Bhawal Crush and Confession

Bhawal Crush and Confession

Share

ক্যাম্পাসের আঙ্গিনায় ক্রাশ খেয়ে অনুভূতি শেয়ার করার অনন্য প্লাটফর্ম।

25/03/2026

কনফেশন পেজ আমরা অবশ্যই কনফেশন পোস্ট করবো।যাদের কনফেশন দেখে বেশি লজ্জা লাগে তারা কাপড় খুলে চোখে বেঁধে রাখবেন! অন্যথায় আনফলো করবেন। যাদের বেশি চুলকানি তারা নিমপাতা বেঁটে দিবেন।

সমকামী, লেসবিয়ান,গে এদের কনফেশন এপ্রোভ করা হয় না। ছেলের আইডি থেকে ছেলের,মেয়ের আইডি থেকে মেয়ের কনফেশন এপ্রোভ হয় না।❌

25/03/2026

#1108
From:Your loving junior
To:senior pookie🥹
Department :Political Science
Session :20-21

Dear Senior ,
আপনাকে নিয়ে যতোই বলি কম পড়ে যাবে,মানুষ হিসেবে আপনার কিছু গুণ আমার খুব ভালো লেগেছে 😌আপনি বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করে থাকেন,আপনার এই গুণটি আমাকে আপনার প্রতি একটা আকর্ষণ কাজ করেছে,বেশি কথা বলেন বাট তাও ভাল্লাগে 😣
এমনি থাইকেন যাইহোক আপনাকে দেখিনা বহুদিন, সেই কবে দেখছি ভুলে গেছি,আবার কবে দেখা পাবো কে জানে,ভালো থাকবেন আর আপনার প্রতি ভালোবাসা ও সম্মান রইলো,সাথে আমারে একটু ভালোবাইসেন😓
ভন্ডামি কম করবেন,নাহলে কপালে দুঃখ আছে, সাবধান করে দিলাম😴

23/03/2026

#1107
From:your special senior
To:Fahim Faysal
Department :Marketing
Session:21-22

প্রিয়,
তোমাকে নতুন বছরের অনেক বেশি শুভেচ্ছা।
আশাকরি ভালো আছো।🥀
তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছি।

জানিনা কিভাবে তোমাকে এতোটা ভালোবেসে ফেললাম। ভাবিনি কাউকে কোনোদিন এতোটা ভালোবেসে ফেলবো। আর সেই মানুষ যে তুমিই হবে এটা কখনো কল্পনা করতে পারিনি।

সব সময় সেই মিষ্টি মায়াবী মুখটা সামনে ভেসে ওঠে।
আমার হৃদয়ে যতটুাু ভালোবাসা আছে তার সবটুকু দিয়ে তোমাকে ভালোবাসতে চাই,আগলে রাখতে চাই। আমি কথা দিচ্ছি আমার ভালোবাসা হবে পবিত্র এবং নির্মল।
যেখানে কোনো নষ্টামি থাকবেনা সামান্য পরিমাণও।

ভালোবেসে আমার উপর বিশ্বাস রাখতে পারো। তোমাকে সুখে রাখার জন্য আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো।

তোমাকে অনেক কথা বলার আছে। তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। অনেক আশা নিয়ে মনের কথা তোমার উদ্দেশ্যে লিখলাম,আমাকে ফিরিয়ে দিয়ো না তুমি প্রিয়।
🥀

21/03/2026

#1106
From : কেউ একজন যে তোমাকে অনেক ভালোবাসে
To : Samrat Hasan
Department : Marketing
Session : 22–23

তুমি হয়তো আমাকে চিনো না। আমি তোমার জুনিয়র। কয়েকবার দূর থেকে দেখেছি তোমাকে… জানি না কেন, কিন্তু তোমার সেই ভদ্র, শান্ত স্বভাবটা আমার খুব ভালো লাগে।
দেখলাম তোমাকে নিয়ে আগেও একজন confession দিয়েছে। সত্যি বলতে তখন একটু কষ্টই পেয়েছিলাম। কারণ তখনই শুনলাম তোমার নাকি gf আছে, আর তুমি নাকি তার জন্য অনেক loyal। তখন মনে হয়েছিল— হয়তো যাকে দূর থেকে ভালো লাগে, সে আগেই কারো হয়ে গেছে।
কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়… এটা কি সত্যি? তোমার কি আসলেই gf আছে? নাকি শুধু মানুষজনের কথা?
আর একটা কথা… তুমি কলেজে আসো না কেন বলো তো? exam ছাড়া তো কখনো তোমাকে কলেজে দেখি না। মাঝে মাঝে ইচ্ছে করে হঠাৎ করে যদি কলেজে তোমাকে দেখতে পেতাম। কিন্তু সেই ভাগ্যটা হয় না।তবে একটা কথা বলি— আমি কিন্তু তোমার fb তে add আছি। খুঁজে নিও প্রিয়। 😩 কারণ তোমাকে কলেজে যতটা না দেখি, তার চেয়ে অনেক বেশি fb তেই দেখি।
নামটা বললাম না… কারণ তুমি হয়তো বুঝে ফেলবে। শুধু এটুকু জানো, কেউ একজন আছে যে চুপচাপ দূর থেকে তোমাকে দেখেই ভালোবেসে ফেলেছে। 💌
সব শেষে এই টুকুই বলতে চাই ভালোবাসি তোমাকে ❤️

14/02/2026

#1105
From : Junior
To : Srity
Department: Islamic history and culture
Session : (2024-2025)

প্রিয়🖤🌹

সিনিয়র আপুকে প্রথম ভালো লাগে শাড়ীতে—ফেসবুকের একটা ছবিতে। তারপর পিঠা উৎসবে সামনে থেকে দেখি, হাসিতে ভরা, চঞ্চল আর প্রাণবন্ত। সেই থেকে যেন প্রতিদিনই কোথাও না কোথাও দেখা হয়ে যায়—কখনো পুকুরপাড়ে, কখনো ক্যাম্পাসের মাঠে, ভিড়ের মাঝখানে।

আমি দূর থেকেই দেখি। সামনে গিয়ে কথা বলার সাহস কখনোই হয় না। তবু বুকের ভেতরটা চুপচাপ বলে ওঠে—তাকে আমি বড্ড ভালোবাসি।
কিন্তু এই ভালোবাসার কথাটা আজও শুধু আমার মনেই রয়ে গেছে। 🌸

ইতি
আপনার জুনিয়র। ❤️‍🩹🥺

29/01/2026

#1104
Form : Unknown ( Senior)
To: Mansura
Batch :2027(HSC)
Group : science

আমি জানি না কিভাবে শুরু করবো তোমার প্রতি আমার অনুভতির প্রকাশ।
প্রথম দেখেছি তোমায় পিটি করার সময়, রোজ দেরি করে এসে দাঁড়িয়ে থাকা যেন তোমার রুটিন🥲🥲। পিটি এর শেষ সময়ে তুমি এসে দাড়িয়ে থাকতে, ঐখান থেকেই ভালোলাগা ❤️‍🩹। আমি দেখেনি তোমায় তবে তোমার চোখ দেখেছি 👀। হারিয়েছি চোখের মাঝে, 🫶👀।তোমার প্রতি ভালোলাগা কাজ করার পর থেকে তোমাকে দেখতে কলেজে যাওয়া হয় তবে দেখা হয় না রোজ 💔। কথা বলতে চেয়েও বলা হয় না।আমি তোমায় ভালোবাসতে চাই ❤️‍🩹। তোমাকে দেখলে শান্তি অনভূব হয়। আমার আনমনে হাসি আসার কারণ তুমি।💞। আমার সারাজীবন হাসির কারণ হবা??

তোমার সামনে এই পোস্ট পড়লে তোমার ফেসবুক আইডি টা দিও।

ইতি
তোমার অপরিচিত

27/01/2026

পিঠা বেশি মিষ্টি ছিলো নাকি পাখি?🥹

23/01/2026

#1103
From: ইন্টার ২৩ ব্যাচের কেউ
To: Reya Islam Laky
Department: English
seaseon: 23-24

সময়টা ২০২২ সালের ফেব্রুয়ারী কিংবা মার্চ, ক্লাসে একটি মেয়েকে বলা হলো নেলসন ম্যান্ডেলার পেছেজ টা পড়তে৷ সে সামনে আসলো মুখে মায়াময়ী এক হাসি নিয়ে, সে মেয়েটি ছিলে তুমি৷ সেদিনের তোমার সেই মায়াময় লাজুক হাসিটা এখনো আমার চোখে ভাসে৷কিছুদিনের মাঝেই বুঝে গেলাম , তোমার হাসিতে যেই সরলতা খুজে পাওয়া যায় তা তোমার ব্যাক্তিত্যের প্রতিচ্ছবি৷ অজান্তেই , তোমার প্রতি একটা অনুভূতি আমার হৃদয়ে জাগ্রত হলো৷ সেটা ভালো লাগা নাকী অন্য কিছু আমি জানতাম না৷ আমি আসলে ভীতু প্রকৃতির মানুষ তাই তোমার সাথে কথা বলার সাহস টুকুও জোগাতে পারিনি৷ তবে হ্যা, নিয়তি আমাকে একটা সুযোগ করে দিয়েছিলো তোমার সাথে কথা বলার, যতোদূর মনে পরে তখন নির্বাচনী পরীক্ষা চলছিলো, বাংলা পরীক্ষায় আমরা একই হলে ছিলাম৷ তুমি কোনো একটা প্রশ্ন মাহবুবকে বলতে বলছিলে আর আমি তোমার দিকে তাকিয়ে ছিলাম৷ হঠাৎ, আমাকে দেখে তুমি বললে, " তুমি এটার উত্তর জানো ? " উত্তরটা আমার জানা ছিলো না৷ আমি কী বলবো বুঝে উঠতে পারছিলাম না৷ শুধু মাথা নেড়ে না বললাম৷ আমি এখনো ভাবি, যদি সেদিন উত্তরটা বলতে পারতাম হয়তো তুমি আমাকে মনে রাখতে৷ আমি তোমার জীবনের ছোট্ট একটা স্মৃতি হয়ে হলেও থাকতে পারতাম৷ হয়তোবা সেটা হওয়া আমার ভাগ্যে নেই৷ তোমার সাথে আমার শেষ দেখা হয় আইসিটি প্রেক্টিকেল এক্সামের এটেনডেন্স শীটে সাইন করতে আসি তখন৷ তারপর মাঝে কেটে গেলো দুটি বছর তোমাকে না দেখে৷ আজ (১৮-০১-২৬ ইং) কলেজের পাশের লাইব্রেরি তে তোমাকে আবার দেখতে পাই৷ তোমার সেই মায়াময় লাজুক হাসিটা! আমার পাশেই দাড়িয়ে ছিলে তুমি৷ কিন্তু আমি! আমি, বার বার তোমার সাথে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ! আবারো আমার মনের কথা জানাতে ব্যর্থ আমি নিজেকেই বলি-

“দেখা হলো, কথা হলো না।
তবু সেই না বলা কথার ভারই রয়ে গেল সবচেয়ে বেশি।”💔

ইতি,
২৩ ব্যাচের কেউ

17/01/2026

#1102
Deleted ❌

14/01/2026

#1101
From: তোমার সিনিয়র
To: Taieba Sheikh
Department: Economics

প্রিয় Taieba,
আশা করি তুমি ভালো আছো। যেদিন তোমায় সিলেটের শিক্ষাসফরে সেই চা বাগানে দেখি, তখন যেন মনে হচ্ছিল তুমি অচিন দেশের এক রাজকন্যা। তোমার চোখের মায়া তখন আমাকে পাগল করে দিয়েছিল। আমি তোমাকে দেখে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে আমি আমার ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমার শরীরের মধ্যে যে হৃদয় নামে একটা জিনিস আছে ওইটা বারে বারে আমাকে সাড়া দিয়ে বলছিল -আমি যেন তোমার কাছে গিয়ে আমার হৃদয়ের কথা বলতে পারি।
কিন্তু মনের অপর প্রান্ত থেকে সেই সাহসটা পায়নি।
যদিও সেদিন তোমাকে আমি সারাদিন দেখেছিলাম শুধু দেখেই ছিলাম।
তোমার হাসিতে যেন বিদ্যুৎ চমকাচ্ছিলো। আমার শরীরে তখন ১০০ প্লাস জ্বর এসেছিল।
হয়তো তখন তোমার স্পর্শ পেলে আমার শরীরের জ্বর আর থাকত না। সেদিন সারারাত ঘুমাতে পারিনি। শুধু সেদিন নয় এখনো আমি ঘুমাতে পারিনা। ঘুমাতে গেলেই তোমার সেই মায়াবী চোখ এবং সেই হাসি আমার চোখের সামনে চলে আসে। আর তখন আমি আমার ঘুম হারিয়ে ফেলি।
তোমাকে কলেজে আমি রোজ দেখি। কিন্তু কখনো তোমার সামনে গিয়ে তোমাকে বলতে পারিনি কতটা তোমাকে ভালোবাসি।
যদি তুমি আমার ভালোবাসাটা দেখতে তাহলে হয়তো সবকিছু ছেড়ে আমার কাছে চলে আসতে।

12/01/2026

#1100
From : Unknown One
To : Sajib Hasan
Department : Mathematics

প্রিয়,
তোমায় কি বলে সম্বোধন করবো জানা নেই। তোমাকে ফেসবুকে মাঝে মাঝে দেখা হয় কিন্তু কখনো অমন গুরুত্ব দেইনি। তবে সেদিন, কলেজের মাঠে বসেছিলাম। তখন হঠাৎ করেই তোমায় দেখতে পাই। তোমার বন্ধুদের সাথে বসেছিলে। তোমায় দেখে অদ্ভুত এক ভালো লাগে কাজ করলো।প্রথম দেখাতেই প্রেমে পরে গেলাম। তোমার চুপচাপ স্বভাব শান্ত দৃষ্টি আমাকে মুগ্ধ করেছে। তোমার সাথে একটা মেয়ে বসেছিল তাকে আমার বড় হিংসে হচ্ছিলো। কেননা আমার তার জায়গায় থাকার বড়ই সাধ হচ্ছিলো। তোমার সাথে কথা বলার ইচ্ছে ছিলো কিন্তু সাহস হয়ে উঠেনি।

ভালো থেকো তুমি। আমাকে খুঁজে নিও৷ তোমার অপেক্ষায় রইলাম।

ইতি
অপরিচিতা 🌻

01/01/2026

#1099
From:Senior
To:Junior
Dep:Islamic History and culture
Batch:24-25

প্রিয় নাম না জানা অপরিচিতা,

কলেজের ক্যাম্পাসে জলছায়ার ধারে প্রথম তোমাকে দেখেছিলাম—তোমার বন্ধুর পাশে দাঁড়িয়ে। ঠিক সেদিনই, কোনো কারণ ছাড়াই তোমাকে ভালো লেগে যায়। হয়তো তোমার নীরবতা, হয়তো চোখের ভেতরের লুকোনো গল্প—সব মিলিয়ে তুমি আমার মনে আলাদা জায়গা করে নিয়েছিলে।
তোমাকে প্রায়ই মন খারাপ করে একা বসে থাকতে দেখি। জানো, সেটা আমার একদম ভালো লাগে না। কারণ তোমাকে হাসলে ভীষণ সুন্দর লাগে। তোমার হাসিতে যেন চারপাশটা হালকা হয়ে যায়, আর আমার মনটাও একটু শান্ত হয়। আমি চাই, তোমার মুখে হাসিটাই বেশি থাকুক।
আর আজ…
লাল শাড়ীতে তোমার ছবি দেখে আর নিজেকে আটকিয়ে রাখতে পারিনি। ঠিক তখনই বুঝলাম—আর চুপ করে থাকা সম্ভব না। তাই এই চিঠিটা দিয়ে ফেললাম। হয়তো হঠাৎ, হয়তো একটু সাহস করে, কিন্তু একদম মন থেকে।আমি জানি না, এই চিঠি পড়ে তুমি কী ভাববে। তবু সত্যিটা বলে ফেলি—আমি তোমাকে পছন্দ করি। খুব সহজভাবে, কোনো শর্ত ছাড়াই। কোনো চাপ নেই, কোনো দাবি নেই। শুধু চাই, যদি কখনো তোমার ভালো লাগে, তবে আমার পাশে বসে একটু হাসবে।
যদি অনুমতি দাও, তোমার মন খারাপের দিনগুলোতে আমি থাকতে চাই—নীরবে, যত্ন করে।
তোমার উত্তরের অপেক্ষায়
একজন সাহস করে লেখা ভালোবাসা 💌

Want your business to be the top-listed Government Service in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Bhawal Badre Alam Govt. College, Gazipur Chowrasta, Tangail Road
Gazipur
1702