MD Rakib Bhueya

MD Rakib Bhueya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MD Rakib Bhueya, Public Service, Dhaka gazipur, Gazipur.

24/09/2026

যে হৃদয়ে দেশপ্রেমের দীপ জ্বলে, সে হৃদয়ে অন্যায়ের কাছে আপসের কোনো স্থান নেই। 🇧🇩

আমার আবেগজুড়ে বাংলাদেশ, বিশ্বাসজুড়ে জাতীয়তাবাদ, আর স্বপ্নজুড়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার।

বাংলাদেশ আমার আবেগ, জাতীয়তাবাদ আমার বিশ্বাস, আর মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার স্বপ্ন। ❤️🇧🇩

বিসমিল্লাহির রাহমানির রাহিমপ্রিয় ৪নং ওয়ার্ডবাসী,আসসালামু আলাইকুম।আসন্ন ৮নং বড়খেরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ড...
21/09/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রিয় ৪নং ওয়ার্ডবাসী,
আসসালামু আলাইকুম।

আসন্ন ৮নং বড়খেরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে আপনাদের সকলের দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি।

আমি চাই আমাদের প্রিয় ৪নং ওয়ার্ডকে একটি মাদকমুক্ত, সুশৃঙ্খল, সুন্দর ও সুগঠিত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে দূরে রেখে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য কাজ করতে চাই।

এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় এগিয়ে আসা এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করাই আমার লক্ষ্য।

ব্যক্তির চেয়ে দল-মত ও সামাজিক স্বার্থকে প্রাধান্য দিয়ে, সকলের মতামত ও সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, ঐক্যবদ্ধ ও সুগঠিত ৪নং ওয়ার্ড গড়ে তুলতে চাই।

আপনাদের দোয়া ও ভালোবাসা আমার পথচলার শক্তি।
আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই।

মোহাম্মদ রাকিব ভূঁইয়া
মেম্বার পদপ্রার্থী
৪নং ওয়ার্ড, ৮নং বড়খেরী ইউনিয়ন পরিষদ

প্রচার-সম্পাদক
৮নং বড়খেরী ইউনিয়ন ছাত্রদল
রামগতি উপজেলা ।

16/09/2026
আমি নেতা হতে আসিনি,                        এসেছি নেতৃত্ব দিতে।নেতৃত্ব মানে শুধু পদ-পদবী কিংবা পরিচয়ের অহংকার নয়; নেতৃত্ব...
07/09/2026

আমি নেতা হতে আসিনি,
এসেছি নেতৃত্ব দিতে।

নেতৃত্ব মানে শুধু পদ-পদবী কিংবা পরিচয়ের অহংকার নয়; নেতৃত্ব মানে মানুষের পাশে দাঁড়ানো, বিপদের সময় সাহস দেওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে কথা বলা।

আমি রাজনীতিতে এসেছি নিজের স্বার্থের জন্য নয়, মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনের জন্য। পথ যত কঠিনই হোক, সত্য ও ন্যায়ের পথে থেকে সাধারণ মানুষের অধিকার এবং সম্মানের জন্য কাজ করে যেতে চাই।

সময়ের স্রোতে অনেকেই আসে, অনেকেই হারিয়ে যায়—কিন্তু মানুষের পাশে যে থাকে, মানুষের হৃদয়ে তার জায়গা কখনো হারায় না।

তাই পদ নয়, মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।
ক্ষমতা নয়, দায়িত্ববোধই আমার পরিচয়।
আমি নেতা হওয়ার প্রতিযোগিতায় নেই—আমি নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিতে প্রস্তুত।

ঐক্যবদ্ধ থাকবো, মানুষের পাশে থাকবো এবং যেকোনো কঠিন সময়ে সাহসের সঙ্গে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবো।
ইনশাআল্লাহ, মানুষের ভালোবাসা ও দোয়া সঙ্গে থাকলে পথ যত কঠিনই হোক, আমরা এগিয়ে যাবো। ✊

মোহাম্মদ রাকিব ভূঁইয়া
বাসন মেট্রো থানা ছাত্রদল
গাজীপুর মহানগর।

১লা সেপ্টেম্বর, ২০২৬গৌরব, ঐতিহ্য, সাফল্য ও সংগ্রামের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র  ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সা...
30/08/2026

১লা সেপ্টেম্বর, ২০২৬
গৌরব, ঐতিহ্য, সাফল্য ও সংগ্রামের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র
৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক হোক।

মোহাম্মদ রাকিব ভূঁইয়া
বাসন মেট্রো থানা ছাত্রদল
গাজীপুর মহানগর।
──────🇧🇩 « B »🇧🇩 ─────

26/08/2026

ঈদে মিলাদুন্নবী ﷺ

যাঁর আগমনে অন্ধকার পৃথিবী পেয়েছিল হেদায়াতের আলো,
যাঁর ভালোবাসায় মুমিনের হৃদয় আজও প্রশান্ত-
তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ।

তাঁর আদর্শে গড়ে উঠুক আমাদের জীবন,
তাঁর ভালোবাসায় ভরে উঠুক আমাদের হৃদয়।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

25/08/2026

সম্মান কখনো জোর করে আদায় করে নিতে হয় না, সম্মান নিজের কাজ, আচরণ আর ব্যক্তিত্ব দিয়েই অর্জন করতে হয়। আমাকে যতজন সম্মান দেয়, তোমাকে হয়তো তত জান চিনেও না—তবুও আমি কারো সঙ্গে নিজেকে তুলনা করি না,কারণ সময়ই বলে দেয় কে কতটা মূল্যবান, কে কতটা আপন আর কে শুধু প্রয়োজনের সময় পাশে থাকে।

মানুষকে চেনা যায় তার কথায় নয়, তার ব্যবহার আর কঠিন সময়ে তার ভূমিকা দিয়ে। তাই কারো পরিচয় বা বাহ্যিক অবস্থান দেখে নয়, মানুষকে তার চরিত্র ও কাজ দিয়ে মূল্যায়ন করি।

সম্মান পেতে হলে আগে সম্মান দিতে জানতে হয়। আর সময়ের কাছে সবাই একদিন নিজের আসল পরিচয় দিয়ে দেয়। ✌️

24/08/2026

দুঃসময়ের ছাত্রদলের রাজনীতি থেকে আমরা যারা রাজপথে জড়িত আছি, তারা কোনো সুসময়ের অপেক্ষায় রাজনীতি শুরু করিনি। কঠিন সময়ে সংগঠনের পাশে থেকেছি, আন্দোলন-সংগ্রামে সাহস ও নিষ্ঠার সঙ্গে ভূমিকা রাখার চেষ্টা করেছি।

ত্যাগ, ধৈর্য, আদর্শ ও ভালোবাসা নিয়েই আমাদের রাজনৈতিক পথচলা। সময় বদলাবে, পরিস্থিতি বদলাবে—কিন্তু দলের প্রতি আমাদের বিশ্বাস ও আদর্শের প্রতি অঙ্গীকার বদলাবে না।

দুঃসময়ে যারা পাশে থাকে, তারাই প্রকৃত কর্মী, তারাই সংগঠনের শক্তি। ইনশাআল্লাহ, আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে ছাত্রদলের আদর্শ ও সংগঠনের জন্য কাজ করে যাব। ✊🇧🇩

দুঃসময়ের সাথীরাই সুসময়ের শক্তি।

মোহাম্মদ রাকিব ভূঁইয়া
কারা নির্যাতিত ছাত্রনেতা
বাসন মেট্টো থানা ছাত্রদল
গাজীপুর মহানগর।

Address

Dhaka Gazipur
Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Rakib Bhueya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category