26/04/2026
১০ ব্যাটালিয়ন ,হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বিএনসিসি প্লাটুনের প্রাক্তন ক্যাডেট কাজী মোবারক হোসেন সাদির একটি অসাধারণ অর্জন✨।
বিশ্ববিখ্যাত কনটেন্ট ক্রিয়েটর MrBeast আয়োজিত Beast Game Season 3 - এ বাংলাদেশ থেকে Finalist হিসেবে নির্বাচিত হয়েছেন!
এই "শো" একাধিক দেশে শ্যুট হবে, USA, UK, Italy, France, Saudi Arabia সহ আরও অনেক জায়গায়। বর্তমানে চূড়ান্তভাবে একজনকে বেছে নেওয়া হবে, আর সেই সিদ্ধান্ত নির্ভর করছে বাংলাদেশিদের ভোটের উপর।
তাই BNCC পরিবারের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা আপনার মূল্যবান ভোটটি দিয়ে কাজী মোবারক হোসেন সাদির পাশে থাকবেন এবং সবাই পোস্টটি শেয়ার করে তাকে সমর্থন জানান।❤️
📌 ভোট দেওয়ার লিংক 👇
[ https://beastgames.votenow.tv/ ]
কাজী মোবারক হোসেন সাদি
এক্স ক্যাডেট
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বিএনসিসি প্লাটুন
"সি" কোম্পানি, ১০ ব্যাটালিয়ন
ময়নামতি রেজিমেন্ট।
25/04/2026
২৫.০৪.২০২৬✅
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ২০২৫-২০২৬ অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন আগ্রহী শিক্ষার্থীরা। তাদের সার্বিক সহযোগিতায় দায়িত্ব পালন করেন বৃন্দাবন সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন ক্যাডেটরা। ক্যাডেট আন্ডার অফিসার ফাওজিয়াতুল জান্নাত রেসমা স্যার এর নেতৃত্বে প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করা হয় ✅💫
14/04/2026
🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸
পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে বৃন্দাবন সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় বৈশাখী শোভাযাত্রা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।🌼
উক্ত অনুষ্ঠানে ক্যাডেট আন্ডার অফিসার Faujiatul Jannat Resma এর নেতৃত্বে অংশগ্রহণ করে বৃন্দাবন সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নববর্ষের এ আয়োজনটি সুন্দর ও সাফল্যের সাথে সম্পন্ন হয়। ✨
13/04/2026
শুভ নববর্ষ ১৪৩৩ 🌼
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বৃন্দাবন সরকারি কলেজ প্লাটুন এর পক্ষ থেকে সবাইকে জানাই পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা । ✨
পুরাতন সব ক্লান্তি, ব্যর্থতা ও দুঃখ ভুলে নতুন বছর শুরু হোক নতুন উদ্যম, শৃঙ্খলা ও দেশপ্রেমের অঙ্গীকারে।
এই নববর্ষ আমাদের জীবনে বয়ে আনুক সাহস, সাফল্য ও গৌরবময় অর্জন। ✨
#শুভ_নববর্ষ #পহেলা_বৈশাখ
07/04/2026
Happy Birthday, Maruf Ur Rashid . On this special day, please accept my heartfelt wishes. Wishing you good health, a long life, and a successful future.✨🖤
শুভ জন্মদিন, মারুফ উর রশিদ । জন্মদিনের এই বিশেষ দিনে রইল আন্তরিক শুভেচ্ছা। তোমার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল ভবিষ্যৎ কামনা করি। ✨🖤
31/03/2026
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ ✨
বৃন্দাবন সরকারি কলেজের মাননীয় অধ্যক্ষ দেওয়ান জামাল উদ্দিন স্যারের কাছ থেকে সম্মাননা স্মারক ও পুরস্কার গ্রহণ করেন উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ক্যাডেট, ক্যাডেট আন্ডার অফিসার KaZi Hridoy স্যার । 🎖️
এই অর্জনের জন্য জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তার নিষ্ঠা ও নেতৃত্ব আমাদের জন্য অনুপ্রেরণা। ✨
30/03/2026
যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ-শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
প্রেস রিলিজ
ঢাকা, সোমবার, ৩০ মার্চ, ২০২৬: আজ শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন এমপির সাথে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনসিসির প্রতিনিধিদলের সাথে “Youth Workforce Development: National Transformation through BNCC” বিষয়ে আলোচনা হয়।
সভায় দেশের যুবসমাজকে দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে বিএনসিসির কার্যক্রম সম্প্রসারণ, প্রশিক্ষণ কাঠামো উন্নয়ন এবং জাতীয় উন্নয়নে তাদের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। পাশাপাশি সংগঠনটির বিদ্যমান কার্যক্রমের বিশ্লেষণ, সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহও আলোচনায় আসে।
সভায় শিক্ষামন্ত্রী বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ, দেশপ্রেম ও নৈতিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, বিএনসিসি ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এটি দেশের একটি কার্যকর “ডিফেন্স লাইন” হিসেবেও কাজ করতে সক্ষম।
মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি, পড়াশোনায় অনাগ্রহ এবং ঝরে পড়ার প্রবণতা একটি বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা মোকাবিলায় বিএনসিসির মতো সংগঠনকে আরও সক্রিয় ও বিস্তৃত করতে হবে। তিনি বিএনসিসির কার্যক্রমকে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় বিএনসিসির কার্যক্রম অন্তর্ভুক্ত করার বিষয় নিয়ে আলোচনা করেন এবং পাইলট প্রকল্প হিসেবে কয়েকটি উপজেলায় বিএনসিসির কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেন। তিনি বলেন, সফল বাস্তবায়নের মাধ্যমে এই মডেল সারাদেশে সম্প্রসারণ করা হবে।
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, “বিএনসিসি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (TVET) নিয়ে কাজ করছে, যা আমাদের প্রধানমন্ত্রীর ভিশন। এই ভিশন বাস্তবায়নে আমাদের যৌথভাবে কাজ করতে হবে।”
সভায় বিএনসিসির প্রতিনিধিরা সংগঠনের অবকাঠামো, প্রশিক্ষণ ব্যয়, জনবল বৃদ্ধি এবং উপজেলা পর্যায়ে সম্প্রসারণ সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। তারা জানান, স্বল্প ব্যয়ে বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ব্যবহার করে দেশব্যাপী কার্যক্রম বিস্তারের সুযোগ রয়েছে।
সভায় শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং বলেন, “যুবসমাজই আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল ও শৃঙ্খলাবদ্ধ জাতি গড়ে তুলতে পারি।”
স্বাক্ষরিত
খালিদ মাহমুদ
জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয়
26/03/2026
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৬✨
জেলা প্রশাসন, হবিগঞ্জ কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ প্রতিযোগিতায় বৃন্দাবন সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন কন্টিনজেন্টের নেতৃত্ব দেন
ক্যাডেট আন্ডার অফিসার Faujiatul Jannat Resma
প্যারেড গ্রাউন্ডে পাইলট হিসেবে দায়িত্ব পালন করে
-- ক্যাডেট কর্পোরাল AkaSh ShEikh
-- ক্যাডেট কর্পোরাল Doha Ibna Abedin
-- ক্যাডেট কর্পোরাল ফাতিহা আক্তার কেয়া
-- ক্যাডেট কর্পোরাল চন্দ্রিমা পারিয়াল
সবার জন্য রইলো আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।