শত্রুর সাথে ও ইনসাফ চাওয়া মানুষটার ইনসাফ থমকে আছে।
Revita - Feni district
Revolution in every voice.
31/12/2025
প্রায় দেড় বছর চিকিৎসাধীন থাকার পর শাহাদাৎ বরনকারী শফিকুল এর জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে তার গ্রামের বাড়ি হালুয়াঘাটে।
জুলাইয়ের উপর দাড়ানো সরকারের একজন উপদেষ্টা তাকে নিয়ে কথা বলেনি,রাষ্ট্রীয় কোনো সম্মাননা দেয়া হয়নি তাকে।
জুলাইয়ে গুলিবিদ্ধ হওয়ার পর দেড়টা বছর মৃত্যুর সাথে লড়াই করেছে।কিছুদিন আগেও আরেক জুলাই আহত শাহাদাৎ বরন করেন, সেক্ষেত্রে একই ঘটনা ঘটে।
অথচ জুলাই সনদ এবং ঘোষণাপত্রে তাদেরকে বিশেষ সম্মান দেয়া হয়েছে। সেটা আমরা কাজের বেলায় দেখিনি।
আমরা এর তীব্র নিন্দা এবং ক্ষোভ জানালাম।
31/12/2025
কক্সবাজারে ১৩ বছরের মাদ্রাসা -পড়ুয়া কিশোরীর গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হবে, উক্ত মানববন্ধনকে সফল করার জন্য, রেভিটা বাংলাদেশ কক্সবাজার জেলা কমিটির পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ রইলো।
31/12/2025
হালুয়াঘাটের জুলাই যোদ্ধা শহীদ শফিকুল ইসলামের জানাযা
31/12/2025
30/12/2025
ইস্যুর পর ইস্যু আসবে, সময়ের স্রোতে অনেক কিছু বদলাবে—
কিন্তু আমরা হাদীকে ভুলবো না।
22/12/2025
নামগুলো স্মরণ রাখুন। অভ্যন্তরীণ শত্রু না চিনলে বিদেশী শত্রুর মোকাবেলা করতে পারবেন না।
22/12/2025
কাঠামোগত ইসলামবিদ্বেষ!
18/12/2025
শরীফ ওসমান হাদীকে হত্যায় জড়িতদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সর্বাত্মক বিক্ষোভ মিছিল।
জমায়েতের স্থান: ট্র্যাংকরোড চত্বর
সময়: ১৮ ডিসেম্বর রাত ১০:৩০মিনিট
রেভিটা বাংলাদেশ ফেনী জেলা।
18/12/2025
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এবং ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতিমা তাসনিম।
এদিকে রাতে নিজেদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
ওই পোস্টে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’
14/12/2025
নারী হেনস্থাকারীর বদলির প্রতিবাদে রাঙামাটি সরকারি কলেজে মানববন্ধন ও বিক্ষোভ, স্মারকলিপি প্রদান
ফেনী সরকারি কলেজের অভিযুক্ত নারী হেনস্থাকারী শিক্ষক বিপ্লব কুমার শীলকে রাঙামাটি সরকারি কলেজে বদলি করার প্রতিবাদে ১৪ ডিসেম্বর রাঙামাটি সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
এদিন কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শিক্ষার্থীরা রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, নারী হেনস্থাকারীদের এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি করে দায় এড়ানোর সুযোগ দেওয়া যাবে না। বদলি কখনোই শাস্তি হতে পারে না। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে স্থায়ী বহিষ্কারসহ অপরাধ অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, “নারী হেনস্থাকারীদের ফেনী বা রাঙামাটি নয়—কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই জায়গা হবে না। শিক্ষা প্রতিষ্ঠানকে নিরাপদ রাখতে হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।”
রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে সাহসী অবস্থান নেওয়ায় তাদের ধন্যবাদ জানিয়ে আন্দোলনকারীরা বলেন, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নয়—ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
Click here to claim your Sponsored Listing.
