পরিবেশ অধিদপ্তর, গাজীপুর

পরিবেশ অধিদপ্তর, গাজীপুর

Share

Department of Environment, Gazipur is a Government Office vowed to protect the Environment and ensure sustainable development.

Photos from পরিবেশ অধিদপ্তর, গাজীপুর's post 31/03/2026

গত ৩০/০৩/২০২৬ খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয় এবং সদর দপ্তরস্থ মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে গাজীপুর জেলার সদর উপজেলাধীন ভাওয়াল মির্জাপুর এলাকায় অবস্থিত (১) মেসার্স বি এন বি ব্রিকস (২) মেসার্স ত্রিপল এম নামক ০২ (দুইটি) ইটভাটার প্রতিটি থেকে ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা করে মোট ১৪,০০,০০০/- ( লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে। এ মোবাইল কোর্ট পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজওয়ান-উল-ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোহাম্মদ মিকাইল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মো: আরেফিন বাদল ও পরিদর্শক জনাব মোঃ রকিবুল হাসান । উক্ত এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ পুলিশের একটি দল উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা প্রদান করেন। বায়ূদূষণ নিয়ন্ত্রণে উল্লেখিত অভিযান অব্যাহত থাকবে।

08/02/2026

গণবিজ্ঞপ্তি
প্লাস্টিকের স্ট্র উৎপাদন, আমদানি, ব্যবহার, মজুদ, বিক্রয়, পরিবহন ও প্রদর্শন নিষিদ্ধ।

08/02/2026
Photos from পরিবেশ অধিদপ্তর, গাজীপুর's post 18/12/2025

অদ্য ১৮/১২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রেজওয়ানুল ইসলাম এর নেতৃত্বে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ধানদিয়া,বটতালা গ্রামের আর এল বি নামক পরিবেশ ছাড়পত্রবিহীন ও জেলা প্রশাসকের ইট পোড়ানো লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা সকাল ১১টা ৩০ মিনিটের দিকে এবং পোনাশাড়ি গ্রামের এমএসবি নামক পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানো লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার চিমনি ও কিলন উচ্ছেদ করা হয়, পাশাপাশি কাঁচা ইট বিনষ্ট করা হয়। ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করা হয়। উক্ত অভিযানে পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোঃ আরেফিন বাদল, সহকারি পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান এবং পরিদর্শক জনাব মো: রকিবুল হাসান ও র‍্যাব ০১ একটি বিশেষ টীম, ফায়ার সার্ভিস,পল্লী বিদ্যুৎ,গাজীপুর জেলা পুলিশ, কাপাসিয়া থানা পুলিশ,ডিএসবি কাপাসিয়া উপস্থিত ছিলেন।
পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Photos from পরিবেশ অধিদপ্তর, গাজীপুর's post 27/11/2025

"এসো দেশ বদলাই,
পৃথিবী বদলাই"
গত ২৬/১১/২০২৫ খ্রি. তারিখ তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয় কর্তৃক চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর শিক্ষার্থী ও গ্রীন ক্লাবের সদস্যদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার, র‍্যালী ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রুহুল আমীন, অনান্য শিক্ষকগনসহ পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ আরেফিন বাদল, সহকারী পরিচালক জনাব মিজানুর রহমান,রিসার্চ অফিসার জনাব মকবুল হোসেন, ইন্সপেক্টর জনাব উম্মে হাবিবা আজ জোহরা, ও ইন্সপেক্টর জনাব রকিবুল হাসান উপস্থিত ছিলেন। সচেতনতামূলক র‍্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার করা হয়।

30/10/2025

দেশে শুষ্ক মৌসুম শুরু হয়েছে। শুষ্ক মৌসুমে দেশের বায়ুদূষণের তীব্রতা বৃদ্ধি পায়। এসময় জনসাধারণকে স্বাস্থ্য সুরক্ষামূলক নিম্নরূপ ব্যবস্থাদি গ্রহণের জন্য অনুরোধ করা হলো:

১. ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন;
২. শিশু, গর্ভবতী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের দীর্ঘসময় বাইরে থাকা সীমিত করুন;
৩. সম্ভব হলে ঘরের ভিতরে এয়ার পিউরিফাইয়ার ব্যবহার করুন।

Photos from পরিবেশ অধিদপ্তর, গাজীপুর's post 30/10/2025

গত ২৭ অক্টোবর ২০২৫ খ্রি. রোজ সোমবার র‌্যাব-১ এর সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর, গাজীপুর এর উদ্যোগে র‌্যাব ফোর্সেস সদর দপ্তর এর সার্বিক সহযোগিতায় গাজীপুর জেলার টঙ্গী থানার চেয়ারম্যানবাড়ী, মাসিমপুর এলাকায় এন. এন প্যাকেজিং নামক পলিথিন উৎপাদন কারখানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ক অনুসারে মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় ২০৫ কেজি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও ১১২০ কেজি পলিথিন উৎপাদনকারী দানা জব্দ করা হয় এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। র‌্যাব ফোর্সেস সদর দপ্তর এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কাজী তামজীদ আহমেদ নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোহাম্মদ মিকাইল হোসাইন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। র‌্যাব-১ ও জেলা পুলিশ, গাজীপুর অভিযান পরিচালনায় সহযোগিতা প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Photos from পরিবেশ অধিদপ্তর, গাজীপুর's post 26/10/2025

প্রেসবিজ্ঞপ্তি
পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয় এবং জেলা প্রশাসন, গাজীপুর যৌথ সহযোগিতায় আজ ২৫-১০-২০২৫ তারিখে গাজীপুর জেলার সদর উপজেলার ভোগরা বাইপাস এলাকায় অবস্থিত ডং আও নিউ ইলেকট্রনিকস লি: নামক ছাড়পত্র বিহীন কারখানায় ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন, আমদানী, মওজুদকরন,বোঝাইকরণ, পরিবহন ইত্যাদি সংক্রান্ত বাধা- নিষেধ বিষয়ক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(গ) লংঘন এবং দন্ড ১৫(১) এর ক্রমিক নং ৬ অনুযায়ী ২,০০০০০/-(দুই লক্ষ টাকা) জরিমানা ধার্য ও আদায় করা হয়। আলোচ্য কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত মোবাইল কোর্ট সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজীপুর জেলা প্রশাসন কার্যালয় জনাব ফারিয়া তাসনীমের নেতৃত্বে পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর,গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো: রকিবুল হাসান। ভবিষ্যতে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

Photos from পরিবেশ অধিদপ্তর, গাজীপুর's post 22/10/2025

গত ১৩/১০/২৫ খ্রী: তারিখে বিকেল চারটায় পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন গাজীপুর এর সহযোগিতায় গাজীপুর তিন সড়কে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুযায়ী যানবাহনের হাইড্রোলিক হর্ন এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এনা পরিবহন একটি, ভিআইপি পরিবহন এর দুইটি মোট তিনটি যানবাহনে হাইড্রোলিক হর্ন জব্দ ও ৩৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রভাকর রায় অভিযান পরিচালনা করেন এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোহাম্মদ মিকাইল হোসাইন সহযোগিতা করেন।

Photos from পরিবেশ অধিদপ্তর, গাজীপুর's post 22/10/2025

পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয় এবং উপজেলা প্রশাসন কাপাসিয়া,গাজীপুর যৌথ সহযোগিতায় গতকাল ২১-১০-২০২৫ তারিখে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কেন্দুয়াব, বীরউজলী এলাকায় অবস্থিত ডায়মন্ড অর্গানিক ফার্টিলাইজার লি: নামক কারখানায় ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন, আমদানী, মওজুদকরন,বোঝাইকরণ, পরিবহন ইত্যাদি সংক্রান্ত বাধা- নিষেধ বিষয়ক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(গ) লংঘন এবং দন্ড ১৫(১) এর ক্রমিক নং ৬ অনুযায়ী ২,০০০০০/-(দুই লক্ষ টাকা) জরিমানা ধার্য ও আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্ট উপজেলা নির্বাহী অফিসার, কাপাসিয়া, গাজীপুর জনাব তামান্না তাসনীমের নেতৃত্বে পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর,গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো: রকিবুল হাসান। ভবিষ্যতে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

Photos from পরিবেশ অধিদপ্তর, গাজীপুর's post 30/09/2025

পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শ্রীপুর, গাজীপুর এর সহযোগিতায় আজ ৩০-০৯-২০২৫ তারিখ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তালতলী এলাকায় অবস্থিত মায়া এন্টারপ্রাইজ নামক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ তৈরির কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে নিষিদ্ধ ঘোষিত ২০০ কেজি পলিথিন ব্যাগ,১৫০ কেজি পিপি দানা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(গ) লংঘন এবং দন্ড ১৫(১) এর ক্রমিক নং ৬ অনুযায়ী ১,০০০০০/-(এক লক্ষ টাকা) জরিমানা ধার্য ও আদায় করা হয়। আলোচ্য প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উক্ত মোবাইল কোর্টে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শ্রীপুর, গাজীপুর জনাব মো: সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর,গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো: রকিবুল হাসান। ভবিষ্যতে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

Want your business to be the top-listed Government Service in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

ধানসিঁড়ি টাওয়ার, ৪৮/১৪(২য় তলা), ব্লক/এ, সার্ডি রো, চান্দনা, জয়দেবপুর
Gazipur
১৭১২

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00