09/12/2024
"দ্য সিক্রেট" বইটি শুধু একটি বই নয়; এটি আপনার ভেতরের শক্তি উন্মোচনের একটি পথ। এখানে প্রকাশ করা হয়েছে কিভাবে আকর্ষণের নীতি আপনার জীবন পরিবর্তন করতে পারে, আপনাকে আপনার স্বপ্ন পূরণ করতে, লক্ষ্য অর্জন করতে এবং সুখ, সম্পদ ও সাফল্য আকর্ষণ করতে সাহায্য করে। যদি আপনি কখনও ভেবেছেন যে, কীভাবে কিছু মানুষ তাদের সেরা জীবনযাপন করছে, তাহলে এই বইটি সেই উত্তর প্রদান করে।
এই বইটি প্রকাশ করে কিভাবে আপনার চিন্তাভাবনা আপনার বাস্তবতা তৈরি করে এবং কীভাবে ইতিবাচক চিন্তা ও কল্পনা ব্যবহার করে আপনি আপনার কাঙ্ক্ষিত জীবন তৈরি করতে পারেন। অনুপ্রেরণামূলক গল্প, বাস্তবিক টিপস, এবং মহান মনীষীদের জ্ঞান দ্বারা সমৃদ্ধ, "দ্য সিক্রেট" একটি জীবন পরিবর্তনের নির্দেশিকা যা যেকোনো ব্যক্তির জন্য উপযোগী যারা তাদের সর্বোচ্চ সম্ভাবনা অর্জন করতে চায়।
আপনার মনোভাব পরিবর্তন করতে এবং প্রাচুর্যকে গ্রহণ করতে প্রস্তুত? তাহলে এই বইটি হবে আপনার আদর্শ সঙ্গী। আজই "দ্য সিক্রেট" দিয়ে একটি উজ্জ্বল ভবিষ্যতের যাত্রা শুরু করুন!
07/12/2024
সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় গ্রন্থাগার। এখন থেকে নিয়মিত খোলা থাকবে।
26/11/2024
৫০০ + বই রয়েছে আমাদের গ্রন্থাগারে। যারা বই পড়তে আগ্রহী এখনই সদস্য ফরম সংগ্রহ করুন এবং পছন্দের বই পড়ুন।
26/11/2024
সকাল ১০.০০ টা থেকে দুপুর ১.০০ টা এবং বিকাল ৩.০০ টা থেকে সন্ধ্যা ৮.০০টা পর্যন্ত গ্রন্থাগার খোলা থাকবে।
সদস্যরা খাতায় এন্ট্রি করে বই বাসায় নিয়ে পড়তে পারবেন।
24/11/2024
সত্য গল্পের চেয়েও রোমাঞ্চকর-মার্ক টোয়েনের এই বিখ্যাত উক্তিটি বাংলাদেশের রাজনীতির ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে খুবই প্রাসঙ্গিক। এই ভূখণ্ডের সাম্প্রতিক ইতিহাসের প্রধান
মাইলফলক মুক্তিযুদ্ধ। এই যুদ্ধ দেশের মানুষকে বদলে দিয়েছে আমূল, নড়বড়ে করে দিয়েছে এ অঞ্চলের সামাজিক বুনন ও রাজনীতির চালচিত্র। মুক্তিযুদ্ধের চেতনা, গণমানুষের আকাঙ্ক্ষা ও অর্থনৈতিক অবস্থা বদলে দিয়েছে রাজনীতির ব্যাকরণ। বলা চলে, একরকম শূন্যতার মধ্যেই জন্ম নিয়েছে প্রতিবাদের অন্য একধরনের প্রবণতা, যার সংগঠিত রূপ হচ্ছে জাসদ নামের একটি রাজনৈতিক দল। দলটি ছিল মুক্তিযুদ্ধের উপজাত ফসল এবং একই সঙ্গে দ্রোহের চরমতম প্রতীক। এই বইয়ে ধীরে ধীরে উন্মোচিত হয়েছে দলটির উত্থান, বিস্তার ও ভেসে যাওয়ার কাহিনি, যা উপন্যাসকেও হার মানায়। সে কাহিনিতে স্বপ্ন আছে, রোমাঞ্চ আছে, আছে নাটকীয়তা ও বীরত্ব। সব মিলিয়ে বইটি হয়ে উঠেছে স্বাধীনতা-পরবর্তী অস্থির সময়ের এক দলিল, যার অনেকটাই লেখা হয়েছে রক্তের অক্ষরে।
23/11/2024
টংগী পূর্ব থানা, মরকুন, টিএন্ডটি তে লাইব্রেরী পরিচালনা জন্য একজন লাইব্রেরিয়ান আবশ্যক। এখানে ৫০০ + বই রয়েছে। নিয়মিত বিকেলে ২/৩ ঘন্টা খোলা রাখতে পারলে বই পড়ুয়ারা এখন থেকে বই নিয়ে পড়তে পারবে।
26/08/2024
সমাজতন্ত্র ও পুজিবাদ এই দুটির বাহিরে পৃথিবীকে সুন্দর ভাবে সাজাতে নতুন একটি ধারণা হলো সামাজিক ব্যবসা।
23/08/2024
This book presents a detailed concept of social business theories. Social business introduced by Dr. Mohammad yunus how did he started it that details explain in this book.