পদ্মায় বাসডুবিতে রানা প্লাজার সেই নাসিমার মৃত্যু।
২০১৩ সালে ভয়াবহ রানা প্লাজার ট্র্যাজেডিতে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাসিন্দা নাসিমা বেগম। তবে রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিঘাটে বাস দুর্ঘটনায় থেমে গেছে তার জীবন-লড়াই। দুই স্বজনসহ নাসিমার (৪০) মৃত্যুতে তার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, পার্বতীপুরের ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের মধ্য আটরাই গ্রামের মৃত নুর ইসলামের স্ত্রী নাসিমা জীবিকার সন্ধানে গত ১৯ ফেব্রুয়ারি ঢাকার সাভারে ভাগনি আজমিরা খাতুনের বাড়িতে যান। তবে দীর্ঘ এক মাস চেষ্টার পরও কোনো চাকরি পাননি। পরে ঈদ উপলক্ষে তিনি আজমিরার শ্বশুরবাড়ি ফরিদপুরে যান।
ঈদ শেষে গত বুধবার বিকালে নাসিমা, তার অন্তঃসত্ত্বা ভাগনি আজমিরা খাতুন, ভাগনির স্বামী আব্দুল আজিজ আজাদ ও চার বছরের শিশু আব্দুর রহমান বাসযোগে ঢাকার উদ্দেশে রওনা দেন। রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পৌঁছলে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। এতে তারা সবাই ডুবে যান।
কিছুক্ষণ পর আব্দুল আজিজ জীবিত উদ্ধার হলেও প্রায় ছয় ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে নাসিমাসহ বাকি তিনজনের লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে নিহতদের লাশ নিয়ে বাড়ির পথে রওনা দিলে কুষ্টিয়া এলাকায় লাশবাহী গাড়িটি আবারও দুর্ঘটনার শিকার হয়।
তবে এতে তেমন গুরুতর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান নাসিমার চাচাতো ভাই জুলফিকার আলী ভুট্টু। শুক্রবার জুমার পর পারিবারিক কবরে তাদের দাফন করা হয়।
নাসিমার চাচাতো ভাই জুলফিকার আলী জানান, রানা প্লাজা দুর্ঘটনার সময় সেখানে কর্মরত ছিলেন নাসিমা। ভবনের ধ্বংসস্তূপের নিচে তিনি তিনদিন আটকে থাকার পর অলৌকিকভাবে জীবিত উদ্ধার হন। এরপর তিনি গ্রামের বাড়িতে থাকতেন। তবে স্বামীর মৃত্যুর পর জীবিকার তাগিদে তিনি আবারও ঢাকা গিয়েছিলেন। সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়াল।
পার্বতীপুর মডেল থানার ওসি আ. ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছি।
এদিকে পার্বতীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন নাসিমার বাড়িতে গিয়ে জেলা প্রশাসকের পক্ষে নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
অভ্যুত্থানকারী ছাত্র-শ্রমিক-জনতা
অভ্যুত্থানকারী ছাত্র-শ্রমিক-জনতা
09/12/2025
উত্তরার ৫ নং সেক্টরের আমেনা ফ্যাশন লিমিটেড এর শ্রমিকরা ৩ মাস ধরে স্টাফরা ৪ মাসের বেতন পাচ্ছেনা। গতকাল বেতন দেওয়ার কথা থাকলেও টাকা না দেওয়ার পর থেকে শ্রমিকরা কারখানার কাজ বন্ধ রেখে অবস্থান করছে।
#রুটি_রুজির_সংগ্রাম
#চলছেই_চলবে
24/10/2025
অভ্যুত্থানকারী ছাত্র শ্রমিক জনতার সাধারণ সভা আজ বিকেল ৫ টায় সংগঠনের কার্যালয়ে আহবায়ক আরমান হোসাইন এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশাত হাওলাদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় নিন্মোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়েছে।
১। সাবেক সদস্য সচিব মহিদুল ইসলাম দাউদের বিরুদ্ধে আনিত অভিযোগে রাজনৈতিক প্রভাব খাটানোর সম্পৃক্ততা না পাওয়াতে তার সদস্যপদ পুনরায় বহাল করা হয়।
২।বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
৩। আগামী ২২ নভেম্বরের মধ্যে পরবর্তী কমিটি গঠনের লক্ষ্যে ১৭ সদস্য বিশিষ্ট কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠিত।
পূর্নাঙ্গ কাউন্সিল প্রস্তুতি কমিটি:
প্রধান সমন্বয়ক: অনিক হাসান
সদস্য।
১। নিশাত হাওলাদার
২। রফিকুল ইসলাম
৩। ইউছুফ আলী
৪। মো ইয়াসিন
৫। জাহিদ হাসান
৬ সোহেল রানা শাওন
৭। রাতুল শেখ
৮। সেলিম হোসেন
৯। নাজির মাহমুদ
১০। মো: শুভ
১১। সবুজ আহমেদ
১২। আলী হোসেন
১৩। শেখ রায়হান
১৪। আল মইদ
১৫। মো: শাহেদ
১৬। মহিদুল ইসলাম দাউদ
বার্তা প্রেরক:
নিশাত হাওলাদার (সদস্য)
কাউন্সিল প্রস্তুতি কমিটি
যোগাযোগ: 01917038332
16/10/2025
চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ইপিজেডের ৫ নম্বরের অ্যাডামস ক্যাপ নামের কারখানায় আগুনের সূত্রপাত হয়।
বিভিন্ন জনের সাথে কথা বলে ধারণা পাওয়া যাচ্ছে যে, নয়তলা ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক কাজ করতেন। কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করা হতো।
সিইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে।
16/10/2025
গর্ভবতী অবস্থায় তাজমিনা খাতুন ছুটি ও অর্থ সহায়তা চেয়েছিলেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা দিতে অসম্মতি জানায়। পরে সহকর্মীরা চাঁদা তুলে চিকিৎসার ব্যবস্থা করতে চাইলেও কারখানা কর্তৃপক্ষের বাধা দেন।
আশুলিয়ায় প্রসূতি শ্রমিকের মৃত্যুর ঘটনায় আজও বিক্ষোভ আশুলিয়ায় প্রসূতি শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ সমাবেশ করছে শ্রমিকরা।
11/10/2025
কমরেড আরমান হোসাইন
04/09/2025
দুনিয়ার মজদুর এক হও
নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক মোঃ হাবিবকে রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে হত্যা করা হয়েছে
শ্রমিক হাবিব হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
উপস্থিত ছিলেন জাহিদ হাসান মানিক যুগ্ম সদস্য সচিব অভ্যুত্থানকারী ছাত্র-শ্রমিক-জনতা
রোয়া ফ্যাশনের ২ মাসের বকেয়া বেতন ও কারখানা স্থানান্তরকে কেন্দ্র করে গাজীপুর বাইপাস এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছে।
12/08/2025
রোয়া ফ্যাশনের ২ মাসের বকেয়া বেতন ও কারখানা স্থানান্তরকে কেন্দ্র করে গাজীপুর বাইপাস এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছে।
09/08/2025
গতকাল বিকেলে টিএনজেড শ্রমিকদের আলোচনা সভা, আগামী ১০ তারিখের মধ্যে সম্পূর্ণ টাকা না দিলে বিজিএমইএ ঘেরাও ও পূর্বঘোষিত গণ-অনশন কর্মসূচির ঘোষণা।
Click here to claim your Sponsored Listing.
