পরিবর্তন

পরিবর্তন

Share

শিশু-বৃদ্ধ সেবা ও হস্তশিল্পভিত্তিক একটি সামাজিক উদ্যোগ।

31/12/2025

নেতৃত্ব মানে শুধু দায়িত্ব নয়,
নেতৃত্ব মানে মানুষের পাশে দাঁড়ানো, তাদের কথা শোনা এবং বিশ্বাসের সেতু তৈরি করা।
প্রজেক্ট পরিবর্তন এর কমিউনিটি রিলেশন অফিসার, সানজিদা সাফিন ঠিক সেই দায়িত্বটিই নিষ্ঠা, আন্তরিকতা ও মানবিকতার সাথে পালন করে চলেছেন। কমিউনিটির মানুষের সাথে পরিবর্তনের যে বন্ধন, তা গড়ে তুলতে তাঁর অবদান আমাদের পথচলাকে আরও শক্তিশালী ও অর্থবহ করে তুলেছে।
আজ তাঁর জন্মদিনে, প্রজেক্ট পরিবর্তন পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
আপনার জীবন হোক সুস্বাস্থ্য, সাফল্য ও মানবিক কাজের আনন্দে ভরপুর।
আপনার হাত ধরেই ছড়িয়ে পড়ুক পরিবর্তনের আলো।
🎉 শুভ জন্মদিন, সানজিদা সাফিন 🎉

14/12/2025

শুভ জন্মদিন Sabbirul Haque Sabbir ভাই Co-founder & Public Relationship Officer - পরিবর্তন”

সুদৃঢ় নেতৃত্ব, ধারাবাহিক পরিশ্রম ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির সমন্বয়েই “পরিবর্তন” এগিয়ে চলেছে উন্নয়ন ও নতুন সম্ভাবনার পথে। আপনার কৌশলগত চিন্তা ও দায়বদ্ধতা দলকে অনুপ্রাণিত করছে এবং ভবিষ্যৎকে আরও সুসংগঠিত করছে।
এই বিশেষ দিনে আপনার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। আগামীর পথচলা হোক আরও সফল, কার্যকর ও প্রভাবশালী।

20/11/2025

Happy International Children’s Day

Children are the purest reflection of hope in our world. Their smiles, dreams, curiosity, and gentle steps remind us that a brighter future is shaped by the care, protection, and love we offer them today. On this International Children’s Day, we honor the fundamental rights of every child to grow in a safe environment, to receive proper education and healthcare, and to be treated with dignity, respect, and compassion.

Let us work toward a world where every child can learn freely, play joyfully, and dream fearlessly. A world where their innocence is cherished and their future is protected. Today, we renew our commitment to making childhood more joyful, nurturing, and secure for every child, everywhere.

Wishing all children a safe, bright, and joyful International Children’s Day.






18/11/2025

শুভ জন্মদিন ইফতেখারুল হক নিবিড় ভাই
Co-Founder & Project Manager – “পরিবর্তন”

তোমার নেতৃত্ব, পরিশ্রম ও ইতিবাচক শক্তিই “পরিবর্তন” কে এগিয়ে নিয়ে যাচ্ছে নতুন সম্ভাবনার পথে।
বিশেষ দিনে তোমার জন্য রইল অসীম শুভেচ্ছা ও ভালোবাসা। তোমার প্রতিটি দিন হোক আরও অনুপ্রেরণাদায়ক ও সফল।

01/10/2025

🍂 শারদীয় শুভেচ্ছা 🍂

দুর্গোৎসবের শুভক্ষণে পরিবর্তন পরিবারের পক্ষ থেকে আমাদের সকল শুভানুধ্যায়ী, সহযোগী এবং অংশীদারদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এই উৎসব সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি এবং টেকসই পরিবর্তনের বার্তা।

25/09/2025

শুভ জন্মদিন, অর্পিতা আপু

প্রজেক্ট পরিবর্তন এর সহ-প্রতিষ্ঠাতা এবং হিউম্যান রিসোর্স অফিসার, আমাদের প্রেরণার অন্যতম উৎস অর্পিতা আপুকে আজকের এই বিশেষ দিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

আপনার অসাধারণ নেতৃত্ব, নিষ্ঠা, আর টিমের প্রতি অগাধ ভালোবাসা আমাদের প্রতিটি পদক্ষেপে সাহস জোগায়। আপনি শুধু একজন সহ-প্রতিষ্ঠাতা নন, বরং পরিবর্তনের প্রাণশক্তি।

আপনার নতুন বছর হোক সাফল্যে ভরপুর, স্বপ্নপূরণের আলোয় উজ্জ্বল এবং সুখ-শান্তিতে সমৃদ্ধ। 🌟

শুভ জন্মদিন

Photos from পরিবর্তন's post 11/09/2025

🌟 Our Heartfelt Gratitude to the Sponsors 🌟

Since the very beginning of Poriborton, we have deeply felt the support of our sponsors in every step of our journey. It has never been about a single batch your constant encouragement has been with us in every training session, every plan, and every dream.

Because of your invaluable support, we have been able to organize training programs where nursing students from the Mymensingh Division had the opportunity to enhance their skills. In every session, we witnessed their enthusiasm, dedication, and eagerness to learn. Behind all of this progress lies your contribution without your support, these initiatives would not have been possible.

We believe Poriborton is more than just a project it is a journey. A journey where we aspire to help every student gain essential caregiving skills, become selfreliant, and bring positive change to society. Your collaboration is bringing this vision closer to reality.

As we celebrate the successful completion of our third batch, our greatest joy lies in knowing that you have always been with us and we are confident that you will continue to stand by us in the future. Your trust not only inspires us but also strengthens our responsibility to work harder and create better opportunities for our students.

Having you as part of this journey is our pride, our gratitude, and our hope. True change is only possible when we walk together and we believe that with you, we can achieve that change.

Thank you for being with us in every moment of this journey.

Photos from পরিবর্তন's post 10/09/2025

🌿 পরিবর্তনের তৃতীয় ব্যাচের সমাপ্তি 🌿

আজ শেষ হলো আমাদের তৃতীয় ব্যাচের শেষ (৮ম) ক্লাস। ৮টি ক্লাসের এই সুন্দর যাত্রা আমাদের জন্য ছিল অত্যন্ত আনন্দময় ও অর্থবহ। প্রতিটি ক্লাসে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, উদ্যম আর শেখার আগ্রহ আমাদের প্রশিক্ষণ সেশনগুলোকে করেছে প্রাণবন্ত ও সফল।

প্রত্যেক ক্লাস শিক্ষার্থীদের জন্য ছিল নতুন কিছু শেখার সুযোগ, যেখানে তাদের সক্রিয় অংশগ্রহণ এবং আগ্রহ প্রশিক্ষণকে করেছে আরও কার্যকর ও সমৃদ্ধ।
এই ব্যাচে আমরা নিম্নলিখিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আয়োজিত করেছি: কেয়ার গিভিং পরিচিতি – প্রাথমিক ফাস্ট এইট, শিশু ও প্রবীণ যত্ন।ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও বেসিক কেয়ার স্কিলস। চলাফেরায় সহায়তা ও নিরাপদ পরিচালনা।খাবার খাওয়ানো ও বিছানা তৈরি।স্বাস্থ্য পর্যবেক্ষণ ও অসুস্থতা সনাক্তকরণ। বাড়ি নিরাপত্তা ও জরুরি অবস্থার প্রস্তুতি। বিশেষ যত্ন। যোগাযোগ ও মানসিক সহায়তা।

পরিবর্তন প্রজেক্ট শুরু থেকেই বিশ্বাস করে, দক্ষতা উন্নয়নের মাধ্যমে গড়ে তোলা যায় এক নতুন দিগন্ত। এই যাত্রায় দেশের বিভিন্ন প্রান্তের নার্সিং কমিউনিটির শিক্ষার্থীরা যুক্ত হয়ে নিজেদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে আরও বিস্তৃত করেছে। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের জন্য ছিল অনুপ্রেরণার উৎস।

আমরা বিশ্বাস করি, এই প্রশিক্ষণ শুধু একটি ক্লাস নয় বরং এটি একটি পরিবর্তনের গল্প, যেখানে প্রত্যেক শিক্ষার্থী নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পেয়েছে।

আমাদের ট্রেনিং সেশনে সবাই অত্যন্ত মনোযোগীভাবে অংশ নিয়েছে এবং নতুন অনেক কিছু শিখেছে। এখানে প্রত্যেকেই কিছু না কিছু শেখার সুযোগ পেয়েছে, আর আমরা চাই যে সবাই অন্তত বেসিক কেয়ার নলেজ ভালোভাবে অর্জন করে এগিয়ে যেতে পারে। কিছু শিক্ষার্থী তাদের দৃষ্টান্তমূলক অংশগ্রহণ ও অনুশীলনের মাধ্যমে বিশেষভাবে প্রস্তুত হয়েছে, যারা পরে আমাদের সঙ্গে কেয়ারগিবার হিসেবে কাজ করার সুযোগ পাবে। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকে নিজের দক্ষতা যাচাই করতে পারবে এবং নতুন কিছু শিখতে পারবে।

সবশেষে, আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের স্পন্সরদের, যাদের সহযোগিতা ছাড়া এই ট্রেনিং সেশন সম্ভব হতো না। আপনাদের সমর্থনই আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করছে।

একসাথে এগিয়ে চলাই আমাদের লক্ষ্য। ✨

25/08/2025

বাংলাদেশে বর্তমানে প্রায় ৯% মানুষ ৬০ বছরের বেশি বয়সী, এবং আগামী বছরগুলোতে এই সংখ্যা আরও দ্রুত বাড়বে। তবে দুঃখজনক সত্য হলো, পারিবারিক পরিবর্তন এবং ব্যস্ত জীবনের কারণে অনেক বৃদ্ধই প্রাপ্য যত্ন থেকে বঞ্চিত। তারা অনেক সময় একা ও অবহেলিত অবস্থায় জীবন কাটাচ্ছেন।

অন্যদিকে, হাজার হাজার শিশু প্রতিদিন বাসায় অনিরাপদ অবস্থায় থাকে। কর্মজীবী বাবা-মা তাদের সন্তানকে নিরাপদ হাতে রাখতে পারেন না, এবং সন্তানকে একা রেখে যাওয়া তাদের জন্য বড় উদ্বেগের বিষয়। এই দুই প্রজন্মের সমস্যার মূল বিষয় একই যত্ন, নিরাপত্তা এবং আস্থার অভাব।

🌿 পরিবর্তন হতে পারে আপনার একটি আস্থার জায়গা। এখানে আপনি আপনার সন্তানকে নিরাপদ হাতে রেখে নিশ্চিন্ত থাকতে পারেন, এবং আপনার বাবা-মাও পাবেন সম্মান এবং ভালোবাসার সাথে যথাযথ যত্ন।

পরিবর্তন শুধু একটি প্রজেক্ট নয়, এটি একটি প্রতিশ্রুতি। প্রতিটি শিশু এবং বৃদ্ধের জন্য নিরাপদ, যত্নশীল ও ভালোবাসার পরিবেশ নিশ্চিত করা। প্রতিটি পরিবার যাতে আস্থার বন্ধনে শক্তিশালী থাকে, সেটাই আমাদের লক্ষ্য।

#পরিবর্তন

Want your business to be the top-listed Government Service in Gopalganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Mymensingh
Gopalganj