04/06/2026
~ মোহাম্মদ সুজা উদ্দিন সজীব।
এনসিপি মনোনীত সোনাগাজী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সাংগঠনিক সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ফেনী।
Official page of National Citizen Party-NCP, Feni.
04/06/2026
~ মোহাম্মদ সুজা উদ্দিন সজীব।
এনসিপি মনোনীত সোনাগাজী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সাংগঠনিক সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ফেনী।
এদেরকে থামানোর সাধ্য কারো নাই।
01/06/2026
লালপোল ফ্লাইওভারের দাবিতে আমাদের চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ ফেনী সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সাক্ষাৎ করেছি।
আলোচনায় তিনি জানিয়েছেন, লালপোল প্রকল্পটি বর্তমানে ফেনীতে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলোর অন্যতম। তিনি এ বিষয়ে এনসিপির ধারাবাহিক আন্দোলন, জনমত গঠন এবং মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবং বিষয়টিকে জনদাবিতে পরিণত করার জন্য এনসিপিকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, আমাদের মানববন্ধনের পর ইতোমধ্যে ফেনী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও বন ও পরিবেশমন্ত্রী আবদুল আওয়াল মিন্টু এবং ফেনী-২ আসনের মাননীয় সংসদ সদস্য জয়নাল আবেদীন ভিপি মহোদয়গন প্রকল্পটির পক্ষে ডিও লেটার প্রদান করেছেন। এটি আমাদের যৌক্তিক দাবির প্রতি জনপ্রতিনিধিদের ইতিবাচক সমর্থনেরই বহিঃপ্রকাশ।
এনসিপি বিশ্বাস করে, রাজনীতি কেবল বক্তব্য, ব্যানার কিংবা লোক দেখানো কর্মসূচির নাম নয়। রাজনীতি হলো জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। লালপোল প্রজেক্ট কোনো ব্যক্তি বা দলের দাবি নয় বরং এটি ফেনীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি, উন্নয়ন ও নিরাপদ যোগাযোগের অপরিহার্য প্রয়োজন।
ফেনীর মানুষের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এনসিপি মাঠে থাকবে। লালপোল প্রকল্পের দৃশ্যমান বাস্তবায়ন শুরু না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন, যোগাযোগ ও গণসংযোগ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
31/05/2026
ঈদ পুনর্মিলনী ও দাগনভূঞাঁ উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা।
আমরা খুব শীঘ্রই দাগনভূঞাঁ উপজেলার কমিটি করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে জয়েন হতে চাইলে দ্রুত যোগাযোগ করুন।
31/05/2026
শহীদ রাষ্ট্রপতি, বীর উত্তম জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা।
30/05/2026
সোনাগাজীতে ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি গনসংযোগ শুরু করেছেন এনসিপি মনোনীত সোনাগাজী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুজা উদ্দিন সজীব।
সোনাগাজীর শহীদ আবদুল গনি বোরহানের কবর জিয়ারতের মাধ্যমে গনসংযোগ শুরু হয়।
এসময় এনসিপির সোনাগাজী উপজেলা আহবায়ক আবদুল্লাহ আল মামুন, সদস্য সচিব মোঃ মোশাররফ হোসেন, যুগ্ন আহবায়ক আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ন সদস্য সচিব ফয়সাল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক শাহেদ আলম সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
ঈদ শুভেচ্ছা বার্তা।
জাহিদুল ইসলাম সৈকত।
আহবায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ফেনী।
ঈদ শুভেচ্ছা বার্তা।
মোহাম্মদ সুজা উদ্দিন সজীব।
এনসিপি মনোনীত সোনাগাজী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সাংগঠনিক সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ফেনী।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফেনী জেলার দেশ ও প্রবাসে অবস্থানরত সবাইকে এনসিপির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
26/05/2026
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সোনাগাজী উপজেলাবাসী সহ দেশ-বিদেশ অবস্থানরত সকল মুসলমানদের জানাই ঈদের শুভেচ্ছা "ঈদ মোবারক"