Self Help Youth Association

Self Help Youth Association Youth-led organization based in Naogaon working for Youth Empowerment, Leadership and social issues.

🌿 ধন্যবাদ জ্ঞাপন 🌿আর্থিক সাক্ষরতা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আমাদের সংগঠন Self Help Youth Association–এর সদস্যদের আমন্ত্রণ জানা...
16/03/2026

🌿 ধন্যবাদ জ্ঞাপন 🌿
আর্থিক সাক্ষরতা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আমাদের সংগঠন Self Help Youth Association–এর সদস্যদের আমন্ত্রণ জানানোর জন্য National Bank Limited কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
এ ধরনের শিক্ষণীয় ও সচেতনতামূলক আয়োজন তরুণ সমাজের মধ্যে আর্থিক জ্ঞান বৃদ্ধি এবং সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুন্দর আয়োজন, আন্তরিক আতিথেয়তা এবং মূল্যবান দিকনির্দেশনার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ।
আমরা আশা করি ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক কার্যক্রমে একসাথে কাজ করার সুযোগ তৈরি হবে এবং তরুণদের জন্য ইতিবাচক পরিবর্তনের পথ আরও প্রসারিত হবে।
Self Help Youth Association
ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 🤝✨

আলহামদুলিল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদের সংগঠনের পক্ষ  থেকে দুইজন সদস...
11/02/2026

আলহামদুলিল্লাহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদের সংগঠনের পক্ষ থেকে দুইজন সদস্য পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছে।।

Happy birthday 🎉🎂 Our General Secretary 🎉🎉🎉🎉
17/11/2025

Happy birthday 🎉🎂
Our General Secretary 🎉🎉🎉🎉

আমরা গর্বের সাথে জানাচ্ছি যে, Self help Youth Association (SHYA) পেয়েছে এক অনন্য স্বীকৃতি!Right Here Right Now - Banglad...
30/10/2025

আমরা গর্বের সাথে জানাচ্ছি যে, Self help Youth Association (SHYA) পেয়েছে এক অনন্য স্বীকৃতি!
Right Here Right Now - Bangladesh Platform এর সমাপনী অনুষ্ঠানে আমাদের সংগঠন কে Certificate of Appreciation প্রদান করা হয়েছে। 🏆
💫 এই স্বীকৃতি আমাদের যাত্রার এক অবিচ্ছেদ্য অধ্যায়—
যেখানে আমরা যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR), লিঙ্গ সমতা এবং তরুণদের ক্ষমতায়নে কাজ করে চলেছি একসাথে।
বিশেষ কৃতজ্ঞতা BRAC নেতৃত্বাধীন Right Here Right Now (RHRN2) ইনিশিয়েটিভের প্রতি,
যাদের সহযোগিতা ও উৎসাহ আমাদের প্রতিটি প্রচেষ্টায় শক্তি জুগিয়েছে। 🙏
এই অর্জন কেবল একটি সার্টিফিকেট নয়—
এটি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন,
একটি ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক এবং সচেতন সমাজ গঠনের পথে আরও এক ধাপ অগ্রগতি। 🌱
এই মুহূর্তটি আমাদের পুরো (SHYA) পরিবারের জন্যই এক বিশেষ গর্বের মুহূর্ত! 💖




প্রতি ১০ জন নারীর মধ্যে প্রায় ১ জন স্তন ক্যান্সারে আক্রান্ত হন।কিন্তু সময়মতো সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং মানস...
14/10/2025

প্রতি ১০ জন নারীর মধ্যে প্রায় ১ জন স্তন ক্যান্সারে আক্রান্ত হন।

কিন্তু সময়মতো সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং মানসিক দৃঢ়তা—

এই তিনটিই পারে একজন নারীকে নতুন জীবনের আলো উপহার দিতে। 💗

আসুন, নিজেকে জানি, অন্যকেও জানাই।
কারণ সচেতনতাই বাঁচার উপায়, সচেতনতাই শক্তি। 🌸

Self Help Youth Association



#সচেতনতাই_বাঁচার_উপায়

🌍 আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ 🌍আজ পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।এই দিবসের আয়োজন করে নওগাঁ জেলা প্রশ...
13/10/2025

🌍 আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ 🌍

আজ পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
এই দিবসের আয়োজন করে নওগাঁ জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের আমন্ত্রণে সেল্ফ হেল্প ইয়্যুথ এসোসিয়েশন এর সদস্যরা অনুষ্ঠানে সংক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) স্যারের সাথে সদস্যরা সংগঠনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন।

👉 একসাথে গড়ে তুলি সচেতন, নিরাপদ ও দুর্যোগ-সহনশীল সমাজ। 💪✨

🌲Training of Trainers (TOT) – সমাপনী দিন🌲চার দিনব্যাপী এই অসাধারণ প্রশিক্ষণ যাত্রার সমাপ্তি ঘটলো। 🥰এই প্রশিক্ষণের শেষ দি...
10/10/2025

🌲Training of Trainers (TOT) – সমাপনী দিন🌲

চার দিনব্যাপী এই অসাধারণ প্রশিক্ষণ যাত্রার সমাপ্তি ঘটলো। 🥰
এই প্রশিক্ষণের শেষ দিনে আমরা পুরো কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশগুলো পর্যালোচনা করেছি এবং নতুন দৃষ্টিভঙ্গিতে অনেক কিছু শিখেছি।

প্রশিক্ষণে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে —
🔹 বৈচিত্র্য ও ভিন্নতাকে সম্মান করা
🔹 জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তি
🔹 দায়িত্বশীল ও ইতিবাচক নেতৃত্বের চর্চা
🔹 সংগঠনের মিশন ও ভিশনের প্রতি প্রতিশ্রুতি

এই TOT প্রশিক্ষণ আমাদেরকে শুধু একজন দক্ষ প্রশিক্ষক হিসেবে গড়ে তোলার পথে এগিয়ে দেয়নি, বরং সমাজে ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত হিসেবে কাজ করার প্রেরণা দিয়েছে। ✨

আমরা বিশ্বাস করি— এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা ভবিষ্যতের কার্যক্রমগুলোকে করবে আরও পরিকল্পিত, অংশগ্রহণমূলক এবং ফলপ্রসূ। 💪
একটি সমতা, অন্তর্ভুক্তি ও পরিবর্তনমুখী সমাজ গঠনে আমাদের এই শেখার যাত্রা চলমান থাকবে। 🌈




🌟✨ Training of Trainers (TOT) for YLO Leaders – দ্বিতীয় দিন ✨🌟আজ নাগরিক উদ্যোগ কর্তৃক আয়োজিত ৪ দিনব্যাপী Basic Training...
07/10/2025

🌟✨ Training of Trainers (TOT) for YLO Leaders – দ্বিতীয় দিন ✨🌟

আজ নাগরিক উদ্যোগ কর্তৃক আয়োজিত ৪ দিনব্যাপী Basic Training of the Trainers (TOT) for YLO Leaders প্রোগ্রামের দ্বিতীয় দিনের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

আমাদের সংগঠন 💚 Self Help Youth Association Naogaon(SHYA)💚-এর সদস্য আজকের প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

অংশগ্রহণকারী হলো:
১/ অর্ঘ্য সাহা
সাধারণ সম্পাদক
সেল্ফ হেল্প ইয়্যুথ এসোসিয়েশন, নওগাঁ।
২/ মেহেদী হাসান নাহিদ
কোষাধ্যক্ষ
সেল্ফ হেল্প ইয়্যুথ এসোসিয়েশন, নওগাঁ।

📘 আজকের প্রশিক্ষণে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শিখেছি ও অনুশীলন করেছি —
👇👇

1️⃣ মৌখিক যোগাযোগ (Verbal Communication)
2️⃣ অমৌখিক যোগাযোগ (Non-Verbal Communication)
3️⃣ কার্যক্রমের সময় ও উপাদান (Time & Elements of Activities)
4️⃣ নারী নির্যাতন প্রতিরোধে করণীয় (Prevention of Gender-based Violence)
5️⃣ যোগাযোগের মাধ্যম (Medium of Communication)

💫 দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে আমরা শিখেছি —
কীভাবে একজন দক্ষ প্রশিক্ষক হিসেবে যোগাযোগ দক্ষতা, সময় ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রগুলোতে আরও কার্যকরভাবে ভূমিকা রাখা যায়।

🌈 শেখার এই ধারাবাহিকতা আমাদের আগামীর কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচন করবে 💪







🌿✨ Training of Trainers (TOT) – প্রথম দিন ✨🌿নাগরিক উদ্যোগ কর্তৃক আয়োজিত ৪ দিনব্যাপী “Basic Training of the Trainers (TOT...
06/10/2025

🌿✨ Training of Trainers (TOT) – প্রথম দিন ✨🌿

নাগরিক উদ্যোগ কর্তৃক আয়োজিত ৪ দিনব্যাপী “Basic Training of the Trainers (TOT) for YLO Leaders” প্রোগ্রামে Self Help Youth Association এর পক্ষ থেকে অংশগ্রহণ করেছেন —

👨‍💼 সাধারণ সম্পাদক: অর্ঘ্য সাহা
👨‍💼 কোষাধ্যক্ষ: মেহেদী হাসান নাহিদ

প্রশিক্ষণের প্রথম দিনটি ছিল অত্যন্ত প্রাণবন্ত, শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক। দিনব্যাপী সেশনগুলোতে অংশগ্রহণকারীরা আলোচনা, অনুশীলন ও গ্রুপ ওয়ার্কের মাধ্যমে প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনুধাবন করেন।

📚 প্রথম দিনের মূল বিষয়বস্তু ছিলঃ
🔹 শিক্ষণ (Learning) প্রক্রিয়ার ধরন ও কৌশল
🔹 ফ্যাসিলিটেশন (Facilitation)-এর ভূমিকা ও কার্যকারিতা
🔹 তরুণ ও প্রাপ্তবয়স্কদের (Youth & Adult) শিক্ষণধারার পার্থক্য
🔹 কার্যকর প্রেজেন্টেশন (Effective Presentation) প্রদানের কৌশল

দিনটির প্রতিটি সেশন পরিচালিত হয় অভিজ্ঞ প্রশিক্ষকদের দক্ষ তত্ত্বাবধানে। অংশগ্রহণকারীরা তাদের মতামত, অভিজ্ঞতা ও চিন্তাধারা বিনিময়ের মাধ্যমে নিজেদের জ্ঞান ও আত্মবিশ্বাস আরও সমৃদ্ধ করেছেন।

এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ ও ভবিষ্যৎ প্রশিক্ষক হিসেবে সক্ষমতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





🌸 বিদায় কিন্তু শেষ নয় 🌸আমাদের প্রিয় ফারজানা রেজা রুমি আপু, ব্রাক,(অধিকার এখানে,এখনই-২)  প্রকল্পের জেলা যুব সমন্বয়ক হ...
30/09/2025

🌸 বিদায় কিন্তু শেষ নয় 🌸

আমাদের প্রিয় ফারজানা রেজা রুমি আপু, ব্রাক,(অধিকার এখানে,এখনই-২) প্রকল্পের জেলা যুব সমন্বয়ক হিসেবে শুধু প্রকল্পের দায়িত্বই পালন করেননি, বরং আমাদের স্বপ্ন ও সম্ভাবনাকে দিকনির্দেশনা দিয়েছেন। নওগাঁয় Self Help Youth Association গড়ে ওঠার পেছনেও তার আন্তরিক প্রচেষ্টা ও পরামর্শ এক অমূল্য অবদান হয়ে আছে।

আজ তিনি চাকরিগত কারণে নওগাঁ থেকে অন্যত্র চলে যাচ্ছেন। আমরা সেল্ফ হেল্প ইয়্যুথ এসোসিয়েশনের পক্ষ থেকে তার হাতে একটি সম্মাননা স্মারক তুলে দিতে পেরে সত্যিই আমরা অনেক আনন্দিত। 🌺

তার প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা চিরদিন থাকবে। 💐

আমরা বিশ্বাস করি, তিনি যেখানেই থাকবেন আমাদের কে মনে রাখবেন, আমাদেরকে সব সময় অনুপ্রেরণার দিবেন, আমাদের মাঝে তিনি বাতিঘর হয়ে থাকবেন।

✨ শুভকামনা রইল আপনার আগামীর প্রতিটি যাত্রায় ✨
সেল্ফ হেল্প ইয়্যুথ এসোসিয়েশন, নওগাঁ।

আমাদের যুব নেতৃত্ব এবং যুব-সংগঠনগুলোকে অনুপ্রাণিত করার লক্ষ্যে আমরা ধারাবাহিক ওয়েবিনারের আয়োজন করছি, যেখানে তারা আমাদে...
29/09/2025

আমাদের যুব নেতৃত্ব এবং যুব-সংগঠনগুলোকে অনুপ্রাণিত করার লক্ষ্যে আমরা ধারাবাহিক ওয়েবিনারের আয়োজন করছি, যেখানে তারা আমাদের কোয়ালিশন অংশীদারদের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ পাবে।

এই ধারাবাহিকের অংশ হিসেবে আমরা নারীপক্ষ-র আন্দোলন গড়ে তোলার অসাধারণ অভিজ্ঞতা নিয়ে একটি ওয়েবিনার আয়োজন করতে চাই। বিশেষভাবে—
স্বাস্থ্য আন্দোলন,
বাংলাদেশে নারী আন্দোলন,
লিঙ্গ-ভিত্তিক সহিংসতার (GBV) বিরুদ্ধে আন্দোলন

👉 এসব আন্দোলন কীভাবে শুরু হয়েছে, কী চ্যালেঞ্জ ছিল, কিভাবে প্রসারিত হয়েছে এবং কী কী অর্জন হয়েছে—এগুলো জানার সুযোগ আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক হবে।
পাশাপাশি, বিভিন্ন সামাজিক ইস্যুতে কীভাবে কার্যকর স্লোগান তৈরি করা যায় এবং দীর্ঘমেয়াদি ও ফলপ্রসূ আন্দোলন গড়ে তোলা যায়, সে অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের যুবকদের জন্য অত্যন্ত মূল্যবান হবে।
📅 তারিখ: ৪ (চার) অক্টোবর (শনিবার)
🕢 সময়: সন্ধ্যা ৮ :০০ – রাত ৯:৩০

🎙️ রিসোর্স পারসন: খোদেজা রুমী একজন মানবিক কর্মী এবং নারী অধিকারকর্মী। তিনি বিভিন্ন দেশে খাদ্য নিরাপত্তা, জীবিকা উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় কাজ করছেন। নারীপক্ষ'র নির্বাহী পরিষদের সদস্য এবং “নারীর এগিয়ে চলা ” প্রকল্পের স্বেচ্ছাসেবী সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

🔗 রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/YKbDfTPPGbzJaaeK6

Address

Naogaon
Hat Naogaon
6510

Website

Alerts

Be the first to know and let us send you an email when Self Help Youth Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category