনমেলাঃ
"মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য"
আমরা মানুষ জীবন চলার পথে নিদিষ্ট- অনিদিষ্টভাবে একে অন্যের সাথে জড়িয়ে যাই।কখনো কখনো নিজেদের অজান্তেই একে অন্যের শুভাকাঙ্ক্ষী হয়ে যাই।আর তাইতো মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য।
বাবু সন্তোষ লাল ফেনী সেন্ট্রাল হাই স্কুলের দীর্ঘদিনের একজন পরিচ্ছন্নকর্মী।সেন্ট্রালিয়ান পরিবারের সবচেয়ে পুরাতন (চতুর্থ শ্রেণীর) কর্মচারী। প্রায় ৩৫ বছরের কর্মচারী হলেও ১৯৭৩ সাল থেকে ৯/১০ বছর বয়সী শিশু সন্তোষ লাল বাবা মায়ের সাথে স্কুলে আসেন।প্রথমে মা সুন্দরী রাণী স্কুলে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন পরে বিয়ের পর বাবা কানু লালও স্কুলে পরিচ্ছন্নতার কাজ নেন।ধারাবাহিকভাবে সন্তোষ দা এবং সন্তোষ দার স্ত্রী সনজু রাণী প্রায় ১৮ বছর একই কাজে আছেন।সন্তোষ দার ৩ টি মেয়ে রয়েছে।স্বামী- স্তীর আয়ে তাদের ভরণ- পোষণ চলে।শহরের উত্তরে সুলতানপুরে তাদের বসবাস।
সন্তোষ দার চাকুরির শর্ত অনুযায়ী বিদায়ের পালা।ইচ্ছে করলেও শারীরিক অসুস্থতার কারণে কাজ বা চাকুরি করতে পারবেন না।হার্টে সমস্যা,ডায়বেটিস এবং পায়ে ইনফেকশন জনিত রোগে আক্রান্ত।স্কুলের পরিধি বাড়ার কারণে অসুস্থ সন্তোষ দার পক্ষে কাজ করা সম্ভব নয়।সুন্দরী রাণী,কানু লাল,সন্তোষ দা,সনজু রাণীরা ছিল/ আছে বিধায় আমি-আপনি-আমারা,আমাদের সন্তানেরা নূন্যতম পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশে লেখাপড়া করেছি/ করছে।সচরাচর সন্তোষ দা এর মত লোকদের পরিস্কার- পরিচ্ছন্নতার কাজ ছাড়া অন্য কাজে অভ্যস্থ না।
সাধারণত:একজন স্কুল শিক্ষকের বিদায় বেলায় সামান্য কিছু টাকা,পায়জামা পাঞ্জাবি, ১টা ছাতা,১ টা মানপত্রের মধ্যে সীমাবদ্ধ থাকে।অনেকের ক্ষেত্রে হযত কিছু উপহার সামগ্রী জুটে আবার অনেকের ক্ষেত্রে কিছুই জুটেনা।আর একজন চতুর্থ শ্রেণীর কর্মচারির ক্ষেত্রে তা বলার অপেক্ষা রাখেনা।
একজন অসুস্থ সন্তোষ লালের বিদায় বেলায় অসহায়ত্ব,অসুস্থতার কারণে চিকিৎসার জন্য সহযোগিতা এবং একটি ব্যতিক্রমধর্মী রাজস্বিক বিদায় সংবর্ধনা দেওয়ার লক্ষে স্কুল কর্তৃপক্ষ গত ২৩ মে,শুক্রবার সাবেক সেন্ট্রালিয়ানদের মত বিনিময় সভায় আয়োজন করে।সভায় আগামী ২২ জুন, রবিবার সকাল ১০:৩০ টায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।এতদলক্ষে নিয়মিত ছাত্র-ছাত্রী এবং সাবেক সেন্ট্রালিয়ানদের সমন্বয়ে একটি তহবিল গঠনের সিদ্ধান্ত হয়।সাবেক সেন্ট্রালিয়ানরা যার যার ব্যাচপ্রতিনিধির মাধ্যমে তহবিল সংগ্রহ করবে।
৯০ পরবর্তী ব্যাচগুলো স্ব স্ব ব্যাচ প্রতিনিধির নিকট জমা দিবেন।
পরিশেষে একটি সফল অনুষ্ঠান আয়োজনের জন্য সকলের সহযোগিতা করছি।
অনুষ্ঠান :
২২ জুন,রবিবার ২০২৫
সকাল: ১০:৩০ টা,স্কুল হল রুম।
15/01/2025
সেন্ট্রালিয়ান ৮৬ ব্যাচ এর আলাউদ্দিন আলাল ভাইকে, ফেনী সেন্ট্রাল হাই স্কুল এডহক কমিটির সভাপতি নির্বাচিত করায় Feni Central High School Team এর পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন
30/08/2024
Abir Mahmud —
Feni Central High School এর বর্তমান শিক্ষার্থীদের জানাচ্ছি, কোনো স্যার/ম্যাম এর বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ ও আইনগত পদক্ষেপ ছাড়া কোনো রকম খারাপ ব্যবহারের অভিযোগ এলে, আমরা প্রাক্তন ছাত্র- ছাত্রীরা তা মেনে নেবো না। এই বিষয়ে তোমাদের সতর্ক থাকা উচিত।
বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং সম্মানের জায়গা অনেকটাই ক্ষীণ হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় শিক্ষকদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে অসম্মান করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা যখন ছোট ছিলাম, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং ভয় মিশ্রিত একটা অনুভূতি ছিল, যা আমাদের শৃঙ্খলিত করত এবং গড়ে তুলতে সাহায্য করত। কত মার খাইছি, কত ভালোবাসা পাইছি তাদের থেকে। যা কোনো দিন ভুলবো না সারাজীবন শিক্ষকদের সম্মান করি এবং করবো। দেখা হলে সালাম জানিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করি।কিন্তু আজ সেই মূল্যবোধ যেন হারিয়ে যাচ্ছে। কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটি যথাযথ প্রমাণ ও আইনী প্রক্রিয়ার মাধ্যমে সমাধান হওয়া উচিত । শিক্ষকেরা আমাদের জীবনের দিশারী, তাদের সম্মান করতে না পারলেও অসম্মান করার অধিকার আমাদের নেই।
ব্যাচ 2020 ❤
Feni Central High School ❤
23/01/2024
ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি।
22/09/2021
ফেনী সেন্ট্রাল হাই স্কুল এর সাবেক প্রধান শিক্ষক ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি,মরহুম কামাল হাসান চৌধুরী স্যার এর নামে নিজ গ্রাম সোনাগাজী উপজেলার ৮ নং আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামে মরহুম মাস্টার কামাল হাসান চৌধুরী সড়কের শুভ উদ্বোধন করা হয়।
স্যারকে মহান রাব্বুলআলামিন বেহেস্ত নসিব করুন ।
আমিন।