12/01/2014
গত ৫ই জানুয়ারির
নির্বাচনে বাংলাদেশের
মানুষ একটি অবাধ,
সুষ্ঠু ও শান্তিপূর্ণ
পরিবেশে এবং সবার
কাছে গ্রহণযোগ্য
উপায়ে তাদের
ভোটাধিকার প্রয়োগ
করতে পারেনি। তাই এ
নির্বাচন বাংলাদেশের
মানুষসহ
আন্তর্জাতিক
সমপ্রদায়ের
কাছে গ্রহণযোগ্য নয়
বলে মনে করে যুক্তরাষ্ট্র।
নির্বাচনের
গ্রহণযোগ্যতা বিষয়ে ওই
দিন কত শতাংশ ভোট
পড়লো কিংবা মানুষের
অংশগ্রহণ কেমন ছিল
তার বিবেচনা শুরু
থেকেই যুক্তরাষ্ট্রের
কাছে গুরুত্ব পায়নি।
বরং অর্ধেকেরও
বেশি আসনে কোন
নির্বাচনী প্রতিদ্বন্দ্বিত
া না থাকাকেই
নির্বাচন
অগ্রহণযোগ্য হওয়ার
জন্য যথেষ্ট
মনে করছে যুক্তরাষ্ট্র।
এ অবস্থায়
বাংলাদেশের
গণতান্ত্রিক
অভিযাত্রা বহাল ও
অর্থনৈতিক অর্জনের
গতি অব্যাহত
রাখতে বাংলাদেশে খুব
দ্রুত সব দলের
অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিত
াপূর্ণ নির্বাচন চায়
যুক্তরাষ্ট্র।

12/01/2014