03/07/2026
❤️⚽
শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণ, খেলাধুলা।
03/07/2026
❤️⚽
06/06/2026
আসসালামু আলাইকুম।
আমাদের ক্লাবের বর্তমান 'ফান্ডামেন্টাল পরিষদ'-কে বহাল রেখেই, মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল ও সফল করতে গঠন করা হয়েছে একটি নতুন 'ডায়নামিক পরিষদ'। অভিনন্দন ও শুভকামনা এই পরিষদের সকল সদস্যদের জন্য!
পাশাপাশি, ক্লাবের ফান্ডিং পদ্ধতিতে একটি বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সামাজিক কার্যক্রমের জন্য সকল সদস্যদের কাছ থেকে প্রচলিত উপায়ে ফান্ড কালেকশন প্রক্রিয়াটি সম্পূর্ণ বিলুপ্ত করা হলো। এখন থেকে নির্দিষ্ট কয়েকজন সম্মানিত সদস্যের ব্যক্তিগত অর্থায়নেই ইনশাআল্লাহ ক্লাবের সকল সামাজিক কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।
সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের ক্লাব আরও অনেক দূর এগিয়ে যাবে—এই আমাদের প্রত্যাশা।
ধন্যবাদান্তে,
ইসরাফিল আকন্দ ( মানিক )
প্রতিষ্ঠাতা ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক।
05/06/2026
আলহামদুলিল্লাহ।
ঈদ-পরবর্তী টুর্নামেন্টের গতকালের খেলা শেষ হতে সন্ধ্যা হয়ে যাওয়ায় এবং সাময়িক অসতর্কতার কারণে ব্যবহৃত ফুটবলটি আজ সকালে আর খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি জানার পরপরই ইসরাফিল আকন্দ (মানিক) ভাইয়ের নেতৃত্বে, সহ-সভাপতি ইলিয়াস আহমেদ, সহ-সভাপতি মিজানুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক নাঈম মোল্লার উপস্থিতিতে কর্ণপুর ডিবেট ক্লাবের পক্ষ থেকে মাঠে নতুন একটি ফুটবল উপহার দেওয়া হয়।
খেলাধুলা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে কর্ণপুর ডিবেট ক্লাব সবসময় অঙ্গীকারবদ্ধ। ❤️⚽