23/01/2025
বিজিবি-বিএসএফ বৈঠক: সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ না ঢোকার সিদ্ধান্ত
সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে যৌথ সিদ্ধান্ত নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বিওপির সন্মেলন কক্ষে অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি এবং ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে দুইপক্ষ একমত হয়েছে। সেই সঙ্গে সীমান্তের যেকোনো সমস্যায় বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা, মিডিয়ার মাধ্যমে গুজব না ছড়ানো, স্থানীয় জনগণকে অনুপ্রবেশ ও মাদক চোরাচালানে বিরত রাখারও সিদ্ধান্ত হয় বলে তিনি জানান।
06/09/2024
বিজ্ঞানী নিকোলাস টেসলা তার বৃদ্ধা মাকে একটা চিঠি লিখেছিলেন, যার একটা লাইন ছিল,
"All these years that I had spent in the service of mankind brought me nothing but insults and humiliation."
এখানে কিন্তু টেসলা আসলে কান্নাকাটিই করছে স্বীকৃতি এবং সম্মান না পাওয়ার জন্য। কিন্তু এই কান্নাকাটি বেশ বিখ্যাত। টেসলার দুঃখ আমাদেরও স্পর্শ করে। কেন?
কারণ আমরা জানি, টেসলাকে যদি পর্যাপ্ত সুযোগ দেয়া হত, টেসলা এই পৃথিবীর চেহারা বদলে দিতে পারতেন। সেই প্রতিভা তার ছিল।
এখন ধরো, তুমি মেডিকেলে চান্স না পেয়ে বা বুয়েটে পরীক্ষা না দিতে পেরে সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি শুরু করলা। এই কান্নাকাটি কি আমাদের স্পর্শ করবে? না করবে না।
কেন করবে না? কারণ,
আমরা এরকম হাজার হাজার ছেলেমেয়েকে চিনি যারা বুয়েট-মেডিকেলে পড়েও লাইফে কিছু করতে পারে নাই। সেখানে তুমি কোথাকার কোন কুতুব আসছো যে চান্সই না পেয়ে কান্নাকাটি দেখাচ্ছো?
রাস্তার পাশে ফকির বসে কাঁদলে তুমি অনেকসময় ফিরেও তাকাও না আর বিশ্বকাপ থেকে এলিমিনেটেড হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো কাদলে সেই ভিডিও তুমি শেয়ার দাও। পার্থক্যটা বুঝতে পারছো?
যে কান্নাকাটিতে কোনও লাভ নাই, সেটা বাদ দাও। একটা নীচু সারির বিশ্ববিদ্যালয়ে পড়েও যদি তুমি আজ থেকে ৫-১০ বছর পরে গুগল বা মাইক্রোসফটে জব পাও এবং অতীতে বুয়েটে চান্স না পাওয়ার কষ্টটা বিতং করে লেখো, তখন কিন্তু মানুষ ঠিকই মন দিয়ে পড়বে।
কষ্ট ভাগাভাগি করার মানুষ এই দুনিয়ায় খুব কমই আছে। সেটা খুঁজতে যাওয়াও লস। মানুষকে কান্নাকাটি না শোনায় নিজেকে সময় দাও। নিকোলাস টেসলারই একটা বিখ্যাত উক্তি আছে,
“Be alone, that is the secret of invention; be alone, that is when ideas are born.”
25/08/2024
সোর্স খুইজেন না।
অপব্যবহার ও কইরনে না।
24/08/2024
কারা যেনো বলতো ''এমন স্বাধীনতা কি চেয়েছলাম''
আরে ভাই হ্যা, আমরা এমন স্বাধীনতাই চেয়েছিলাম।
এমন জাতীয় ঐক্য আগে কোথায় কেউ দেখেনি হয়তো।
এটাই আমাদের শক্তি। যত বিপদ আসবে আমাদের শক্তি ততই বৃদ্ধি পাবে। ✊🧡
22/08/2024
বন্যায় তো তাদের গো-মাতা ও ভেসে যাচ্ছে, কই তাদের কি এখন কান্না পায়না??
নাকি পানিতে ডুবে মরলে তাদের কষ্ট লাগেনা, কষ্ট লাগে শুধু জবাই করলে...?
14/08/2024
একটি কাছ কাটার থেকে, একটি গাছ লাগানো বেশি সহজ❤️
ধন্যবাদ প্রত্যেককে🌱
14/08/2024
সবুজের সংগ্রাম গড়ে উঠুক তরুনদের হাত ধরেই।
গাজীপুর জেলার সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আজকের ইভেন্ট শেষ করলাম।
আলহামদুলিল্লাহ......
11/08/2024
শত মেধা শহীদের রক্তে লাল হয়েছে বাংলার জমিন,এবার দরকার শান্তি একটু সবুজ। স্বাধীন বাংলার পতাকা তাই আবার প্রতিয়মান করতে গাজীপুরের বৈষম্য বিরোধী সাধারণ ছাত্র সমাজের উদ্যোগে আগামী ১৪ই আগস্ট দুপুর ২: ৩০ ঘটিকায় বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আমরা চেষ্টা করবো সুন্দর থেকে পরিত্যক্ত জায়গাগুলোকে পরিষ্কার করে বৃক্ষরোপন করতে। এতে পরিবেশ দূষণ রোধ ও এর প্রতিকার একই সাথে প্রতিফলন ঘটবে। গাজীপুরের সকল সাধারণ শিক্ষার্থীদের সাদরে আমন্ত্রণ
বৃক্ষরোপন কর্মসূচি ২০২৪
স্থান: রাজবাড়ী মাঠ, চৌরাস্তার আশেপাশের এলাকা সমুহ।
সময় : দুপুর ২:৩০
আমাদের সাথে যোগ দিতে যা যা আনবেন :
১.স্কুল অথবা কলেজ আইডি কার্ড
২.গাছ লাগানোর প্রয়োজনীয় জিনিসপত্র
৩. নির্ভীক সাহস এবং দেশপ্রেম
11/08/2024
আপনারা সবাই অবগত আছেন সেনাবাহিনী স্কুল এবং কলেজে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে নিষেধ করেছেন।কিন্তু রাষ্ট্র সংস্কারের এই মুহূর্তে তো আর আমরা বসে থাকতে পারিনা। তাই শুধুমাত্র স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের নিয়ে আমরা জয়দেবপুর ও চৌরাস্তা চারপাশের এলাকায় বৃক্ষরোপণ করবো। আপনাদের বড় ভাই ও বোনেরা ট্রাফিক সামলাবে আর আপনারা রাস্তা চারপাশে গ্রাফিতিতে আর বৃক্ষরোপণে যোগ দিবেন। এ মাটি আবু সাইদের রক্তে লাল করে গেছে আমরা সবুজের বাংলাদেশ গড়ব এবার। গাছ সংগ্রহ আছে আপনারা যারা যারা যোগ দিতে চান কমেন্ট করুন অথবা ম্যাসেজ করুন সবাইকেই গ্রুপে যুক্ত করা হবে