02/10/2026
উন্নয়ন, সুশাসন ও নাগরিক সেবা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ এমদাদ হোসেন হাওলাদার
গলাচিপা প্রতিনিধি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ এমদাদ হোসেন হাওলাদার এর নির্বাচনী প্রচারণা দিন দিন প্রাণবন্ত হয়ে উঠছে। ১ নং আমখোলা
ইউনিয়ন পরিষদের নির্বাচনে পদপ্রার্থী মোঃ এমদাদ হোসেন হাওলাদার উন্নয়ন স্বচ্ছতা, সামাজিক সম্প্রীতি এবং মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার তুলে ধরে ভোটারদের কাছে সমর্থন ও দোয়া কামনা করছেন।
তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন নিশ্চিত করা হবে। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, বিশুদ্ধ পানি, ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি যুব-সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রম, খেলাধুলা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ইউনিয়ন গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবেন। মোঃ এমদাদ হোসেন হাওলাদার তিনি আরো বলেন গলাচিপা উপজেলার ১ নং আমখোলা ইউনিয়ন পরিষদ হবে জনগণের সেবার একটি উন্মুক্ত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান ও জনগণের কল্যানে সেবা দিতে আগ্রহ প্রকাশ করেন তিনি।
প্রচারণায় অংশ নেওয়া বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, আমরা চেয়ারম্যান হিসেবে মোঃ এমদাদ হোসেন হাওলাদার ভাইকে চাই। কারন আমরা বিগত দিনে লক্ষ্য করেছি তিনি সব মানুষের কথা শুনেন এবং দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করেন। এলাকার উন্নয়ন, যুব-সমাজকে মাদক থেকে রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে তিনি দ্রত কার্যকর উদ্যোগ গ্রহন করার চেষ্টা করেন। তাই আমরা চাই তাকে যদি আমরা চেয়ারম্যান বানাতে পারি, তিনি এই সকল বিষয়ে আরো দ্রত পদক্ষেপ গ্রহন করতে পারবেন।
শেষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ এমদাদ হোসেন হাওলাদার ইউনিয়ন-বাসীর উদ্দেশে বলেন, আপনাদের বিশ্বাস, দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের সহযোগিতায় একটি উন্নত, নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে পারব ও আমি আপনাদের কে নিয়ে আন্তরিকভাবে কাজ করতে চাই।