বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা শাখার বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়
খেলাফত মজলিস - Khelafat Majlis
Welcome to official page of Khelafat Majlis. Also, the election symbol is a wall clock (দেওয়াল ঘড়ি).
It is a registered political party in Bangladesh.The Amir is Maulana Abdul Basit Azad and Secretary General is Dr. Ahmad Abdul Quader.
05/06/2026
খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার তরবিয়তী মজলিস অনুষ্ঠিত
আজ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত তরবিয়তী মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রংপুর জোন পরিচালক মাওলানা আবু সাঈদ, জেলা উপদেষ্টা অধ্যক্ষ এ কে এম গোলাম আযম, জেলা সভাপতি অধ্যাপক আব্দুল হামিদ, জেলা সাধারণ সম্পাদক এ কে এম মেহেদী হাসান।
04/06/2026
আজ খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা শাখার মজলিসে শুরার বৈঠক অনুষ্ঠিত।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্মমহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহউদ্দিন।
উক্ত বৈঠক থেকে আসন্ন স্থানীয় নির্বাচনে জেলা শাখা হতে দলীয় মনোনিত প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।
03/06/2026
বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে জনজীবনে আরো দুর্বিসহ অবস্থার সৃষ্টি করবে - খেলাফত মজলিস
ঢাকা, ৩ জুন ২০২৬: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ আবারো বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। এই মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।
আজ প্রদত্ত বিবৃতিতে খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার নতুন করে ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ১৫ থেকে ১৯.৯৪ শতাংশ বাড়ানো হয়েছে। এছাড়া সঞ্চালন চার্জ ২৩. ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে।
বিদ্যুতের এই মূল্য বৃদ্ধিতে জনজীবনে আরো দুর্বিসহ অবস্থার সৃষ্টি করবে। দ্রব্যমূল্য আরেক দফা বাড়বে। এই মূল্য বৃদ্ধির মাধ্যমে বিদ্যুৎ বিভাগের দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা, ভুল পরিকল্পনা ও অপচয়ের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে। আমরা সরকারের এই মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে বিদ্যুৎ সহ জ্বালানী তেলের মূল্য কমানোর দাবি জানাচ্ছি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মাধ্যে আনার দাবি জানাচ্ছি।
03/06/2026
যুব মজলিস কুষ্টিয়া জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও যুব সমাবেশ অনুষ্ঠিত
ইসলামী যুব মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকাল ৪.৩০ টায় কুষ্টিয়া মডেল মসজিদ হলরুমে ঈদ পুনর্মিলনী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন। জেলা সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি শফিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস যুগ্ন মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ সালাহউদ্দিন, ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি রায়হান আলী, ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মো জামিরুল ইসলাম, খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আজিরুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মিজানুর রহমান খান, শ্রমিক মজলিস জেলা সভাপতি জামিরুল ইসলাম সাবু, মসিউজ্জামান, ইসলামী যুব মজলিস কুষ্টিয়া জেলা সহ সভাপতি মাহদী হাসান, ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি সিরাজিস সালেহীন, হাশেম আলী, সহসেক্রেটারি হালিমুজ্জামান, নির্বাহী সদস্য মনিরুল ইসলাম, সাকিবুর রহমান, আলালউদ্দমিন,সাব্বির প্রমুখ।
02/06/2026
কানাইঘাট উপজেলা ও পৌর শাখার উদ্যোগে তরবিয়তি মজলিস অনুষ্ঠিত
আজ মঙ্গলবার সকাল ১১ টায় খেলাফত মজলিস কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে স্থানীয় আজিজ কনভেনশন হলে তরবিয়তি মজলিস অনুষ্ঠিত হয়।
এতে বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু সালমান, সিলেট জেলা সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ।
02/06/2026
যুক্তরাজ্য সাউথ খেলাফত মজলিস আয়োজিত আজ ভার্চুয়াল তরবিয়তী সভায় বিগত জাতীয় নির্বাচন ও আগামীর পথচলায় খেলাফত মজলিসের ভুমিকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন-
"আমরা ব্যক্তিগত বা দলগতভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি কিন্তু আমরা ইসলামী ঐক্যকে বাঁধাগ্রস্ত করতে পারি না। আমরা কোনো অবস্থাতেই উম্মাহর ঐক্যের বিরুদ্ধে দাঁড়াতে পারি না। কারণ, ঐক্য হচ্ছে আমাদের ঈমানের দাবী।"
খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্ধারিত দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত উক্ত তরবিয়তী বৈঠকে বিষয়ভিত্তিক আলোচনা রাখেন নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, মাওলানা আবদুল কাদির সালেহ, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।
01/06/2026
খেলাফত মজলিস ঘোষিত জুন ২০২৬ সাংগঠনিক মাস উপলক্ষে আজ গোপালগঞ্জ জেলা সফর করেন যুগ্ম-মহাসচিব অধ্যাপক আবদুল জলিল ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান।
এ সময়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা দায়িত্বশীলবৃন্দের সাথে কর্মী যোগাযোগ, বায়তুলমাল ও দাপ্তরিক অডিট সম্পন্ন করেন।
30/05/2026
জকিগঞ্জে খেলাফত মজলিসের ঈদ ফ্যামিলি প্রোগ্রাম অনুষ্ঠিত:
সর্বস্তরের মানুষকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত করতে হবে
--- মুফতি আবুল হাসান এমপি
সিলেট-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেছেন, আমাদের পরিবারগুলোকে সাহাবায়ে কেরামের আদর্শের অনুকরণে ঢেলে সাজানোর মধ্যদিয়ে সর্বস্তরের মানুষকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত করতে হবে। এর কোন বিকল্প নেই।
তিনি বলেন, খেলাফত মজলিস ও ছাত্র মজলিস এমন একটি প্লাটফর্ম, যেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কওমি ও আলিয়া মাদরাসা-সহ সর্বস্থরের শিক্ষিত নেতা-কর্মীর সমাগম রয়েছে। তিনি এরকম ব্যতিক্রমী সুন্দর ও সুশৃঙ্খল একটি আন্দোলনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে সাংগঠনিক তৎপরতা আরো বেগবান করতে খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
মুফতি আবুল হাসান এমপি তাঁর দায়িত্ব পালনের প্রথম একশত দিনের সফলতার আলোকপাত করে বলেন, 'আমি সিলেট-০৫ আসনের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও ভালোবাসার প্রতিদান দিতে পারবনা, তবে কাজ দিয়ে এর কিছুটা ঋণ পরিশোধের চেষ্টায় কোন ত্রুটি করছিনা। ইতিমধ্যে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন রোডের টেন্ডার আহ্বান করা হয়েছে। শেওলা-জকিগঞ্জ রোডেরও টেন্ডার প্রক্রিয়াধীন। এছাড়া নদী ভাঙ্গন সমস্যার সমাধানে ইতিমধ্যে পানিসম্পদ মন্ত্রণালয় প্রয়োজনীয় বরাদ্দ ও কার্যক্রম গ্রহণ করেছে। এ দু'টি রাস্তা ও নদী ভাঙ্গন জকিগঞ্জ-কানাইঘাটের সবচেয়ে বড় সমস্যা, যা সমাধান আপনাদের চোখের সামনেই হচ্ছে।
তিনি বলেন, এসব সমস্যা সমাধানের পাশাপাশি স্বাস্থ্য, চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থার সমস্যা সমাধানে আমাকে সবাই সহযোগিতা করছেন। আশা করি পর্যায়ক্রমে আমার নির্বাচনী এলাকার সিংহভাগ সমস্যা সমাধান হবে।
তিনি আজ ৩০ মে, শনিবার বিকেলে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে অনুষ্ঠিত ফ্যামিলি প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি শায়খ মাওলানা আবদুল মুছাব্বির এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম মহাসচিব ডাক্তার এ. এ তাওসীফ, কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা কবি রুহুল আমীন সাদী (সাইমুম সাদী), বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির, সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান ও যুক্তরাজ্য সাউথ শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা এনামুল হাসান ছাবীর, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আহসান আহমদ খান।
খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হাফিজ আবদুল হালিম ও ইসলামী যুব মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি শাহজাহান মোহাম্মদ সেলিমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ফ্যামিলি প্রোগ্রামে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, সহ বায়তুলমাল সম্পাদক মাওলানা ছালেহ আহমদ, জকিগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা আবদুস সালাম, জকিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মাস্টার ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আহসান আহমদ খান, সিলেট জেলা সভাপতি এবাদুর রহমান ও সাধারণ সম্পাদক মিনহাজুল হক রিফাত প্রমূখ।
উক্ত ফ্যামিলি প্রোগ্রামে খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস ও শ্রমিক মজলিসের নেতা-কর্মী ছাড়াও পৃথক হলে প্রায় অর্ধ সহস্র মহিলা ও ছাত্রী মজলিসের সদস্যাদের সমাগম হয়।
প্রোগ্রামে বেগম ফাতেমা সুবহানকে সভানেত্রী এবং প্রভাষক মাহমুদা সালেহাতকে সাধারণ সম্পাদক করে ২০২৬-২৭ সেশনের জন্য ২১ সদস্যা বিশিষ্ট মহিলা মজলিসের জকিগঞ্জ উপজেলা কমিটি পুণর্গঠন করা হয়।
বেলা সাড়ে এগারোটা থেকে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং অনুষ্ঠান শেষে সবাই দুপুরের খাবার গ্রহণ করেন।
30/05/2026
খেলাফত মজলিস লন্ডন মহানগরের ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত: ত্যাগের আদর্শে সমাজ গড়ার আহ্বান
লন্ডন, ৩০মে ২০২৬: খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গতকাল ২৯ মে, শুক্রবার বিকেল ৭টায় ইস্ট লন্ডনস্থ ফোর্ডস্কয়ার মসজিদ কনফারেন্স হলে এক উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ঈদুল আজহার ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সমাজ ও মানবতার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা নুফাইছ আহমদ বরকতপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান।
শাখা সাধারণ সম্পাদক মাওলানা জাবির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সাদিকুর রহমান বলেন, কুরবানির ঈদ কেবলই একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ ত্যাগের শিক্ষা দেয়।
তিনি বলেন, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার যে দৃষ্টান্ত হযরত ইব্রাহিম (আঃ) স্থাপন করে গেছেন, তা আমাদের ব্যক্তি, সমাজ ও রাজনৈতিক জীবনে প্রতিফলন ঘটাতে হবে। তিনি আরো বলেন, রাজনীতি যখন ভোগ ও ব্যক্তিস্বার্থের উর্ধ্বে উঠে ত্যাগের আদর্শে পরিচালিত হয়, তখনই কেবল একটি ইনসাফভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব। তিনি দলীয় নেতাকর্মীদের ইনসাফভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে অগ্রণী ভুমিকা পালন করার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাজ্য সাউথ শাখার সহ-সভাপতি ও লন্ডন মহানগর শাখার সাবেক সভাপতি হাফিজ মাওলানা এনামুল হক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ইউকেতে ইসলামি মূল্যবোধ রক্ষা এবং কমিউনিটির উন্নয়নে খেলাফত মজলিস সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং আগামী দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে। তিনি প্রবাসের ব্যস্ত জীবনে এই ধরণের পুনর্মিলনী পারস্পরিক সৌহার্দ্য ও সাংগঠনিক ঐক্যকে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস যুক্তরাজ্য (সাউথ) এর সহ-সম্পাদক মাওলানা তায়িদুল ইসলাম, হাফিজ শেখ মুশতাক আহমদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা মাওলানা আব্দুল আহাদ, প্রচার সম্পাদক মাওলানা ফুজায়েল আহমদ নজমুল, দাওয়া বিষয়ক সম্পাদক আব্দুল গফুর।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, লন্ডন মহানগর শাখার সহ-সভাপতি হাফিজ মাওলানা মু’তাসিম বিল্লাহ, সহ-সম্পাদক মাওলানা শেখ রুম্মান আহমদ, মাওলানা দিলওয়ার হুসাইন, মাওলানা আব্দুল খালিক সাহেদ, হাফিজ মাওলানা রশিদ আহমদ, হাফিজ মাওলানা আরশাদ হুসাইন, সহ-বায়তুলমাল সম্পাদক তৌফিকুল ইসলাম সাবির, প্রশিক্ষণ সম্পাদক মাহফুজুর রাহমান, ফজলুর রাহমান, সাউথএন্ড শাখার সভাপতি হাফিজ মাওলানা আশরাফুল মাওলা, আজমল খান, হাফিজ মাওলানা তাহমিদ আজীজ, হাফিজ আব্দুল মালিক।
পরিশেষে, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
