National Citizen Party- Feni

National Citizen Party- Feni

Share

Official page
National Citizen Party - NCP (Feni District)

12/04/2026

আমরা আবারো প্রস্তুতি নিচ্ছি- গুলি আসলে আমরা আগে দাড়াবো, আপনারা সহযোগিতা করবেন।- নাহিদ ইসলাম

Photos from National Citizen Party- Feni's post 12/04/2026

জেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে মাটিকাটা, বালু উত্তোলন বন্ধ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক আলোচনা–

১. মাটিকাঁটা ফসলি জমির ক্ষতিগ্রস্ত করে কিংবা পরিবেশে জলাবদ্ধতা তৈরী করে শুধু তাই নয়, বরং মাটিকাঁটা ইস্যুতে চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে, খুনাখুনি এবং বাড়ি পোড়ানোর মতো নিন্দনীয় ঘটনা ঘটে যাচ্ছে; এমনকি মাটিকাটা ইস্যুকে কেন্দ্র করে ছাগলনাইয়া উপজেলায় এক যুবককে হত্যা করা হয়েছে। অতএব বিষয়টি আইনশৃঙ্খলার উপর চরম পর্যায়ে প্রভাব পড়ছে, তাই মাটিকাটা বন্ধের জোর দাবী জানাচ্ছি।

২. বালু উত্তোলনের ব্যাপারে ভাইব দেওয়া হয়, ফেনী জেলার কোথাও বালু উত্তোলন হয় না; অথচ বালু উত্তোলনের গাড়ি চলাচলের কারণে সোনাগাজী সওদাগর হাট ব্রিজ যাওয়ার রাস্তা ভেঙ্গে জরাজীর্ণ হয়ে পড়েছে, এমন ঘটনার প্রতিবাদ করায় সোনাগাজীর এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করা হয়েছে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, যাতে সচেতন জনগণ প্রতিবাদ করার সাহস না পায়। অতএব বালু উত্তোলন ও সংশ্লিষ্ট সকল অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসন পদক্ষেপ গ্রহণ করে।

৩. গতকাল রাতে একজন গর্ভবতী মহিলা সিজারিয়ান অপারেশনে ভুল চিকিৎসায় মৃত্যুবরণ করেন।আমার ফেনী জেলায় এমন ঘটনা রীতিমতো ঘটে চলছে, কখনো ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, কখনো অঙ্গহানি ঘটে; মানহীন বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, লাইসেন্স যাচাইকরণ ও নিয়মিত মনিটরিং করার পাশাপাশি ডাক্তারদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

জাহিদুল ইসলাম সৈকত
আহ্বায়ক, ফেনী জেলা এনসিপি।

11/04/2026

বর্তমান সরকারকে আর জনগণের, শ্রমিকের, ছাত্রদের সরকার বলার সুযোগ নেই।

- নাহিদ ইসলাম

10/04/2026

বিজয় দিবসে ফেনী জেলা এনসিপির যোগদান।

১৬ ডিসেম্বর, ২০২৫

10/04/2026

Nahid Islam 🗣️💥

দেশের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে সরকার:

Photos from National Citizen Party- Feni's post 10/04/2026

প্রেস বিজ্ঞপ্তি–

ফেনীতে ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতির এনসিপিতে যোগদান।

ফেনীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন ছাত্র অধিকার পরিষদ ফেনী জেলা শাখার সভাপতি গাজী ইউছুপ বাপ্পি। আজ বিকালে তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপি ফেনী জেলা শাখায় যোগ দেন।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার তিনি ছাত্র অধিকার পরিষদের ফেনী জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।

শহরের জুলাই চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে এনসিপির ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিব এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাইমিন তাজিম ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় তিনি এনসিপির সদস্য ফরম পূরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব বদরুদ্দোজা নোবেল এবং জেলা যুবশক্তির সিনিয়র সংগঠক মোহসীন শুভ।

যোগদান উপলক্ষে গাজী ইউছুপ বাপ্পি বলেন,
“স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে তরুণ সমাজ একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বাস্তবায়নে বর্তমান প্রেক্ষাপটে এনসিপির রাজনৈতিক কাঠামো বিপ্লবী তরুণদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম। আমি আজ থেকে দেশের স্বার্থে ও নতুন বাংলাদেশের প্রত্যাশায় এনসিপির সঙ্গে দীর্ঘ পথচলা শুরু করলাম।”

এনসিপির ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত বলেন, “নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এনসিপি দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। জনগণের মৌলিক অধিকার রক্ষায় সোচ্চার একটি রাজনৈতিক শক্তি হিসেবে আমরা নিজেদের অবস্থান সুসংহত করছি। গাজী ইউছুপ বাপ্পীর মতো উদ্যমী তরুণদের যোগদান আমাদের সাংগঠনিক শক্তিকে আরও গতিশীল করবে বলে আমরা আশাবাদী।”

রেজাউল করিম প্রান্তিক
সদস্য, দপ্তর সেল, ফেনী জেলা এনসিপি।

10/04/2026

ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের সব বিধান আজ ভালো হয়ে যাচ্ছে: হান্নান মাসউদ |

08/04/2026

বাপের দোয়া ক্রিকেট বোর্ড - বিসিবি।

বাপের দোয়া ক্রিকেট বোর্ড হয়েছে- হাসনাত আবদুল্লাহ।

07/04/2026

বিসিবি থেকে জেলা পর্যায়ের সকল এডহক কমিটিগুলোতে ক্রীড়া অনুরাগীদের নিয়ে কমিটি করেছিলেন আসিফ মাহমুদ, যেখানে ক্ষমতা ও লবিং এর থেকে যোগ্যতাই ছিলো মূল মাপকাঠি। এদিকে বিএনপি ক্ষমতা পেয়েই পরিবারতন্ত্র শুরু হয়ে গেলো...

07/04/2026

এখনই সময় পরিবর্তনের, সময় নতুন রাষ্ট্র গঠনের। বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবার। পরশুরাম উপজেলার সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানাই, আসুন! আমরা একসাথে দাঁড়াই অন্যায়, বৈষম্য ও দুঃশাসনের বিরুদ্ধে। গড়ে তুলি একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ।

https://forms.gle/32EQypQbPC2zc3i78

07/04/2026

“অবিলম্বে গু/ম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ-২০২৬ বাস্তবায়ন করতে হবে।”

06/04/2026

দেশবাসীর প্রতি এক দফার ঘোষক জননেতা নাহিদ ইসলাম এর আহ্বান!✊

দেশবাসীর প্রতি জনতার নেতা নাহিদ ইসলাম এর আহ্বান!!🗣️💥

Want your business to be the top-listed Government Service in Feni?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Feni
3900