10/03/2026
অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা Anwar Ullah ভাই আজকে একজন রক্তশূন্যতা রোগীকে রক্ত দান করেছেন।
আমরা রোগীনও ডোনারের জন্য দোয়া করবো।
Welcome to our official page
10/03/2026
অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা Anwar Ullah ভাই আজকে একজন রক্তশূন্যতা রোগীকে রক্ত দান করেছেন।
আমরা রোগীনও ডোনারের জন্য দোয়া করবো।
21/02/2026
#নিজের ভাষা আর সংস্কৃতিকে ভালোবাসার অদম্য প্রেরণা আমরা পেয়েছি ভাষা শহীদদের নিঃস্বার্থ আত্মত্যাগ থেকে। তাঁদের দেখানো পথ ও আদর্শকে ধারণ করেই আমাদের আগামীর পথে এগিয়ে চলা।
১৯৫২ সালের এই দিনে বাংলার রাষ্ট্রভাষার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে শহীদ হন।
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
এ দিবসটি আমাদের নিজস্ব ভাষার প্রতি ভালোবাসার পাশাপাশি অন্য ভাষার প্রতিও শ্রদ্ধাশীল হতে শেখায়।
#একুশেফেব্রুয়ারী @
#আন্তর্জাতিকমাতৃভাষাদিবস
পরিবেশ দূষণে ইটভাটার ভূমিকা অত্যন্ত নেতিবাচক ও ক্ষতিকর। এটি প্রধানত বায়ু, মাটি ও শব্দ দূষণ ঘটায়, গ্রিনহাউস গ্যাস ((CO_2}) নির্গত করে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করে, বন উজাড় করে এবং ফসলি জমির উর্বরতা নষ্ট করে। অবৈধ ও সনাতন পদ্ধতির ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া মানুষের স্বাস্থ্য ঝুঁকি (শ্বাসকষ্ট) এবং ফসলের ব্যাপক ক্ষতি করে । পরিবেশ দূষণে ইটভাটার প্রভাবসমূহ: বায়ু দূষণ: ইটভাটায় কয়লা ও কাঠ পোড়ানোর ফলে কার্বন মনো-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড,নাইট্রোজেন অক্সাইড এবং সূক্ষ্ম ধূলিকণা নির্গত হয়, যা বায়ু ও স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। বন উজাড়: জ্বালানি হিসেবে প্রচুর পরিমাণ কাঠ ব্যবহারের ফলে বনজ সম্পদ উজাড় হচ্ছে এবং জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে ।
কৃষি জমি ও মাটির উর্বরতা হ্রাস: ইট তৈরির জন্য ওপরের উর্বর মাটি ব্যবহার করা হয়, যা কৃষি উৎপাদন কমিয়ে দেয় এবং মাটির উর্বরতা নষ্ট করে।তাপমাত্রা বৃদ্ধি: ইটভাটার তাপদাহ আশেপাশে তাপমাত্রা বাড়িয়ে দেয় ।স্বাস্থ্য ঝুঁকি: বিষাক্ত ধোঁয়া বয়স্ক ও শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে ।নদী ও পরিবেশ বিপর্যয়: যত্রতত্র ও নদীর তীরে ভাটা স্থাপন নদী ও আশেপাশের জনপদের পরিবেশ মারাত্মকভাবে বিপন্ন করে। পরিবেশ রক্ষায় আধুনিক, পরিবেশবান্ধব প্রযুক্তির (যেমন: জিকজ্যাগ, হফম্যান কিলন) ব্যবহার এবং পোড়া ইটের পরিবর্তে ব্লকের ব্যবহার বৃদ্ধি করা জরুরি। সরকারের উচিৎ ব্লক ইট ব্যাবহারে প্রচারণা করা।
13/01/2026
গাছ মানুষের নীরব বন্ধু 🌳
ক্যাম্পাসের গাছের গায়ে পেরেক ও তারকাটা দিয়ে ব্যানার–পোস্টার লাগানোর বিরুদ্ধে তারকাটা ও পেরেক উত্তোলন ক্যাম্পেইন পরিচালনা করেছে গ্রীন ভয়েস, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীবৃন্ধ।
Oxygen Bank Of Bangladesh এর পক্ষ থেকে গ্রিন ভয়েসের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পরিবেশ রক্ষার জন্য।
প্রকৃতি রক্ষা মানেই ভবিষ্যৎ রক্ষা।
আসুন, গাছের প্রতি দায়িত্বশীল হই।
সবুজ বাঁচুক, জীবন বাঁচুক।
31/12/2025
নতুন বছরের আগমনে দেশবাসীকে জানাই অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ এর পরিবারের পক্ষ থেকে
আন্তরিক অভিনন্দন। ২০২৬ সালে আমাদের জীবনে বয়ে আনুক সাফল্য ও সমৃদ্ধি। শুভ নববর্ষ!
নতুন বছর মানেই কেবল তারিখের পরিবর্তন নয়, এটি হলো নিজেকে নতুনভাবে আবিষ্কার করার এবং জীবনকে ইতিবাচকতায় ভরিয়ে দেওয়ার এক মোক্ষম সুযোগ। অনেক সময় আমাদের গ্রীন আর্মিদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সামান্য একটু অনুপ্রেরণার প্রয়োজন হয়।
আমি প্রত্যাশা করি,
নতুন বছরে আমাদেরকে মানসিকভাবে শক্তিশালী করতে এবং জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
অতীতকে বিদায় জানানোর সাহস থাকলে, জীবন আপনাকে নতুন একটি 'হ্যালো' দিয়ে পুরস্কৃত করবে।" — পাওলো কোয়েলহো এই উক্তি সবসময় মনে ধারন করতে হবে।
নতুন বছরে নতুন কোনো কাজ শুরু করতে আমাদের মহান হওয়ার প্রয়োজন নেই, কিন্তু মহান হওয়ার জন্য কাজটি শুরু করা প্রয়োজন।"
দোয়া রইলো আগামীর জন্য।
শুভ নববর্ষ ২০২৬।।
22/12/2025
অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা Anwar Ullah থাকবেন অগ্রযাত্রা-Agrojatra সাথে আজ রাত ৮:৩০ টায় সরাসরি।
আজ রাত ৮:৩০ মিনিটে
ফারজানা মৃদুলা সঞ্চালনায় ও আমব্রশিয়া ফুড ফ্যাক্টরীর সৌজন্যে লাইভ অনুষ্ঠান “সাহসের শব্দ”
অতিথি:
মামুন হোসেন (নিলয়)
সভাপতি
(স্বপ্নোত্থান) স্বেচ্ছাসেবী সংগঠন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ||
মো: আনোয়ার উল্ল্যাহ
প্রতিষ্ঠাতা
অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ ||
আরিফুল ইসলাম
নির্বাহী পরিচালক, সিড ফাউন্ডেশন ||
পরিচালনায়: আমজাদ হোসাইন ||
স্পন্সর করতে বা অগ্রযাত্রার অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহীরা আমাদের ইনবক্সে বা যোগাযোগ করতে পারেন 01537-43112
18/12/2025
উত্তরা আব্দুল্লাহপুরে আমাদের লাগানো গাছগুলো বড় হচ্ছে। কিছু গাছ কিছু অমানুষের কারণে নষ্ট করে দিয়েছে।
আমরা যদি জানতাম গাছ আমাদের কি পরিমাণ উপকার করে তাহলে আমরা আমাদের সন্তানের চেয়ে বেশি যত্ন করে রাখতাম।
আমরা হয়তোবা অলিতে-গলিতে বৃক্ষ রোপন করে যাবো কিন্তু এগুলো যত্ন করার দায়িত্ব অবশ্যই সমাজের।
আসুন গাছ
লাগাই নিজে বাঁচি
পরিবেশ বাঁচাই।
16/12/2025
ষোলো ডিসেম্বর, ভোরের আলোয়,
পতাকার মতো জেগে ওঠে দেশ—
কুয়াশা ভেদ করে শোনা যায়
স্বাধীনতার প্রথম নিঃশ্বাসের রেশ।
মাঠ-ঘাট-নদী-নালায় লিখে রাখা
সেই রক্তচিহ্ন মুছে যায়নি আজও,
কারো নাম নেই, তবু তাদেরই ছায়া
হেঁটে চলে আমাদের পাশে নীরবে-আলো।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে এই ১৬ ডিসেম্বর আমাদের দৃঢ় অঙ্গীকার—একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ নির্মাণ।শহীদদের রক্তের ঋণ শোধ হোক দেশ গড়ার কাজে।স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন।
মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
🇧🇩 মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩
15/12/2025
১৬ ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবময় একটি দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের পর আমরা অর্জন করি চূড়ান্ত বিজয় এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
লাল-সবুজ শুধু রঙ নয়—এটা শহীদের রক্ত আর স্বপ্নের বাংলাদেশ, যে স্বপ্ন এখনো আমাদের পথ দেখায়।ঐক্যই আমাদের শক্তি, বিজয়ই আমাদের ইতিহাস।শহীদদের রক্তের ঋণ শোধ হোক দেশ গড়ার কাজের মাধ্যমে।
স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন।
#বিজয়দিবস
14/12/2025
Grand Rally of The Climate Justice Assembly 2025 (CJA‑2025)
The two‑day event will include a grand rally for climate justice, keynote sessions, and plenaries focusing on escalating ecological threats, socio‑economic impacts, and governance challenges. Community leaders will share testimonies, and participants will draft a People’s Urgent Demands and the Climate Justice Declaration 2025 to guide advocacy ahead of COP31.