10/02/2026
#গাইবান্ধার সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামানের দক্ষ, দূরদর্শী ও মানবিক নেতৃত্বে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচিতে জাতীয় পর্যায়ে চতুর্থ স্থান অর্জন করেছে গাইবান্ধা জেলা।
এই গুরুত্বপূর্ণ সাফল্যকে স্বীকৃতি ও আরও বেগবান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার অফিসার্স ক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামানের হাতে সফলতার পদক তুলে দেওয়া হয়।
সিভিল সার্জনের এ কৃতিত্বের পাশাপাশি গাইবান্ধা জেলাকে জাতীয় পর্যায়ে গৌরবজনক অবস্থানে পৌঁছে দেওয়ায় গাইবান্ধা কমিউনিটি প্যারামেডিক যুব কল্যাণ সংস্থার পক্ষ্য থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও জনস্বাস্থ্য উন্নয়নে আরও ইতিবাচক ভূমিকা রাখবে।
15/12/2025
#আমাদের সহযোদ্ধা কমিউনিটি প্যারামেডিক জহিন চাকমা ছেলে সফলতার সাথে MBBS 2025-26 ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় আন্তরিক অভিনন্দন।
14/12/2025
আমরা MBBS ডাক্তার নই। 👨⚕️
আমরা কমিউনিটি প্যারামেডিক।✅
আমরা অভিজ্ঞ ও সম্মানিত MBBS ডাক্তার স্যারদের সরাসরি তত্ত্বাবধান ও প্রশিক্ষণের মাধ্যমে কাজ করি।
প্রাথমিক স্বাস্থ্যসেবা, জরুরি সেবা, সাধারণ পরীক্ষা-নিরীক্ষা ও স্বাস্থ্য পরামর্শ প্রদানই আমাদের মূল দায়িত্ব।
👉 জটিল রোগের ক্ষেত্রে আমরা অবশ্যই রোগীকে
উপযুক্ত MBBS ডাক্তার / হাসপাতালে রেফার করি।
আমাদের লক্ষ্য—
💚 সৎ ও নিরাপদ সেবা
💚 সঠিক সীমার মধ্যে থেকে দায়িত্ব পালন
💚 মানুষের পাশে থাকা
আপনাদের বিশ্বাস ও সহযোগিতাই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা ❤️
゚ #চিকিৎসা
01/12/2025
কমিউনিটি প্যারামেডিকের আইনসম্মত প্রধান কাজ
🔹 ১. প্রাথমিক স্বাস্থ্যসেবা (Primary Health Care)
সাধারণ অসুস্থতার প্রাথমিক মূল্যায়ন
ভাইটাল সাইনস পরীক্ষা (BP, Pulse, Temp, SPO₂)
ক্ষত ড্রেসিং ও ফার্স্ট-এইড
নেবুলাইজেশন
খাদ্য-পুষ্টি পরামর্শ
রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্য পরামর্শ
---
🔹 ২. মা ও শিশু স্বাস্থ্যসেবা
গর্ভবতী মায়ের নিয়মিত ফলোআপ
অ্যান্টেনাটাল (ANC) ও পোস্টনাটাল কাউন্সেলিং
শিশুদের সাধারণ সমস্যা চিহ্নিত করা
নবজাতক ও শিশুর স্বাস্থ্য মূল্যায়ন
ঝুঁকিপূর্ণ মা-শিশুকে দ্রুত রেফার করা
---
🔹 ৩. জরুরি পরিস্থিতিতে প্রাথমিক সেবা
এক্সিডেন্টে বেসিক লাইফ সাপোর্ট
রক্তপাত নিয়ন্ত্রণ
শ্বাসকষ্টে প্রাথমিক সেবা (নেবুলাইজেশন)
রোগীকে স্থিতিশীল করা
প্রয়োজন হলে দ্রুত চিকিৎসা কেন্দ্রে রেফার করা
---
🔹 ৪. স্বাস্থ্য শিক্ষা ও কমিউনিটি সচেতনতা
ডায়াবেটিস, হাইপারটেনশন বিষয়ে পরামর্শ
পানি-স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সচেতনতা
পুষ্টি শিক্ষা
সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা তৈরি
---
🔹 ৫. রোগীকে সঠিক সময়ে রেফার করা
রোগীর অবস্থা জটিল বা ঝুঁকিপূর্ণ হলে MBBS ডাক্তার বা হাসপাতালে রেফার করা —
এটি কমিউনিটি প্যারামেডিকের বাধ্যতামূলক দায়িত্ব।
゚
16/11/2025
#চিকিৎসা খাতের ভাবমূর্তি ফিরিয়ে আনতে, প্রান্তিক পর্যায়ে ‘কমিউনিটি প্যারামেডিক’ সেবা জরুরী
বাংলাদেশের চিকিৎসা খাতের গুণগত মান ও সুনাম পুনরুদ্ধারে গ্রামীণ অঞ্চলের প্রান্তিক পর্যায় পর্যন্ত ভালো চিকিৎসা সেবা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন, গাইবান্ধা কমিউনিটি প্যারামেডিক যুব কল্যাণ সংস্থা কমিটির সাধারণ সম্পাদক এ.টি.এম হাবিবুল্লাহ।তিনি বলেন, “প্রশিক্ষিত কমিউনিটি প্যারামেডিকদের দক্ষতার যথাযথ মূল্যায়ন করা এখন সময়ের দাবি। অথচ দুঃখজনক হলেও সত্য অনেক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অদক্ষ জনশক্তি দিয়ে পরিচালিত হচ্ছে। দক্ষ জনশক্তি থাকা সত্ত্বেও নিয়োগকর্তারা আনাড়িদের দায়িত্ব দিচ্ছেন, যা আসলে দেশ ও জাতির সাথে এক ধরণের প্রতারণার সামিল।”
তিনি আরও বলেন, “অদক্ষ জনশক্তি দিয়ে গ্রামীণ জনপদে মাতৃমৃত্যুর হার কমানো সম্ভব নয়। দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি প্রতিস্থাপন করলেই চিকিৎসা খাতে প্রকৃত পরিবর্তন আসবে এবং এ খাতের হারানো সুনাম ফিরে আসবে।”
তিনি ব্যক্ত করে দৃঢ়তার সাথে জানান, এ ক্ষেত্রে গুণগত ও মানসম্পন্ন সেবা প্রদানে কমিউনিটি প্যারামেডিক (সিপি) সবসময় অঙ্গীকারবদ্ধ।
09/11/2025
#গাইবান্ধা জেলার পক্ষ থেকে মুহাম্মদ নজরুল ইসলাম স্যার কে অভিনন্দন ও শুভেচ্ছা, জেলা প্রশাসক (DC) অফিস গাইবান্ধা সদর, গাইবান্ধা।
28/10/2025
#আলহামদুলিল্লাহ আমাদের প্রাণের প্রিয় সংস্থার নিবন্ধিত সনদ হাতে পেলাম
26/10/2025
#আলহামদুলিল্লাহ সমস্ত কাজ শেষ অবশেষে এ সপ্তাহে রেজিষ্ট্রেশন পাবো ইনশাআল্লাহ।
15/10/2025
#আলহামদুলিল্লাহ ট্রেনিং চলমান
10/10/2025
গাইবান্ধা কমিউনিটি প্যারামেডিক যুব কল্যাণ সংস্থার গুরুত্বপূর্ণ মিটিং এর চা বিরতির সময়।
20/09/2025
#সিজারিয়ান মায়েদের জন্য সতর্কবার্তা 🩺
সন্তান জন্মের পর মায়ের শরীর অনেকটা দুর্বল অবস্থায় থাকে। বিশেষ করে যারা সিজারিয়ান অপারেশন করেছেন, তাদের পেটের কাটা জায়গা সঠিকভাবে শুকানো পর্যন্ত খুব বেশি সতর্ক থাকতে হয়।
কিন্তু অনেক মা-ই অবহেলা করে ভারি কাজ করেন, শিশুকে একা কোলে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন, বা আগেভাগেই ঘরের সব কাজ শুরু করে দেন। এর ফলে কাটা জায়গা ভেতর থেকে ফেটে গিয়ে ভয়ংকর জটিলতা তৈরি হতে পারে। ছবির মতো অবস্থা আসতে পারে, যা জীবনকে হুমকির মুখে ফেলে দিতে পারে।
#মনে রাখবেন—
#সিজারিয়ান কাটার পর অন্তত ৬ সপ্তাহ পর্যন্ত ভারি কাজ করা যাবে না।
#কাটা জায়গা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
#ব্যথা, ফোলা, লালচে ভাব বা কাটা জায়গা থেকে পানি/পুঁজ বের হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
#খাদ্যাভ্যাসে স্বাস্থ্যকর খাবার রাখতে হবে, যা ক্ষত শুকাতে সাহায্য করে।
🤱প্রিয় মা, আপনার সামান্য অবহেলা আপনার জন্য হতে পারে আজীবনের কষ্টের কারণ। তাই নিজের যত্ন নিন, আর অপারেশনের পর ডাক্তারদের পরামর্শ মেনে চলুন।
আল্লাহ্ আপনাকে ও আপনার সন্তানকে সুস্থ্য রাখুন।