গণঅধিকার পরিষদ-জামালপুর জেলা

গণঅধিকার পরিষদ-জামালপুর জেলা

Share

GOP-Jamalpur District

04/02/2026

১৪২ জামালপুর-৫ সদর আসনের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে ট্রাক মার্কার বার্তা, ১২ই ফেব্রুয়ারি জনগণ ব্যালটের মাধ্যমে বিজয় করে আনবে ইনশাআল্লাহ।

েব্রুয়ারি_সারাদিন_ট্রাক_মার্কায়_ভোট_দিন #তারুণ্যের_প্রথম_ভোট_ট্রাক_মার্কার_পক্ষেই_হোক
#পরিবর্তনের_জন্য_রাজনীতি
#গণঅধিকার_পরিষদ
#১৪২জামালপুর_৫_সদর
#ট্রাক_মার্কা
#জামালপুর

03/02/2026

১৪২ জামালপুর-৫ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোঃ জাকির হোসাইনের নির্বাচনী ইশতেহার।।

১২ই ফেব্রুয়ারি সারাদিন ট্রাক মার্কায় ভোট দিন।।

েব্রুয়ারি_সারাদিন_ট্রাক_মার্কায়_ভোট_দিন #তারুণ্যের_প্রথম_ভোট_ট্রাক_মার্কার_পক্ষেই_হোক #আমার_নির্বাচনী_ইশতেহারঃ #পরিবর্তনের_জন্য_রাজনীতি
#১৪২জামালপুর_৫_সদর
#ট্রাক_মার্কা
#গণঅধিকার_পরিষদ
#জামালপুর

30/01/2026

জামালপুর-৫ আসনে ট্রাক মার্কার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে চলছে প্রচারণা, বিজয় খুব সন্নিকটে ইনশাআল্লাহ।।
জনতার অধিকার আমাদের অঙ্গীকার।।

#তারুণ্যের_প্রথম_ভোট_ট্রাক_মার্কার_পক্ষেই_হোক #পরিবর্তনের_জন্য_রাজনীতি #১৪২জামালপুর_৫_সদর
#ট্রাক_মার্কা
#জামালপুর
#গণঅধিকার_পরিষদ

17/01/2026

১৪২জামালপুর-৫ (সদর) আসনে আপনার ইউনিয়ন কোনটি.???

#তারুণ্যের_প্রথম_ভোট_ট্রাক_মার্কার_পক্ষেই_হোক #পরিবর্তনের_জন্য_রাজনীতি
#জামালপুর_৫_সদর
#গণঅধিকার_পরিষদ
#ট্রাক_মার্কা
#জামালপুর
#ট্রাক_মার্কা

14/01/2026

জামালপুর সদর উপজেলার চরাঞ্চলের মানুষের জন্য আমার প্রথম কাজ হবে নরুন্দি ব্রীজ নির্মাণ করা ও দ্বিতীয়ত পিয়ারপুর জামতলি ব্রীজ নির্মাণ করা।

স্বাধীনতার ৫৪ বছরে জামালপুর-৫ (সদর) আসনের প্রথম সৈয়দ আবদুস সোবহান এমপি থেকে আবুল কালাম আজাদ এমপি পর্যন্ত সবাইকে প্রতিশ্রুতি দিয়ে যেতে দেখেছেন, কেউ প্রতিশ্রুতি রক্ষা করতে পারে নাই।
আমি আপনাদের অঞ্চলের ছেলে, আমি আপনাদের জন্য, এই অঞ্চলের জন্য, এই অঞ্চলের মানুষের জন্য কিছু করে যেতে চাই।
যাতে করে আমার মৃত্যুর পরও আমার কাজের মাধ্যমে আপনাদের মাঝে হাজার বছর বেঁচে থাকতে পারি।

জাকির হোসেন
সংসদ সদস্য পদপ্রার্থী,
১৪২ জামালপুর-৫

13/01/2026

#১৪২জামালপুর_৫_সদর #পর্ব_০১
------------------------------------------------
প্রিয় জামালপুর সদর উপজেলা বাসী,
আসসালামুয়ালাইকুম।।
আপনারা জানেন ১৯৭৯ সালে জামালপুর-৫ আসনের প্রথম এমপি সৈয়দ আবদুস সোবহান সাহেব, ২০২৪ সালের শেষ এমপি আবুল কালাম আজাদ সাহেব মাঝখানে আরও ৯জন এমপি মন্ত্রী ছিলেন জামালপুর-৫ আসনের দায়িত্বে, প্রশ্ন হচ্ছে তারা কি আসলেই সঠিক ভাবে দায়িত্ব পালন করেছেন?
প্রথমে আসি
১নং কেন্দুয়া ইউনিয়ন,১০নং শ্রীপুর ইউনিয়ন,১১নং শাহবাজপুর ইউনিয়ন,১২নং তিতপল্লা ইউনিয়ন,১৩নং মেষ্টা ইউনিয়ন,১৪নং দিগপাইত ইউনিয়ন,১৫নং রশিদপুর ইউনিয়ন (জামালপুর সদরের দক্ষিণাঞ্চল) এই দক্ষিণাঞ্চলে ফায়ার সার্ভিস সাব-স্টেশন করা অত্যন্ত জরুরি ছিলো, জনপ্রতিনিধি ১১জন ছিলেন তারা কি কখনো ফায়ার সার্ভিসের একটি সাব-স্টেশন তৈরি করার চিন্তা বা চেষ্টা করেছেন?
যদি এই দক্ষিণাঞ্চলে একটি অগ্নিকাণ্ড ঘটে তাহলে জামালপুর শহর থেকে দিগপাইত বা মেষ্টা ইউনিয়নে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে? সেই পর্যন্ত কি সব কিছু আগুনে পুড়ে ছাই হবার বাকি থাকবে?
বা চিকিৎসা সেবা দেওয়ার জন্য দক্ষিণাঞ্চলের জন্য কি করেছেন আগের এমপি মন্ত্রীগণ?
দিগপাইত মেষ্টা থেকে একজন প্রসূতি মাকে জামালপুর শহরে আনতে গেলে দেখা যাবে রাস্তায় একটি অঘটন ঘটে যাবে, চিকিৎসা সেবা প্রদানে কি করেছে আগের এমপি মন্ত্রীগণ?
২নং শরীফপুর ইউনিয়ন,৩নং লক্ষীরচর ইউনিয়ন,৪নং তুরসীরচর ইউনিয়ন,৫নং ইটাইল ইউনিয়ন,৬নং নরুন্দি ইউনিয়ন,৭নং ঘোড়াধাপ ইউনিয়ন,৮নং বাঁশচড়া ইউনিয়ন,৯নং রানাগাছা ইউনিয়ন গুলো জামালপুর সদর উপজেলার পূর্ব অঞ্চল যা জাতীয় নির্বাচনে বড় একটি ভোট ব্যাংক, এই অঞ্চলের সাধারণ ভোটারদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আগের এমপি মন্ত্রীগণ শুধু ভোট নিয়ে বিজয়ী হয়েছেন, পরে এই অঞ্চলের কথা মনে রাখেনি এমপি মন্ত্রীগণ।
যদি মনে রাখতো তাহলে পূর্ব অঞ্চলের নান্দিনা, লাহিড়ীকান্দা, নরুন্দি, গোপালপুর, ভারুয়াখালি, ঘোড়াধাপ অঞ্চলে অন্তত একটি ফায়ার সার্ভিসের সাব-স্টেশন তৈরি করতো, কিন্তু তারা করে নাই।
এই অঞ্চলের মানুষ চিকিৎসা সেবা নিতে জামালপুর অথবা ময়মনসিংহে যায়, এই অঞ্চলের জন্য কি একটি হাসপাতাল নির্মাণ করতে পারতো না আগের এমপি মন্ত্রীগণ?
জামালপুর সদর উপজেলার ভুমি থেকে বিচ্ছিন্ন ২টি ইউনিয়ন লক্ষীরচর ও তুলশীরচর, এই অঞ্চলের মানুষ জাতীয় নির্বাচনে কখনোই কি কাওকে ভোট দেয়নি?
স্বাধীনতার ৫৪বছরে কোন এমপি মন্ত্রীরা নান্দিনা, নরুন্দি, পিয়ারপুর জামতলী, (নান্দিনা ব্রীজের কাজ চলমান) ৩টি ব্রীজ নির্মাণ করতে পারতো না?

৬৪ জেলার সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা ভালো হলেও জামালপুর থেকে ঢাকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নিন্দনীয়, কারণ যে বাস গুলো ঢাকা-জামালপুর চলাচল করে সেই বাসগুলো একটি সিন্ডিকেটে পরিচালিত হচ্ছে, এই সিন্ডিকেট ভেঙে দিয়ে ঢাকা-জামালপুর যোগাযোগ ব্যবস্থা উন্নতি করতে পারতেন না আগের এমপি মন্ত্রীগণ?

জামালপুর-৫ সদর আসনের জনগণের ভাগ্যের পরিবর্তন কখনোই সম্ভব হবে না যদি জনগণ সতর্ক না হয়।
আপনার এলাকার উন্নয়ন তখনই হবে যখন আপনি আপনার মহামূল্যবান ভোট সৎ যোগ্য প্রার্থীকে দিয়ে জয়ী করবেন।

লেখনী ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

মোঃ জাকির হোসেন
সাধারণ সম্পাদক
গণঅধিকার পরিষদ, জামালপুর জেলা শাখা।

এম,পি পদপ্রার্থী-জামালপুর-৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

12/01/2026

জামালপুর-৫ সদর আসনে ৮জন বৈধ প্রার্থীদের মধ্যে আমি জাকির হোসেন সর্বকনিষ্ঠ, সদর আসনের আপনাদের জন্য আমার বিনীত অনুরোধ থাকবে..

❌দুর্নীতিবাজদের ভোট দিবেন না।

❌ভূমি দখল, বালু মহল দখলদারদের ভোট দিবেন না।
❌হাট বাজার দখলদারদের ভোট দিবেন না।

❌চাঁদাবাজদের ভোট দিবেন না।

❌সরকারি বরাদ্দ যারা ইউনিয়ন পরিষদ, ইউএনও অফিস থেকে দলীয় পেশীশক্তি ব্যবহার করে যারা লুটে পুটে খাচ্ছে তাদের ভোট দিবেন না।

ভোট আপনার, আপনি যদি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ভুমি দস্যুদের ভোট দিন তাহলে জামালপুর-৫ (সদর) আসনের জনগণের ভাগ্যের পরিবর্তন কখনোই সম্ভব নয়।

🟢১কাপ চা বা ৫০০/১০০০টাকার জন্য নিজের আমানত ভোট বিক্রি করবেন না।

🟢দল নয়, মার্কা নয় জামালপুর-৫ আসনে প্রার্থীদের মধ্যে সবথেকে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিন।
দেখবেন আপনার আসনে সবথেকে বেশি উন্নয়ন হবে ইনশাআল্লাহ।

12/01/2026

আগামী ২১শে জানুয়ারি দুপুর ১২.৩০ঘটিকায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে, ট্রাক প্রতীক নিয়ে আপনাদের কাছে হাজির হবো ইনশাআল্লাহ।
জামালপুর-৫ সদর আসনে ৮জন বৈধ প্রার্থীদের মধ্যে আমি জাকির হোসেন সর্বকনিষ্ঠ, সদর আসনের আপনাদের জন্য আমার বিনীত অনুরোধ থাকবে..

❌দুর্নীতিবাজদের ভোট দিবেন না।

❌ভূমি দখল, বালু মহল দখলদারদের ভোট দিবেন না।
❌হাট বাজার দখলদারদের ভোট দিবেন না।

❌চাঁদাবাজদের ভোট দিবেন না।

❌সরকারি বরাদ্দ যারা ইউনিয়ন পরিষদ, ইউএনও অফিস থেকে দলীয় পেশীশক্তি ব্যবহার করে যারা লুটে পুটে খাচ্ছে তাদের ভোট দিবেন না।

ভোট আপনার, আপনি যদি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ভুমি দস্যুদের ভোট দিন তাহলে জামালপুর-৫ (সদর) আসনের জনগণের ভাগ্যের পরিবর্তন কখনোই সম্ভব নয়।

🟢১কাপ চা বা ৫০০/১০০০টাকার জন্য নিজের আমানত ভোট বিক্রি করবেন না।

🟢দল নয়, মার্কা নয় জামালপুর-৫ আসনে প্রার্থীদের মধ্যে সবথেকে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিন।
দেখবেন আপনার আসনে সবথেকে বেশি উন্নয়ন হবে ইনশাআল্লাহ।

জাকির হোসেন
সংসদ সদস্য পদপ্রার্থী
১৪২ জামালপুর-৫ ।

11/01/2026

১৪২ জামালপুর-৫ (সদর) আসনে ট্রাক প্রতীকের পক্ষে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

#তারুণ্যের_প্রথম_ভোট_ট্রাক_মার্কার_পক্ষেই_হোক #পরিবর্তনের_জন্য_রাজনীতি
#জামালপুর_৫_সদর
#গণঅধিকার_পরিষদ
#ট্রাক_মার্কা
#জামালপুর

10/01/2026

১৪২ জামালপুর-৫ সদর আসনের গণঅধিকার পরিষদের মনোনীত এমপি পদপ্রার্থী জনাব জাকির হোসেনকে ট্রাক প্রতীকে ভোট দিন।
তারুণ্যের প্রথম ভোট ট্রাক মার্কার পক্ষেই হোক।

10/01/2026

জামালপুর-৫ (সদর) আসনে জনমত জরিপ অনুযায়ী আপনি কাকে ভোট দিবেন?

Want your business to be the top-listed Government Service in Jamalpur Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Jamalpur Sadar Upazila