কালীগঞ্জ উপজেলা ছাত্রদল

কালীগঞ্জ উপজেলা ছাত্রদল

Share

গাজীপুর, ঢাকা, বাংলাদেশ।

26/05/2026

ঈদ মোবারক 💙🌾🇧🇩

Tarique Rahman, Fazlul Haque Milan

25/05/2026

ঈদ মোবারক 💙

11/05/2026

Fazlul Haque Milan

08/05/2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
Tarique Rahman 💙 Fazlul Haque Milan

03/05/2026

বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই।

02/05/2026

ক্রিড়া হলে পেশা ★ পরিবার পাবে ভরসা★
শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধন করেন জনাব Tarique Rahman
ও গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে বক্তব্য রাখছেন Fazlul Haque Milan

Photos from কালীগঞ্জ উপজেলা ছাত্রদল's post 02/05/2026

Tarique Rahman
ক্রিড়া হলে পেশা ★ পরিবার পাবে ভরসা★

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান।

প্রধান অতিথি: জনাব তারেক রহমান, এমপি
মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সরাসরি | জেলা স্টেডিয়াম, সিলেট | ০২ মে ২০২৬, শনিবার।

01/05/2026

Tarique Rahman
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে 'নতুন কুঁড়ি স্পোর্টস' আয়োজিত হতে যাচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। বিভিন্ন ক্ষেত্রে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের জন্য ঐতিহ্যবাহী 'নতুন কুঁড়ি' অনুষ্ঠানের যে ঐতিহাসিক পটভূমি রয়েছে, তারই অনুপ্রেরণায় দেশের ক্রীড়াঙ্গনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এবার সারাদেশ থেকে খুদে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে আনতে বর্তমান সরকারের এই নতুন প্রয়াস।

খেলাধুলা আজ কেবল নিছক বিনোদন বা অবসরে শরীরচর্চা নয়; বিশ্বজুড়ে এটি একটি সম্মানজনক ও লাভজনক পেশা হিসেবে স্বীকৃত। দেশের জনগণের কাছে আমাদের সুস্পষ্ট প্রতিশ্রুতি ছিল, আমরা ক্রীড়াকে একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করব এবং খেলোয়াড়দের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করব। ইতোমধ্যে সরকার জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন শুরু করে দিয়েছে। এরই অংশ হিসেবে শিশু-কিশোরদের মধ্য থেকে নতুন ক্রীড়া প্রতিভা অন্বেষণে শুরু হচ্ছে 'নতুন কুঁড়ি স্পোর্টস'। এই আয়োজনের মাধ্যমে দেশব্যাপী ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে সুপ্ত প্রতিভা খুঁজে বের করে তাদের জন্য একটি টেকসই ও পেশাদার প্ল্যাটফর্ম তৈরি করা হবে।

একটি সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদকাসক্তি, সামাজিক অবক্ষয় এবং অতিরিক্ত ডিভাইস-আসক্তি থেকে নিরাপদ রাখতে ক্রীড়া চর্চা সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। 'নতুন কুঁড়ি স্পোর্টস' শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, নেতৃত্ব এবং দলগত ঐক্যের চেতনা জাগ্রত করবে, যা হবে একটি আদর্শ ও শক্তিশালী রাষ্ট্র গঠনের মূলভিত্তি।

যেসব কিশোর-কিশোরী খেলাধুলায় নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবে, তারা যেন ভবিষ্যতে কোনো অর্থনৈতিক অনিশ্চয়তায় না পড়ে এবং নিশ্চিন্তে খেলাধুলাকেই পেশা হিসেবে গ্রহণ করতে পারে, সরকার ইতোমধ্যে সে লক্ষ্যে কাজ শুরু করেছে। নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়দের জন্য রাষ্ট্রীয় ক্রীড়াবৃত্তি, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর মাধ্যমে বিশ্বমানের প্রশিক্ষণ এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য সারাদেশ থেকে অন্বেষিত ক্রীড়া প্রতিভাগুলোকে পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে এমনভাবে প্রস্ফুটিত করা, যাতে অদূর ভবিষ্যতে এই খুদে ক্রীড়া প্রতিভাগুলো থেকেই বিভিন্ন স্পোর্টস ইভেন্টে দেশসেরা ক্রীড়া তারকা তৈরি হয়। আমাদের পরিকল্পনা সফল হলে এই তারকারা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে আরও উঁচুতে তুলে ধরতে পারবে, ইনশাআল্লাহ।

আমি বিশ্বাস করি, সংশ্লিষ্ট সকলের সমন্বিত ও আন্তরিক প্রচেষ্টায় 'নতুন কুঁড়ি স্পোর্টস' দেশের ক্রীড়াঙ্গনে একটি টেকসই এবং যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে।

আমি 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

24/04/2026

অভিনন্দন💙 Fazlul Haque Milan

22/04/2026

আপনার আশেপাশের সকল প্রতিভাবান খেলোয়ারদের কে রেজিস্ট্রেশন এর আওতায় এনে
বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সাহায্য করুন

অনলাইন রেজিষ্ট্রেশনের জন্য ভিজিট করুন।
https://notunkurisports.gov.bd

Want your business to be the top-listed Government Service in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Gazipur