16/07/2026
অবশ্যই জানা থাকলে কমেন্ট বক্সে লিখে ও পোস্টটিকে সবার মাঝে শেয়ার করে পাশে থেকো। জয় জগন্নাথ 🙏🙏
সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায়।🙂❤️
-(ভগবান শ্রীকৃষ্ণ)🌼🙏
16/07/2026
অবশ্যই জানা থাকলে কমেন্ট বক্সে লিখে ও পোস্টটিকে সবার মাঝে শেয়ার করে পাশে থেকো। জয় জগন্নাথ 🙏🙏
16/07/2026
29/06/2026
আজকের দিন শুরু হোক "জয় জগন্নাথ" বলে।🌿
আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব দর্শনের সময় এই মন্ত্র অবশ্যই জপ করুন:-
"নীলাচলনিবাসায় নিত্যায় পরমাত্মনে।
বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ।।
মন্ত্রের অর্থ: যাঁরা নিত্যকাল নীলাচলে (পুরী ধামে) পরমাত্মা রূপে অবস্থান করেন, সেই শ্রীবলরাম, শ্রীসুভদ্রা এবং শ্রীজগন্নাথদেবকে আমি প্রণাম নিবেদন করি।
সবাইকে জগন্নাথদেবের স্নানযাত্রা মহোৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা 🌿🌺
19/06/2026
卐✺পান্ডবা নির্জলা/ভীমসেনী একাদশী✺卐
✤ তারিখ:
২৬ই জুন ২০২৬ইং, শুক্রবার
১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ।
✤ পারণের সময় (পরদিন)
✤ বাংলাদেশ সময়:
সকাল: ০৫:১৩ - ০৯:৪৫ এর মধ্যে।
✤ পশ্চিমবঙ্গ ভারত সময়:
সকাল: ০৪:৫৩ - ০৯:২৪ এর মধ্যে।
┈┉━卐᯽✤ ✺᯽卐━┉┈
❏ পান্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য:
জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী হল ‘পান্ডবা নির্জলা একাদশী’ এই একাদশী ‘ভীম একাদশী বা ‘ভীমসেনী একাদশী ’ বা ‘পান্ডবা একাদশী নামেও প্রসিদ্ধ। নিষ্ঠাসহকারে এই একাদশী ব্রত পালন করলে শ্রীহরির কৃপায় তাঁর সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণুলোক প্রাপ্ত হয়ে থাকে। বছরের ২৪ টি একাদশীর মধ্য শ্রেষ্ঠ একাদশী হলো পান্ডবা।
✤ একাদশী পারণ মন্ত্র:
"একাদশ্যাং নিরাহারো,ব্রতেনানেন কেশব।
প্রসীদ সুমুখ নাথ,জানদৃষ্টি প্রদোভব।।”
"হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।"
✤ শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, নিজে একাদশী পালন করুন এবং অন্যকে পালনে উৎসাহ দিন।
#পান্ডবা_একাদশী
#একাদশী_বার্তা_২০২৬
15/06/2026
📢 মাদকমুক্ত সমাজ চাই 📢
মাদক শুধু একজন মানুষকে নয়, ধ্বংস করে একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির ভবিষ্যৎ। আসুন সচেতন হই, মাদকের বিরুদ্ধে সোচ্চার হই এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলি।
✊ মাদককে না বলুন
🌱 সুস্থ জীবনকে হ্যাঁ বলুন
🤝 পরিবার ও সমাজকে সচেতন করুন
📚 শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে শক্তিশালী করুন।
আজকের প্রতিজ্ঞা — মাদকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার।
#মাদকমুক্ত_সমাজ_চাই
#সচেতনতা
#যুবসমাজ
#বাংলাদেশ
#সুস্থজীবন
🌺🕉️ শুভ ধর্মীয় অনুষ্ঠান 🕉️🌺
╔══════════════════╗
🙏 সনাতন ধর্মপ্রাণ ভক্তবৃন্দের প্রতি সাদর আমন্ত্রণ 🙏
╚══════════════════╝
🏵️ শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির 🏵️
📍 পানজোরা, বণিকপাড়া, নাগরী, কালীগঞ্জ, গাজীপুর
✨ আয়োজন ✨
📖 সাপ্তাহিক হরিসভা
📚 শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ
🎶 হরিনাম সংকীর্তন
🍛 মহাপ্রসাদ বিতরণ
ভগবানের অশেষ কৃপায় অনুষ্ঠিত এই পবিত্র ধর্মীয় অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দকে পরিবার-পরিজনসহ উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।
🌸 এসো, হরিনামে জীবন ধন্য করি 🌸
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে 🙏
╔══════════════════╗
🌼 স্থান: শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির
📍 পানজোরা, বণিকপাড়া, নাগরী, কালীগঞ্জ, গাজীপুর
╚══════════════════╝
Queen Of My heart 🌺🌸
08/06/2026
🪔🌿 পবিত্র পরমা একাদশী 🌿🪔
📅 ইংরেজি তারিখ: ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার
📅 বাংলা তারিখ: ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
🙏 একাদশী ব্রত মাহাত্ম্য 🙏
পরমা একাদশী ভগবান শ্রীহরির অতি প্রিয় তিথি। এই পবিত্র ব্রত পালন করলে জীবনের পাপক্ষয় হয়, ভক্তি বৃদ্ধি পায় এবং ভগবানের কৃপা লাভ করা যায়। শাস্ত্রে বলা হয়েছে, একাদশী উপবাস ও হরিনাম কীর্তন মানুষের আত্মশুদ্ধি ও মুক্তির পথ সুগম করে।
🌿 একাদশী পারণের সময় (পরদিন) 🌿
🇧🇩 বাংলাদেশ সময়: সকাল ০৫:১১ মিনিট থেকে ০৯:৫২ মিনিট পর্যন্ত।
🇮🇳 ভারত সময়: সকাল ০৪:৫১ মিনিট থেকে ০৯:২১ মিনিট পর্যন্ত।
📿 একাদশী পারণ মন্ত্র 📿
"একাদশ্যাং নিরাহারো ব্রতেনানেন কেশব।
প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদেহি মে॥"
বাংলা অর্থ:🌼
হে ভগবান কেশব! এই একাদশী ব্রত পালন ও উপবাসের মাধ্যমে আমি আপনার শরণাপন্ন হয়েছি। হে করুণাময় নাথ, আমার উপর প্রসন্ন হয়ে আমাকে আধ্যাত্মিক জ্ঞান ও সঠিক পথের দৃষ্টি প্রদান করুন।
🦚 হরে কৃষ্ণ মহামন্ত্র 🦚
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
✨ সকল ভক্তবৃন্দকে পরমা একাদশীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভগবান শ্রীহরির কৃপায় সকলের জীবন সুখ, শান্তি ও ভক্তিতে পরিপূর্ণ হোক।
📢 প্রচারে:
🌺 সনাতনী যুব সংঘ, পানজোরা - 🌺
03/06/2026
🕉️ শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান তিথি 🌿🕉️
📣তিরোধান তিথি অনুষ্ঠিত হবে
🕛৩রা জুন ২০২৬ইংরেজি
১৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বাংলা
রোজ -বুধবার
এই পবিত্র তিথিতে পরম করুণাময় যোগীপুরুষ, ভক্তবৎসল, জগৎপিতা শ্রীশ্রী বাবা লোকনাথের চরণে জানাই কোটি কোটি প্রণাম। 🙏
তিনি শুধু একজন সাধক নন, তিনি অসংখ্য ভক্তের ভরসা, আশ্রয় ও আস্থার প্রতীক। আজ তাঁর তিরোধান দিবসে আমরা তাঁর আদর্শ, ভক্তি ও মানবসেবার শিক্ষা হৃদয়ে ধারণ করি।
📿 প্রণাম মন্ত্রঃ
লোকনাথং মহাভাগং
ত্রৈলোক্য জনবন্দিতম্।
প্রণমামি সদা ভক্ত্যা
লোকনাথং জগদ্গুরুম্॥
অর্থঃ
আমি সর্বদা ভক্তিভরে সেই জগদ্গুরু বাবা লোকনাথকে প্রণাম করি, যিনি মহাভাগ্যবান এবং তিন জগতের মানুষের দ্বারা বন্দিত।
🕉️ বাবা লোকনাথের স্মরণ মন্ত্রঃ
ওঁ লোকনাথায় নমঃ॥
অথবা
জয় বাবা লোকনাথ, জয় গুরু লোকনাথ। 🙏
🌺 প্রার্থনা 🌺
হে বাবা লোকনাথ,
আপনার কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত হোক।
সমস্ত দুঃখ, কষ্ট, ভয় ও বিপদ দূর করে
সত্য, ধর্ম ও মানবসেবার পথে চলার শক্তি দান করুন।
🟠বাবা লোকনাথের কিছু অমৃত বাণী🟠
বাবা লোকনাথের বাণীগুলো সরল হলেও গভীর জীবনবোধ এবং আধ্যাত্মিকতায় ভরপুর। নিচে তাঁর ১০টি স্মরণীয় বাণী দেওয়া হলো যা মানুষকে সঠিক পথ দেখায়:
🟠"রণে, বনে, জলে, জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব।"
(এটি বাবা লোকনাথের সবচেয়ে বিখ্যাত অভয় বাণী)
🟠"যদি কখনো মনের মধ্যে অহংকার আসে, তবে শ্মশানে গিয়ে ঘুরে এসো। সেখানে কত কত বড় মানুষ ছাই হয়ে পড়ে আছে।"
🟠"সবদা সত্য কথা বলিবি। সত্যই ধর্ম, সত্যই ভগবান। সত্যকে যে ধারণ করে, ভগবান তার হাত ছাড়েন না।"
🟠 "কাউকে কখনো ছোট মনে করিস না। সবার ভেতরেই সেই এক ঈশ্বরের বাস।"
🟠"ক্রোধ মানুষের সবচেয়ে বড় শত্রু। ক্রোধের বশে কোনো সিদ্ধান্ত নিস না, তা কেবল ধ্বংসই ডেকে আনে।"
🟠"যার কেউ নেই, তার আমি আছি। তুই শুধু ভক্তিভরে একবার ডাকতে শেখ।"
🟠"অন্ধকার যেমন আলোর উপস্থিতিতে দূর হয়ে যায়, ঠিক তেমনি ঈশ্বরের নাম জপ করলে মনের সব কালিমা মুছে যায়।"
🟠"সংসারে থাকবি পদ্মপাতার জলের মতো। জল যেমন পদ্মপাতাকে ভেজাতে পারে না, তেমনি সংসারী হয়েও মায়ার বাঁধনে নিজেকে জড়িয়ে ফেলিস না।"
🟠"পরনিন্দা আর পরচর্চা করা মহাপাপ। অন্যের দোষ না খুঁজে, নিজের ভেতরের খামতিগুলো দূর করার চেষ্টা কর।"
🟠"সুখে থাকলে ভগবানকে ভুলে যাস না, আর দুঃখে পড়লে ভেঙে পড়
Queen Of Universe 🌺🌸🌺
| Monday | 00:00 - 12:00 |
| Tuesday | 00:00 - 12:00 |
| Wednesday | 00:00 - 12:00 |
| Thursday | 00:00 - 12:00 |
| Friday | 00:00 - 12:00 |
| Saturday | 00:00 - 12:00 |
| Sunday | 00:00 - 12:00 |