আগামীর বাংলাদেশ নাহিদ ইসলাম এর বাংলাদেশ আগামীর বাংলাদেশ এনসিপির বাংলাদেশ, ইনশাআল্লাহ!!
National Citizen Party - NCP,Sreepur Upazila
official page of National Citizen Party-NCP,Sreepur Upazila
25/03/2026
আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ১৯৭১ সালের সেই সকল বীর শহীদদের, যাঁদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড এবং লাল-সবুজের পতাকা। শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, যাঁদের অসীম সাহসিকতা আমাদের এই বিজয় ছিনিয়ে আনতে সাহায্য করেছে।
স্বাধীনতার মূল চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। জাতীয় নাগরিক পার্টি-এনসিপি বিশ্বাস করে, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে নাগরিকদের অধিকার সুনিশ্চিত করা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার কোনো বিকল্প নেই।
National Citizen Party - NCP
20/03/2026
জাতীয় নাগরিক পার্টি - এনসিপি শ্রীপুর উপজেলার পক্ষ খেকে শ্রীপুরবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক ।
15/03/2026
সংস্কারের শুরো হোক সংসদ থেকে।
05/03/2026
গোলামি না আজাদি,
আজাদি আজাদি।
03/03/2026
জুলাই সনদ নিয়ে কোর্টে প্রশ্ন উঠলে, তারেক রহমানের প্রধানমন্ত্রীত্ব নিয়েও কোর্টে প্রশ্ন উঠবে।
- আখতার হোসেন
03/03/2026
বিএনপি ষড়যন্ত্রমূলকভাবে জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করার জন্য ও সনদ বাস্তবায়ন নিয়ে স্বেচ্ছাচারিতা করার জন্য আদালতে গিয়েছে।
- আসিফ মাহমুদ
03/03/2026
খালেদা জিয়ার কথা অনুযায়ী বাংলাদেশ এখনো জনগণের সরকার পায়নি।
- আসিফ মাহমুদ
02/03/2026
28/02/2026
প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম।
আজ জাতীয় নাগরিক পার্টি - এনসিপি-এর এক গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠাবার্ষিকী। এই শুভলগ্নে আমি দলের পক্ষ থেকে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল নাগরিককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের এই পথচলা। প্রতিষ্ঠার পর থেকে এনসিপি সাধারণ মানুষের অধিকার আদায় এবং জাতীয় স্বার্থ রক্ষায় আপসহীন ভূমিকা পালন করে আসছে। নাগরিক অধিকার সুনিশ্চিত করা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
আজকের এই বিশেষ দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেইসব বীরদের, যাঁদের ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন মানচিত্র পেয়েছি। পাশাপাশি দলের সেইসব নিবেদিতপ্রাণ নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাঁদের অক্লান্ত পরিশ্রমে এনসিপি আজ জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
জনগণের মৌলিক অধিকার সুরক্ষা। সুশাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। দুর্নীতিমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ গঠন।
আসুন, দল-মত নির্বিশেষে আমরা সবাই মিলে একটি সমৃদ্ধ ও শান্তিময় বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হই।
শুভেচ্ছান্তে,
জাতীয় নাগরিক পার্টি - এনসিপি,শ্রীপুর উপজেলা।
17/02/2026
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি..."
১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতীয় নাগরিক পার্টি - এনসিপি, শ্রীপুর উপজেলা'র পক্ষ থেকে দেশবাসী ও শ্রীপুর বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
২১শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয় ও সাহসের প্রতীক। মহান জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার হোক আমাদের আজকের শপথ।
শুভেচ্ছান্তে,
জাতীয় নাগরিক পার্টি - এনসিপি শ্রীপুর উপজেলা
"ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি - এনসিপি এবং এর সকল অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনাদের প্রতি জাতীয় নাগরিক পার্টি - এনসিপি, শ্রীপুর উপজেলার পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা। আপনাদের এই ত্যাগ ও নিষ্ঠা আমাদের দলকে শক্তিশালী করেছে। আশা করি আগামী দিনেও আমরা একইভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব।"ইনশাআল্লাহ।
ইনকিলাব জিন্দাবাদ ✊
ধন্যবাদান্তেঃ
জাতীয় নাগরিক পার্টি - এনসিপি শ্রীপুর উপজেলা।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Gazipur
1700
