15/07/2026
📢 অফিসিয়াল বিবৃতি
সচেতন নাগরিক ফোরাম–শ্রীপুর
বিষয়: ট্রাফিক সহায়কের ওপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রশাসনিক নিরাপত্তা ও সহযোগিতা না পেলে কর্মসূচি স্থগিতের ঘোষণা।
গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে,শ্রীপুর পৌরসভার অর্থায়ন এবং শ্রীপুর উপজেলা প্রশাসন ও মডেল থানার সার্বিক সহযোগিতায় #সচেতন_নাগরিক_ফোরাম_শ্রীপুর কতৃক জনস্বার্থে দীর্ঘদিন পরিচালিত যানজট নিরসন কর্মসূচিতে দায়িত্বরত ট্রাফিক সহায়ক মোঃ রুবেল মিয়া-এর ওপর সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
একজন ট্রাফিক সহায়ক নিজের ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে রোদ,বৃষ্টি,ঝরে মাথার ঘাম পায়ে ফেলে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কাজ করছেন। অথচ তার ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং জনসেবামূলক উদ্যোগ, আইনের শাসন এবং নাগরিক দায়বদ্ধতার ওপরও আঘাত।
আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—
হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ট্রাফিক সহায়কদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
একই সঙ্গে আমরা স্পষ্টভাবে জানাতে চাই, যদি প্রশাসনের পক্ষ থেকে আমাদের ট্রাফিক সহায়কদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা, আইনগত সুরক্ষা এবং কার্যকর সহযোগিতা নিশ্চিত না করা হয়, তবে জনস্বার্থে পরিচালিত ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম অবিলম্বে বন্ধ করে দিতে আমরা বাধ্য হব।
আমরা সংঘাত চাই না; আমরা নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ শ্রীপুর চাই। কিন্তু আমাদের ট্রাফিক সহায়কদের জীবন ও নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে কোনো কর্মসূচি চালিয়ে যাওয়া দায়িত্বশীল সিদ্ধান্ত হতে পারে না।
জনস্বার্থে সংশ্লিষ্ট প্রশাসন ও সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
ন্যায়বিচার চাই। নিরাপত্তা চাই। জনসেবার মর্যাদা রক্ষা চাই।
সচেতন নাগরিক ফোরাম-শ্রীপুর।
"সচেতন নাগরিক, সমৃদ্ধ নগরী"
PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়
জেলা প্রশাসন, গাজীপুর উপজেলা প্রশাসন, শ্রীপুর, গাজীপুর। উপজেলা প্রশাসন শ্রীপুর গাজীপুর শ্রীপুর মডেল থানা গাজীপুর শ্রীপুর পৌরসভা,গাজীপুর। শ্রীপুর পৌরসভা #ডিএসবি #গাজীপুর_পুলিশ_সুপার
#এডমিন_ট্রাফিক_বিভাগ
14/07/2026
🦟 ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই, জীবন বাঁচাই
বর্ষা মৌসুম এলেই বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, যা Aedes মশার কামড়ে ছড়ায়। এই মশা সাধারণত দিনের বেলায় বেশি কামড়ায় এবং ঘরের ভেতর ও আশপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে।
⚠️ ডেঙ্গুর সাধারণ লক্ষণ:
• হঠাৎ উচ্চ জ্বর
• তীব্র মাথাব্যথা ও চোখের পেছনে ব্যথা
• শরীর, হাড় ও জয়েন্টে ব্যথা
• বমি বমি ভাব বা বমি
• ত্বকে লালচে র্যাশ
🚨 যে লক্ষণগুলো বিপদের সংকেত (Warning Signs):
• তীব্র পেটব্যথা
• বারবার বমি
• নাক বা মাড়ি দিয়ে রক্ত পড়া
• অতিরিক্ত দুর্বলতা বা অস্থিরতা
• শ্বাসকষ্ট
• প্রস্রাব কমে যাওয়া বা হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া
এসব লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।
💧 ডেঙ্গু হলে করণীয়:
✅ পর্যাপ্ত পানি, ওরস্যালাইন, স্যুপ বা অন্যান্য তরল পান করুন।
✅ জ্বরের জন্য Paracetamol ব্যবহার করুন (চিকিৎসকের পরামর্শ অনুযায়ী)।
❌ চিকিৎসকের পরামর্শ ছাড়া Ibuprofen, Diclofenac, Naproxen বা Aspirin সেবন করবেন না, কারণ এগুলো রক্তক্ষরণের ঝুঁকি বাড়াতে পারে।
✅ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলে রক্তের CBC (বিশেষ করে hematocrit ও platelet) পরীক্ষা করুন।
🛑 ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়:
✔️ সপ্তাহে অন্তত একদিন বাসা ও আশপাশের সব জমে থাকা পানি ফেলে দিন।
✔️ ফুলের টব, এসির ট্রে, ডাবের খোসা, টায়ার, বালতি ও অন্যান্য পাত্রে পানি জমতে দেবেন না।
✔️ দিনের বেলায়ও মশারি ব্যবহার করুন, বিশেষ করে শিশু, গর্ভবতী নারী ও অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে।
✔️ ফুলহাতা পোশাক পরুন এবং প্রয়োজনে মশা নিরোধক (repellent) ব্যবহার করুন।
✔️ বাড়ি, অফিস ও আশপাশ পরিষ্কার রাখুন।
🌿 মনে রাখবেন: ডেঙ্গুর নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই। সময়মতো রোগ শনাক্ত করা, পর্যাপ্ত তরল গ্রহণ এবং প্রয়োজনে হাসপাতালে চিকিৎসাই জটিলতা ও মৃত্যুর ঝুঁকি কমাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নিজে সচেতন হোন, পরিবারকে সচেতন করুন, আশপাশ পরিষ্কার রাখুন।
ডেঙ্গু প্রতিরোধ সম্ভব—যদি আমরা সবাই একসঙ্গে উদ্যোগ নিই।
#শ্রীপুর_উপজেলা_স্বাস্থ্য_কমপ্লেক্স #শ্রীপুর_পৌরসভা #শ্রীপুর উপজেলা প্রশাসন, শ্রীপুর, গাজীপুর।
#সচেতন_নাগরিক_ফোরাম_শ্রীপুর
#ডেঙ্গু #জনসচেতন
14/07/2026
সমাজসেবা ও জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করতে আগ্রহী অরাজনৈতিক ব্যক্তিদের আবেদন করার জন্য অনুরোধ করা হলো।
14/07/2026
অবশেষে শ্রীপুরে ময়লার ডাম্পিং স্টেশন, গত ৫ বছরের স্থানীয় বন বিভাগের বাধা কে উপেক্ষা করে ১৯৬ গাজীপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এস,এম,রফিকুল ইসলাম বাচ্চু মহোদয়ের চেষ্টা এবং নির্দেশনায় বিদ্যুৎ মন্ত্রণালয় সচিব মহোদয় সাথে আলোচনা সাপেক্ষে বৈধভাবে রাস্তা এবং বিদ্যুতের সংযোগের লাইন নির্মাণের অনুমতি প্রাপ্তিতে সংশ্লিষ্ট সকলকে শ্রীপুর পৌরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।
13/07/2026
সচেতন নাগরিক ফোরাম-শ্রীপুর সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন। এবং অনলাইনে সদস্য হতে আবেদন করুন।
www.snf-sreepur.org
11/07/2026
সামাজিক সংগঠনের উদ্যোগে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে আমরা সকল ভাই,বন্ধু, ও শ্রদ্ধাশীল ব্যক্তিবর্গ।
কৃতজ্ঞতা: Sayed Chowdhury ভাই
08/07/2026
📢 শ্রীপুরবাসীর অবগতির জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি
সচেতন নাগরিক ফোরাম-শ্রীপুর এর পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, সমাজকল্যাণ মন্ত্রণালয় এর উদ্যোগে এবং সমাজসেবা অধিদপ্তর এর বাস্তবায়নে "বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)" বাস্তবায়িত হচ্ছে।
🎯 প্রকল্পের আওতায় যা থাকছে:
✅ ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ।
✅ প্রশিক্ষণ শেষে এককালীন ১৮,০০০ টাকা নগদ সহায়তা।
✅ প্রশিক্ষণ ও অন্যান্য সুবিধাসহ মোট প্রায় ২৮,০০০ টাকার সহায়তা।
✅ আধুনিক উৎপাদন, উদ্যোক্তা উন্নয়ন ও পণ্য বিপণনে সক্ষমতা বৃদ্ধি।
📌 যে ১০টি পেশার ব্যক্তিরা আবেদন করতে পারবেন:
১️⃣ কামার
২️⃣ কুমার
৩️⃣ হেয়ার ড্রেসিং ও বিউটিফিকেশন (নাপিত)
৪️⃣ বাঁশ ও বেতপণ্য প্রস্তুতকারক
৫️⃣ কাঁসা/পিতলপণ্য প্রস্তুতকারক
৬️⃣ জুতা মেরামত/প্রস্তুতকারী
৭️⃣ লোকজ যন্ত্র প্রস্তুতকারক ও লোকজ শিল্পী (একতারা, দোতারা, বাঁশি, মন্দিরা, বাউল, গম্ভীরা, কীর্তন, ঢপ, ভাষান, জারি ইত্যাদি)
৮️⃣ নকশিকাঁথা শিল্পী
৯️⃣ শীতল পাটি প্রস্তুতকারক
🔟 শতরঞ্জি প্রস্তুতকারক
📍 শ্রীপুর উপজেলার সংশ্লিষ্ট যোগ্য প্রান্তিক পেশাজীবীদের এ সুযোগ গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে।
আপনার পরিচিত কেউ যদি উপরোক্ত পেশার সঙ্গে সরাসরি যুক্ত থাকেন, তাহলে তাকে এই তথ্যটি জানিয়ে দিন এবং প্রয়োজনীয় তথ্যের জন্য উপজেলা সমাজসেবা কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিন।
সচেতন নাগরিক ফোরাম-শ্রীপুর সর্বদা জনস্বার্থে সরকারি সেবার তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।
ধন্যবাদান্তে,
সচেতন নাগরিক ফোরাম-শ্রীপুর
#সচেতন_নাগরিক_ফোরাম_শ্রীপুর #শ্রীপুর #গাজীপুর #সমাজসেবা_অধিদপ্তর #সমাজকল্যাণ_মন্ত্রণালয় #প্রান্তিক_পেশাজীবী #প্রশিক্ষণ #উদ্যোক্তা #সরকারি_সহায়তা #জীবনমান_উন্নয়ন
05/07/2026
⚠️ বাতির নিচেই অন্ধকার!
শ্রীপুর পৌরসভার একেবারে নাকের ডগায়, ডিবি রোড থেকে সাব-রেজিস্ট্রি অফিস অভিমুখী সড়কের বেহাল দশা জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে।
অত্যন্ত দুঃখের বিষয়, রাস্তার উভয় পাশে কংক্রিট ঢালাইয়ের কাজ সম্পন্ন হলেও মাঝখানের গুরুত্বপূর্ণ সংযোগস্থলটি রহস্যজনকভাবে ঢালাইবিহীন রেখে দেওয়া হয়েছে। ফলে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে কাদা, পানি জমে বাড়ছে জনদুর্ভোগ এবং দুর্ঘটনার ঝুঁকি। প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এটি কি পরিকল্পনার ত্রুটি, নাকি কাজের অসম্পূর্ণতা? এমন গুরুত্বপূর্ণ স্থানে কেন উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা হলো না—এ প্রশ্ন আজ জনমনে।
সচেতন নাগরিক ফোরাম–শ্রীপুর মনে করে, উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন তা সম্পূর্ণ, টেকসই এবং জনবান্ধব হয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের বিনীত কিন্তু জোরালো আহ্বান—অবিলম্বে স্থানটি পরিদর্শন করে অসম্পূর্ণ কাজ সম্পন্ন করে জনগণের দুর্ভোগ দূর করুন।
আমরা নতুন কোনো বাজেটের অপেক্ষায় নয়, বরং চলমান উন্নয়ন কাজের যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে চাই।
জনস্বার্থে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করছি।
সচেতন নাগরিক ফোরাম-শ্রীপুর।
#সচেতন_নাগরিক_ফোরাম_শ্রীপুর #শ্রীপুর_পৌরসভা #ডিবি_রোড #সাব_রেজিস্ট্রি_অফিস #জনদুর্ভোগ #রাস্তা_সংস্কার #জবাবদিহিতা #উন্নয়ন