বিএনপি নেতার বিরুদ্ধে ভা/ঙচু/রের অভিযোগ, অভিনব প্রতিবাদ ভুক্তভোগী নারীর।
Kapasia, Gazipur
Kapasia is an Upazila of Gazipur District in the Division of Dhaka, Bangladesh. Kapasia is located at 24.1000°N 90.5708°E.
Kapasia is a part of the old Bhawal Estate and falls within its boundary.
01/06/2026
১৪ বছরে প্রায় তিন হাজার কোটি টাকা খরচা, এখন বিআরটি বাতিলের আলোচনা
বাস কিনে চালাতে হলে আরও সাড়ে ৩ হাজার কোটি টাকা লাগবে।
২৫টি স্টেশনের ১৫টির অবকাঠামো নির্মাণ হয়েছে, তবে কাজে আসছে না।
স্টেশনগুলোতে ক্ষয়ে পড়ছে চলন্ত সিঁড়ি, ভেঙেছে বেষ্টনী।
হাতে কলমে ১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আব্দুল্লাহ
প্রথম আলোর উপর ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ
দলের নেতাকর্মীরা সঠিক কাজগুলোতে সরকারকে সহযোগিতা করলেই সরকার সফল হবে
31/05/2026
সারা বিশ্বে আজ পালিত হচ্ছে তামাকমুক্ত দিবস। তামাক সেবনের সমস্ত প্রক্রিয়া থেকে বিরত থাকতে উৎসাহিত করার জন্য দিবসটির প্রচলন করা হয়।
এবারের প্রতিপাদ্য—‘আনমাস্কিং দ্য অ্যাপিল-কাউন্টারিং নিকোটিন অ্যান্ড টোব্যাকো অ্যাডিকশন’। এই প্রতিপাদ্য ধারণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য স্বাস্থ্য সংগঠন তামাকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে নানা কর্মসূচির আয়োজন করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে ১৩ থেকে ১৫ বছর বয়সি অন্তত ৩ কোটি ৭০ লাখ কিশোর–কিশোরী নিয়মিতভাবে তামাক ব্যবহার করে এবং যাদের নির্দিষ্ট ব্র্যান্ডে আসক্ত করতে কোম্পানিগুলো নানা ধরনের কূটকৌশলের আশ্রয় নেয়। এর মধ্যে সুগন্ধিযুক্ত তামাকপণ্য বাজারজাতকরণ, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশের তামাকপণ্য সহজলভ্য করা, সামাজিক যোগাযোগমাধ্যমে সেলিব্রেটিদের ব্যবহার করা, বিভিন্ন অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা প্রদান এবং শক্তিশালী আইন ও কর পদক্ষেপের বিরোধিতা করা উল্লেখযোগ্য।
মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের (সিডিসি) গবেষণায় দেখা গেছে, ২১ বছর বয়সের আগেই যারা তামাকে আসক্ত হয়ে পড়ে, তাদের মধ্যে নিকোটিন নির্ভরতা এবং আমৃত্যু তামাক ব্যবহারের প্রবণতা সবচেয়ে বেশি।
বাংলাদেশে বর্তমানে প্রায় ৩ দশমিক ৭৮ কোটি মানুষ তামাক ব্যবহার করে এবং তামাকজনিত রোগে বছরে প্রায় ২ লাখ মানুষের মৃত্যু ঘটে।
২০২৪ সালে তামাক ব্যবহার ও উৎপাদনে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৮৭ হাজার কোটি টাকা, যা তামাক খাত থেকে আহরিত রাজস্ব আয়ের দ্বিগুণেরও বেশি।
মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে অংশ নেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
বক্তব্য পরিবর্তন করে বললেন ব্যক্তি নয় এলাকার উন্নয়নে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মিডিয়ায় হয়তো পুরো বক্তব্য আসে নাই।
- প্রশাসক মুস্তাক।
কুমিল্লার প্রশাসক বিএনপির একটি দলীয় অনুষ্ঠানে গিয়ে বললেন, হাসনাত-আসিফ জেলা পরিষদের নিজস্ব রাজস্ব খাত থেকে ২৫ কোটি টাকা নিয়ে গেছে। এর মধ্যে আমি নাকি ১০ কোটি টাকা নিয়েছি।
বক্তব্যটি শুনলে মনে হবে, টাকাটা আমরা নিজেরা পকেটস্থ করেছি।
কিন্তু তাঁর বক্তব্যে অন্তত দুটি অসত্য তথ্য রয়েছে।
প্রথমত, এই বরাদ্দ জেলা পরিষদের রাজস্ব খাত থেকে দেওয়া হয়নি। অন্যান্য উপজেলার মতো দেবিদ্বারেও বরাদ্দ দেওয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগের এডিপি প্রকল্পের মাধ্যমে, যা জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। দেবিদ্বারের জন্য বরাদ্দ ছিল ৫ কোটি টাকা। জেলা পরিষদের রাজস্ব খাতের সঙ্গে এর কোনো সম্পৃক্ততাই নেই। সুতরাং এটিকে রাজস্ব খাতের অর্থ বলে দাবি করা স্পষ্ট মিথ্যাচার।
দ্বিতীয়ত, তিনি বলেছেন টাকা আমরা নিয়েছি। অথচ এই অর্থ মোট ৪২টি প্রকল্পে ব্যয় করা হয়েছে। ব্যক্তি হিসেবে আমাদের সঙ্গে এই অর্থের কোনো সম্পর্কই নেই। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন খাতে এই অর্থ ব্যয় করা হয়েছে। (খাতভিত্তিক ব্যয়ের বিবরণ নিচে সংযুক্ত করা হলো।)
বিষয়টি নিয়ে তাঁকে ফোন করে জানতে চাইলে প্রশাসক জানান, অর্থটি উন্নয়ন কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, হয়তো সাংবাদিক তাঁর বক্তব্য পুরোপুরি প্রকাশ করেননি। (রেকর্ড সংযুক্ত)
রাজস্ব বরাদ্দ ও এডিপি বরাদ্দের পার্থক্য না বুঝে একজন দায়িত্বশীল ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিলেন। আর এ দেশে মিথ্যাকে প্রতিষ্ঠিত করা খুবই সহজ।
জেলা পরিষদ থেকে উপজেলার জন্য বরাদ্দ দেওয়া কোনো অস্বাভাবিক বিষয় নয়। প্রতি বছরই বাজেটের আওতায় এ ধরনের বরাদ্দ দেওয়া হয়। দেবিদ্বার উপজেলার জন্য দেওয়া বরাদ্দও উপজেলা প্রশাসনের মাধ্যমে ব্যয় হয়েছে। সেই ব্যয়ের প্রতিটি টাকার হিসাব সরকারি নথিতে সংরক্ষিত রয়েছে।
30/05/2026
হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক না হলে আগামী গ্রীষ্মে জ্বালানি সংকট আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ)।
শুক্রবার (২৯ মে) এক যৌথ বিবৃতিতে সংস্থাগুলোর প্রধানরা বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটায় বৈশ্বিক তেলের মজুত রেকর্ড গতিতে কমে যাচ্ছে।’ খবর রয়টার্সের।
তারা আরও বলেন, ‘জাহাজ চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে না এলে সর্বোচ্চ চাহিদার সময় বৈশ্বিক তেলের মজুতে ঘাটতি দেখা যাবে। এতে জ্বালানি নিরাপত্তা, বাজার পরিস্থিতি এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর ঝুঁকি আরও বাড়বে।’
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। ইরানের পাল্টা পদক্ষেপের ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ রয়েছে। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়।
ইরানকে পারমাণবিক অ/স্ত্র পেতে দেবে না যুক্তরাষ্ট্র : হেগসেথ
গত এপ্রিল মাসে আইএমএফ, বিশ্বব্যাংক ও আইইএর প্রধানরা সংকট মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের জন্য একটি যৌথ প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দেন। বিশেষ করে ঝুঁকিপূর্ণ অর্থনীতিগুলোকে সহায়তা দেওয়ার বিষয়টি এতে গুরুত্ব পায়।
শুক্রবারের বিবৃতিতে তারা উল্লেখ করেন, যুদ্ধের কারণে জ্বালানি ও সারের দাম বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এদিকে চলতি সপ্তাহে আইএমএফ জানায়, বাংলাদেশ নতুন একটি আর্থিক সহায়তা প্যাকেজ চেয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা চলছে।
সংঘাতের প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাস আমদানির ওপর নির্ভরশীল দেশগুলোতে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশ এর আওতায় পড়ে।
এ ছাড়া সার সরবরাহেও বিঘ্ন ঘটেছে। আমদানিনির্ভর দেশগুলো এতে বড় ধরনের চাপে পড়েছে এবং খাদ্য নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
30/05/2026
কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে এবারের পবিত্র হজ কার্যক্রম। পুরো হজ ব্যবস্থাপনাজুড়ে ছিল সমন্বয়, শৃঙ্খলা ও নিবিড় তদারকি, যার ফলে নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পেরেছেন লাখো মুসল্লি।
তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে শুক্রবার শেষ হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজের সব ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করে এবার দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা।
শনিবার (৩০ মে) দিবাগত রাত থেকেই শুরু হয়েছে ফিরতি হজ ফ্লাইট।
সৌদি আরবের স্থানীয় সময় শনিবার রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাউদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে দেশে ফেরার যাত্রা শুরু হয়। প্রথম দিনেই ১৩টি ফ্লাইটে মোট পাঁচ হাজার ৪৩৪ হাজি বাংলাদেশে ফিরবেন।
এর আগে গত ১৭ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০২৬ সালের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছায় ২১ মে। আগামী ১ জুলাই ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।
এ বছর সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহণ চুক্তি, আবাসন এবং ভিসাসহ সব প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। পাশাপাশি হজযাত্রী পরিবহণ নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ফলে কোনো ধরনের বড় সময়সূচি বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদি আরবে পৌঁছাতে সক্ষম হয়েছেন।
হজের আনুষ্ঠানিকতা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ার কারণেই এবারের হজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, এই সফলতার কৃতিত্ব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়; বরং এটি মহান আল্লাহর অনুগ্রহ।
ধর্মমন্ত্রী জানান, ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, প্রশাসনিক টিম এবং হজ সংশ্লিষ্ট সবাই আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রীও হাজিদের সেবার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তার উদ্যোগে বিনামূল্যে লাগেজ র্যাপিং, বিশুদ্ধ পানিসহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরাফা ও মিনায় বাংলাদেশি হাজিদের মাঝে জুস বিতরণের ব্যবস্থাও করা হয়।
আগামী বছর হজ ব্যবস্থাপনা আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, হাজিদের ভোগান্তি কমাতে কিছু হজ প্যাকেজ ও বেসরকারি এজেন্সির কার্যক্রম নতুন করে মূল্যায়ন করা হবে। একই সঙ্গে হজের ব্যয় কমানোর বিষয়েও সরকার কাজ করছে।
সৌদি আরবের হজ ব্যবস্থাপনার প্রশংসা করে ধর্মমন্ত্রী বলেন, অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে এবারের হজ সম্পন্ন হয়েছে। এ জন্য সৌদি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশংসার দাবিদার।
তিনি বলেন, বাংলাদেশ সরকার, সৌদি সরকার, হজ-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, এজেন্সি এবং গণমাধ্যমের সম্মিলিত প্রচেষ্টায় এবারের হজ সফল হয়েছে। তবে সবকিছুর ঊর্ধ্বে রয়েছে মহান আল্লাহর রহমত।
হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, এবারের হজ ব্যবস্থাপনা ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও সফল। কোনো ধরনের বড় অপ্রতিকর ঘটনা ছাড়াই হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, যা সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি বলেন, সরকার, ধর্ম মন্ত্রণালয়, সৌদি কর্তৃপক্ষ, এয়ারলাইন্স এবং হজ এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগে হাজীরা নির্বিঘ্নে ধর্মীয় কার্যক্রম পালন করতে পেরেছেন।
Click here to claim your Sponsored Listing.
Location
Telephone
Address
Kapasia
Gazipur
1730
