পায়রা

পায়রা

Share

চিঠির খামে পৌছে যাক হৃদয়ের অনুভূতি!

11/08/2025

আমাকে ছেড়ে গেলে সবাই ভালোই থাকে, আমি অভিশপ্ত। কেউই আমার পাশে থাকার কোনো কারণ খুঁজে পায় না। আমার জীবনে যারাই এসেছে—খুব অল্প সময়ের জন্য এসেছে। আমি স্থায়ীভাবে কখনো কারো প্রিয় বন্ধু কিংবা প্রিয় মানুষ হয়ে উঠতে পারিনি৷ বন্ধুত্বের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে—সবখানেই আমি চরম ব্যর্থ একজন 💔

🎬| Utshob (2025)

10/08/2025

নিজের ইচ্ছায় যে নিরুদ্দেশ হয় তাকে কখনো খুজতে হয় না।

29/07/2025

"তোমার জীবনের প্রথম চিঠিটা কাকে লিখেছিলে?"

26/07/2025

অবহেলা শেষ হলে ডাক দিয়ো আবার বলবো ভালোবাসি।

26/07/2025

আমি ক্লান্ত প্রাণ এক!
_জীবনানন্দ দাশ

25/07/2025

যে মানুষটির হৃদয়ে যত ভালোবাসা তার হৃদয়ে তত জেদ ও ঘৃণা। হয় ভালোবাসা নাও নাহলে ঘৃণা নাও সিধান্ত তোমার৷

21/07/2025

আজকে আর তারাতাড়ি ঘুমাতে হবে না, কারন কাল থেকে স্কুলে যেতে হবে না! 💔

21/07/2025

শিক্ষার আকাশে ভরা দুপুর, হঠাৎ ভেঙে গেল হাজারো স্বপ্ন ও ভবিষ্যৎ — আমাদের পায়রা’রা, তোমাদের স্মৃতিতে আমরা রইব চিরকাল।”

উত্তরার মিলস্টোন স্কুল ও কলেজে ২১ জুলাই ২০২৫–এর বিকেলে ঘটে যাওয়া বিমান দূর্ঘটনায় আমরা গভীর শোকাভিভূত। এমন একটি হাসিমাখা শিক্ষার আকাশে কালো ধোঁয়ার প্লাবনে যে অমল ধিক্কার জন্মাল, তা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে।

20/07/2025

কখনো দুঃখ ভালোবাসি নাই, মানুষকে ভালোবাসছি, অথচ আজীবন মানুষ নয় দুঃখই সঙ্গ দিলো!'🖤

20/07/2025

প্রিয় শ্যামসুন্দর!!
আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন,জীবনের প্রথম কারো উদ্দেশ্যে চিঠি লিখতে বসা।আজ আপনাকে লিখছি। দু'হাত কাপছে,তবুও লিখছি।আমার সমস্ত সত্তা আর বিবেকের অনুপ্রেরণায়। একটি দীর্ঘ চিঠি। একটি স্বপ্নের সবিস্তার। মৌনতায় বিষাদময় গুটি গুটি অক্ষরগুলো আপনার চেতনাকে আলোড়িত করবে হয়তোবা? আপনি হয়তো কোনদিন ভাবতেও পারেননি কোন এক অখ্যাত "সাইকো" তার বিশ্বাসের পুঁজি দিয়ে আপনার জন্য লিখবে এরকম একটি চিঠি। আমি আর আপনি মানেই এক আকাশ দূরত্ব। কোনো এক বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাতের পর মুগ্ধকর পরিবেশে আপনাকে দেখা।তারপর কয়েক বছর পার হয়ে গেল। আজও দেখা হয়নি,তবে সেই থেকে এই পর্যন্ত আপনি আমার মস্তিষ্ক জুড়ে বিচরণ করছেন। অনেক চেষ্টা করেছি ভুলতে কিন্তু পারিনি। আমি তো আমার রবকে এভাবেও বলেছি, হে আমার রব!যাকে আমার জন্য নির্ধারণ করে রাখেন নি। তারপ্রতি মায়া বাড়িয়েন না। আমার কষ্ট হয়।কিন্তু বিপরীত হচ্ছে,দিন যত যাচ্ছে অনুভূতিগুলো আরো বাড়ছে।আর বলতে না পারার ব্যাথা কুড়ে কুড়ে খাচ্ছে। আচ্ছা? একটা মানুষকে এক দেখায় কিভাবে ভালো লাগে বা ভালোবাসা হয় একটু বলবেন?
ঘুম নেই দু'চোখে তাই পিপাসার্ত পথিকের ন্যায় অপলক দৃষ্টিতে অবলোক করছি দূর আকাশে ছড়িয়ে ছিটিয়ে মিটিমিটি জলতে থাকা তারকা পুঞ্জির দিকে। আর ভাবছি হয়তো আপনি এমনই হবেন? কেনো জানেন? আপনার পরিচয় জানি না বলে।কতটা পথ হাটলে আপনার মনের ঠিকানায় পৌঁছাবো? অর্থহীন প্রশ্নবোধক! আপনার মনের ঠিকানায় তো অজানা।তবু আমি অচেনা গন্তব্যে অবিরত হাঁটি। ক্লান্তিহীন।
জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নয়তো নিষিদ্ধ হয়তো দামি নয়তো অন্য কারো। জানিনা, আপনার মস্তিষ্ক জোরে কোন ভাগ্যবতীর বিচরণ?
আপনাকে বলতে না পারার অভাবে আমার দিনগুলো ঝরা পাতার মত, হাওয়ার কন্ঠে নিঃশব্দ বিলাপ। একটা নীরব শীত চুপিসারে বুকের ভিতর ছড়িয়ে পড়ছে। জানিনা আপনি বুঝবেন কিনা আমার এলোমেলো অগোছালো কথার মর্মার্থ। ভালোবাসা এখন সহজলভ্য হয়ে গেছে।সত্তিকারের ভালোবাসা বিলুপ্ত প্রায়।রাস্তার মোড়ে মোড়ে ভালোবাসার প্যাকেট বিক্রি হচ্ছে।
খুউব করে বলতে ইচ্ছে করছে "উইল ইউ ম্যারি মি"?
জানেন আপনাকে পাওয়া হবে না জেনেও নিয়তির বিরুদ্ধে দাঁড়িয়ে আমার সমস্ত প্রার্থনা উর্ধ্বে গিয়ে আপনাকে এমন ভাবে চাইলাম। যেনো আপনাকে চাওয়া মৃত্যুর মতো সুন্দর। আপানকে শুধু চেয়েই গেলাম।চাইতে চাইতে বোধ হয় আয়ু ফুরিয়ে যাচ্ছে।
অতঃপর জেনে রাখেন।,খুউব করে কেউ আপনাকে সত্যিকার্থে
পেতে চায়।

ইতি
আপনার কল্পনার বাহিরের কেউ।

20/07/2025

প্রিয় বিনতে, Binte Hossain

তোমার নামটা শুনলেই বুকের ভেতর এক অদ্ভুত কাঁপুনি বাজে। মনে হয়, কোথাও দেখা হয়েছিল, কোথাও একটা গল্প অসমাপ্ত রয়ে গেছে। তোমার দিকে তাকিয়ে চুপ করে থাকা—সেটা ছিল আমার সবচেয়ে সাহসহীন প্রেম। তোমাকে কিছু বলা হয়নি কখনো, আর বলার সাহসও আসেনি। তুমি জানো না, তোমার হাঁটা, কথা বলার ভঙ্গি, এমনকি হালকা হাসিটাও কীভাবে আমার দিনের পর দিন, রাতের পর রাত দখল করে নিয়েছিল। তুমি হয়তো অনেক কিছুই খেয়াল করোনি, কিন্তু আমি রেখেছি—প্রতিটা মুহূর্ত, প্রতিটা চাওয়া, একেকটা নিঃশ্বাস পর্যন্ত।

কখনো যদি হঠাৎ একা বসে থাকো, আর মনে হয়—“কেউ তো ছিল, যে আমাকে চুপিচুপি ভালোবাসতো”—তবে বিশ্বাস রেখো, সেই মানুষটা আজও হারিয়ে যায়নি। সে শুধু দূর থেকে ভালোবেসে যাচ্ছে, তোমার নাম না বলেই। কিছু ভালোবাসা প্রকাশের জন্য নয়, তাকে বলা হয় না, দাবি করা হয় না, শুধু মনের এক কোণে গুছিয়ে রাখা হয়—চুপচাপ ভালোবাসা বলে। আমি জানি, তুমি আমার হবে না—হবেও না কোনোদিন। তবু প্রতিদিনের নীরবতায়, প্রতিটি অনুভবের ভেতর তুমি রয়েছো।

আমি আজও সেই প্রথম দেখা দুপুরটার পাশে দাঁড়িয়ে আছি, যেখানে তুমি গিয়েছিলে সামনে, আর আমি থেকে গেছি এক জায়গায়। তোমার স্মৃতি এখন আমার অভ্যাসের মতো হয়ে গেছে—চাই না ভুলতে, চাই না ফিরতেও। শুধু এমনভাবে ভালোবাসি, যেখানে কোনো দাবি নেই, প্রশ্ন নেই—আছে কেবল একরকম গভীর থাকা। তাই বলি, তুমি ভালো থেকো। আর যদি কোনোদিন কষ্টে থাকো, মনে রেখো—কোথাও কেউ এখনো নিঃশব্দে তোমার নাম নিয়ে চিঠি লেখে।

তোমারই,
পায়রা
যে ভালোবাসে, চায় না কিছু—শুধু মনে রেখে দেয় আজীবন…

#চিঠি০৫ #মিহিরচিঠি #পায়রা #অসমাপ্ত_চিঠি #চুপকথা

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


7/B Payrahouse, Gazipura
Dhaka
1701