Apparel Management Institute of Bangladesh -AMIB

Apparel Management Institute of Bangladesh -AMIB

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Apparel Management Institute of Bangladesh -AMIB, Osman Market , Muchack , Kaliakur, Gazipur.

05/10/2024

আজ শিক্ষক দিবস। আজকের এই দিনটি আমার ময়মনসিংহ জেলা স্কুলের ভালোবাসার শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য। যাদের বেতের বাড়ি, ভালোবাসা এবং স্নেহের জন্য আজ আমি গার্মেন্টস কর্মী, মার্চেন্ডাইজার, নাগরিক সাংবাদিক, যুব উদ্যোক্তা এবং যুব আইকন হতে পেরেছি। আজকের এই দিনে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আমার সকল শিক্ষাগুরুদের শুভেচ্ছা, অভিনন্দন, সালাম এবং গুরু ভক্তি জানাচ্ছি। সেই সাথে আমি আমার সকল শিক্ষকদেরকে এবং শিক্ষাগুরুদেরকে পা ছুঁয়ে সালাম জানাচ্ছি। সেই সাথে আমার প্রথম শিক্ষাগুরু এবং কলিজার টুকরা চাচা সাংবাদিক খন্দকার মিন্টু সহ সকলের নিকট দোয়া এবং আশীর্বাদ কামনা করছি। আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করেন আমিন। সেই সাথে আজকের এই দিনে আমি আমার জন্মদাত্রী মা এবং জন্মদাতা কলিজার টুকরা বাবাকে সালাম, শ্রদ্ধা এবং ভক্তি জানাচ্ছি। আমি যেন জনতার মারুফ হয়ে উঠতে পারি সেই দোয়া চাচ্ছি। মহান আল্লাহ তুমি আমাদের সকলকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করো। আমরা সকলে যেন আখেরাতে একসাথে জান্নাতে থাকতে পারি।। আমিন।।
খন্দকার জাহিদুল ইসলাম মারুফ

Apparel Merchandiser Club of Bangladesh Ltd. 19/09/2024

মার্চেন্ডাইজার ক্লাবের নতুন সদস্য সংগ্রহ চলছে। বিস্তারিত জানতে ক্লিক রেজিস্ট্রেশন লিংক : 👎

Apparel Merchandiser Club of Bangladesh Ltd. Join AMCB ; Turn together, build your career & meet the challenges ✅ Est. On : 04-09-2009 ✅ Govt. REG No:C 101387 ✅ Year 16

18/09/2024

"এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় "

শেরপুর -০২ ( নকলা - নালিতাবাড়ী) আপামর জনতাকে সালাম, শ্রদ্ধা ও শুভেচ্ছা

নকলা - নালিতাবাড়ী মা, মাটি ও মানুষের সন্তান

খন্দকার জাহিদুল ইসলাম মারুফ

নিবাস : বানেশ্বরদী খন্দকার বাড়ি, পিতা: খন্দকার ফারুকুল ইসলাম লাল মিয়া মাতা: মমতাজ খন্দকার, গ্রাম ও পোস্ট : বানেশ্বরদী, নকলা, শেরপুর -২১৫১

নানা বাড়ি : নারায়ণখোলা মুন্সিবাড়ি, নারায়ণখোলা, নকলা, শেরপুর

মায়ের নানা বাড়ি : চন্দ্রকোনা বাজার, চন্দ্রকোনা, নকলা, শেরপুর

15/09/2024

রাত পোহালেই পবিত্র ঈদে মিলাদুন্নবি খুশি হয়ে থাকলে
আলহামদুলিল্লাহ🫶🤍😊

14/09/2024

পোশাকশিল্পে চলমান অস্থিরতা না কাটলে আগামীকাল রোববার থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের হু/ম/কি দিয়েছেন কারখানা মালিকরা...

14/09/2024

শ্রমিক হেল্পলাইন

16357

শ্রমিকরা মালিকের বিরুদ্ধে অভিযোগ বা যেকোনো হয়রানি হলে জানাতে পারবেন।
ফ্রি কল ( টুল ফ্রি)

বি. দ্র : পোস্টটি শেয়ার করে সকলকে শ্রমিক হেল্পলাইন নাম্বারটি জানিয়ে দিন জানিয়ে দিন।

খন্দকার জাহিদুল ইসলাম মারুফ
চেয়ারম্যান
অ্যাপারেল মার্চেন্ডাইজার ক্লাব অফ বাংলাদেশ লিমিটেড
Est.On : 01-07-2009 Govth Reg No : C-101387

14/09/2024

একজন গার্মেন্টস মালিক আর একজন মার্চেন্ডাইজার জানে একজন সাদা চামড়ার বাইয়ার কি জিনিস!!

যখন ০১ সেন্টস এর জন্য লক্ষ লক্ষ পিস এর একটা কাজ দেশ ছেরে অন্য দেশে চলে যায় তখন একজন গার্মেন্টস মালিক আর একজন মার্চেন্ডাইজার এর বুকে কি পরিমাণ ব্যথা লাগে এবং বুক কি পরিমাণ জ্বলে তারা বুজে!! ইদানিং টিভি খুললেই আলোচনা শুধু গার্মেন্টস শিল্প এবং পোষাক শ্রমিক, আর আলোচক সংচালক কেওই এই শিল্পের সাথে সরাসরি সংশ্লিষ্ট না।

যারা গার্মেন্টস শিল্প ধ্বংসের পাঁয়তারা করছেন তারা এবার থামুন।

খন্দকার জাহিদুল ইসলাম মারুফ
চেয়ারম্যান
অ্যাপারেল মার্চেন্ডাইজার ক্লাব অফ বাংলাদেশ লিমিটেড
Est.On : 01-07-2009 Govth Reg No : C-101387

13/09/2024

ভাঙ্গার কথা ছিলো সিস্টেম, অনিয়ম, সিন্ডিকেট, দুর্নীতি,চাঁদাবাজি, দখলদারিত্ব,ঘোষ বাণিজ্য কিন্তু; ভাঙচুর হচ্ছে সংস্কৃতি, সম্প্রীতি, বিশ্বাস, শিল্প, ইতিহাস, মাজার, খানকা,মন্দির, শিল্প প্রতিষ্ঠান, আমাদের রপ্তানি আয়ের প্রধান খাত গার্মেন্টস ফ্যাক্টরি !!! যা নতুন বাংলাদেশ ২৪ এ কাম্য নয়। আসুন সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলি।

13/09/2024

গার্মেন্টস শ্রমিক ভাই বোনদের প্রতি বিনীত অনুরোধ!!
আপনারা এবার থামুন।
গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং মেশিনের চাকা ঘুরলে আপনার সংসারের চাকাও ঘুরবে। গার্মেন্টস ফ্যাক্টরি বাঁচলে আপনার চাকুরী থাকবে। কারো কথায়,উস্কানিতে প্রভাবিত না হয়ে কাজের প্রতি মনোযোগী হোন।

আসুন সকলে মিলে সম্মিলিত ভাবে নতুন বাংলাদেশ নির্মাণ করি।

খন্দকার জাহিদুল ইসলাম মারুফ
চেয়ারম্যান, অ্যাপারেল মার্চেন্ডাইজার ক্লাব অফ বাংলাদেশ লিমিটেড

12/09/2024

গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ!!

অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ৫৩ পোশাক শিল্প প্রতিষ্ঠান।

গার্মেন্টসে কর্মরত যারা আছেন তাদের অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে আমরা ফল খাব না গাছ খাব। ফল পেট ভরার জিনিষ নেশা না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে গাছ খেয়ে ফেলব। গাছগুলো হলো ফ্যাক্টরী ফল হলো আমাদের উপার্জন। গাছ তথা ফ্যাক্টরী শেষ হলে উপার্জন শেষ। সাময়িক উন্মাদনায় যেন তেন লোকের উস্কানিতে প্রভাবিত হয়ে ফ্যাক্টরীর লালবাতি জ্বালালে কপালে দুঃখ ছাড়া কিছু নাই। একটা ফ্যাক্টরী চালানো অনেক কঠিন। বর্তমান প্রেক্ষাপটে ফ্যাক্টরী যারা চালাচ্ছেন তারা আমাদের উপকার করছে ব্যাপারটা না বুঝলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সন্তানদের অনেক কষ্ট হবে। ফ্যাক্টরীকে নিজের আপন ভাবতে হবে। জাহাজ ডুবলে সবাই ডুবে যাবে এই জ্ঞান না থাকলে অনেক সমস্যা। নিজের ভালো পাগলও বুঝে। ফ্যাক্টরী আমাদের নিজেদের । ফ্যাক্টরী টিকিয়ে রাখা আমাদের একান্ত কর্তব্য। এমন কোন কাজ করা যাবে না যাতে ফ্যাক্টরীর ক্ষতি হয়।

খন্দকার জাহিদুল ইসলাম মারুফ
চেয়ারম্যান , অ্যাপারেল মার্চেন্ডাইজার ক্লাব অফ বাংলাদেশ লিমিটেড

াংলা

Photos from Apparel Management Institute of Bangladesh -AMIB's post 12/09/2024

গার্মেন্টস শ্রমিক ভাই-বোনদের প্রতি বিনীত অনুরোধ!!

গার্মেন্ট শ্রমিক ভাই বোনেরা এবার থামেন।। আর কত নিজেদের পায়ে কুড়াল মারবেন!!
বিদেশি চক্রান্ত কারীরা যেটা চায় আমরা বোকা বাংলাদেশীরা সেটাই করছি ।এখন দেখেন অর্ডারগুলা ক্যান্সেল হয়ে কিভাবে অন্য দেশে যায় আর আপনার ফ্যাক্টরি কিভাবে বন্ধ হয়।বিদেশি চক্রান্ত কারীদের উদ্দেশ্য তো এটা।

দয়া করে আপনারা বহিরাগত দের ইন্ধনে
আর কোন গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন দিবেন না এবং কোন গার্মেন্টস ফ্যাক্টরি ভাঙচুর করবেন না ।

আসুন সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলি ।

খন্দকার জাহিদুল ইসলাম মারুফ
চেয়ারম্যান, অ্যাপারেল মার্চেন্ডাইজার ক্লাব অফ বাংলাদেশ লিমিটেড

Want your business to be the top-listed Government Service in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Osman Market , Muchack , Kaliakur
Gazipur
1751