pbi Jamalpur
"Publish the truth, abolish the false"
পিবিআই জামালপুরের সাঁড়াশি অভিযান: ৩ প্রতারক গ্রেফতারসহ প্রায় ২৬ ভরি স্বর্ণ উদ্ধার.......
04/04/2026
“শেরপুরে ৪৮ ঘন্টার মধ্যে লোমহর্ষক হত্যাকান্ডের ঘটনায় ডিসিস্টের পরিচয় শনাক্ত, রহস্য উদঘাটন, আলামত জব্দ, মূল আসামীদের গ্রেফতার ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান”
গত ০১/০৪/২০২৬ খ্রিঃ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকায় শ্রীবরদী থানা পুলিশ কর্তৃক সংবাদ প্রাপ্ত হয়ে পিবিআই, জামালপুর জেলার একটি চৌকস টিম ঘটনাস্থল শ্রীবরদী পৌরসভার ০৩নং ওয়ার্ডের তাঁতিহাটি পশ্চিম নয়াপাড়া ঢালিবাড়ী তিন রাস্তার মোড় পাঁকা রাস্তার উপর উপস্থিত হয়ে একটি প্লেইনশীটের তৈরী বড় ট্রাংকে তালাবদ্ধ অবস্থায় তোশকে মোড়ানো হাত পা বাধা একজন অজ্ঞাতনামা মহিলার অর্ধগলিত লাশের পরিচয় তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করে। পরিচয় শনাক্তে ভিকটিমের পরিচয় মোছাঃ ডলি আক্তার, পিতা- মোঃ আলাল মিয়া, থানা-মোহনগঞ্জ, জেলা-নেত্রকোনা জানা যায়। এরইপ্রেক্ষিতে ভিকটিমের পরিবারকে সংবাদ দিলে ভিকটিমের ভাই মোঃ শফিকুল ইসলাম @ শফিক মিয়া শ্রীবরদী থানায় উপস্থিত হয়ে ডিসিস্টকে শনাক্ত করে এবং নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে (শ্রীবরদী থানার মামলা নং-০১, তারিখ-০২/০৪/২৬, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড)। মামলাটি পিবিআই, হেডকোয়ার্টার্স এর মাধ্যমে পিবিআই, জামালপুর জেলা স্ব-উদ্যোগে গ্রহণ করে মামলার তদন্তভার এসআই (নিঃ)/মোঃ আব্দুস সালাম এর উপর অর্পণ করে।
জনাব মোঃ মোস্তফা কামাল, অ্যাডিশনাল আইজিপি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), হেডকোয়ার্টার্স, ঢাকা এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় পিবিআই, জামালপুর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব পংকজ দত্ত, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে ঘটনার পর হতেই পিবিআই, জামালপুর জেলার বেশ কয়েকটি চৌকস টিম মামলার রহস্য উদঘাটনের লক্ষ্যে ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ০৩/০৪/২০২৬ খ্রিঃ তারিখ লাশ বহনকারী অজ্ঞাতনামা নীল রং এর পিকআপ গাড়িটি তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন ভেলুয়া ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে উদ্ধার পূর্বক জব্দ করা হয় (ঢাকা মেট্রো ন ১২-২৮০৮) এবং পিকআপ ড্রাইভার মোঃ আশরাফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়। তার দেওয়া তথ্য যাচাই বাছাই করে মামলার ঘটনায় জড়িত ০২ জন আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গাজীপুর, নারায়নগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর জেলায় অভিযান পরিচালনা করা হয়। সর্বশেষ তথ্য প্রযুক্তির সহায়তায় অত্র মামলার আসামী মোঃ নিয়ামুর নাহিদ (২৬) ও সহযোগী আসামী তার স্ত্রী মোছাঃ রিক্তা মনি (২৬)কে পুলিশ সুপার, পিবিআই, জামালপুর এর নেতৃত্বে একটি আভিযানিক টিম শেরপুর টু ময়নসিংহ মহাসড়কের শেরপুর সদর থানাধীন ভাতশালা পল্লীবিদ্যুৎ অফিসের সম্মুখে ০৪/০৪/২০২৬ খ্রিঃ, রাত অনুমান ০৩.৪৫ ঘটিকার সময় চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস হতে তল্লাশী করে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আসামীদ্বয় স্বেচ্ছায় ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
অত্র মামলার এজাহার পর্যালোচনা, তদন্ত ও আসামীদের ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় প্রদত্ত জবানবন্দি পর্যালোচনায় জানা যায় যে, ডিসিস্ট মোছাঃ ডলি আক্তার (৩৫) এর অনুমান ১৫/১৬ বছর পূর্বে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানাধীন রামপুর সাকিনে জনৈক কাজিম উদ্দিন এর সাথে বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের আকলিমা (১৩) নামে একজন কন্যা সন্তান আছে। উক্ত সন্তান হওয়ার অনুমান ০২ বছর পর কাজিম উদ্দিন মারা যায়। পরবর্তীতে অনুমান ০৩ বছর পূর্বে ডিসিস্টের সাথে মোঃ বিল্লাল হোসেন (৪০) এর বিবাহ হয়। বিবাহের পর থেকেই ডিসিস্ট ভালুকা থানাধীন স্কয়ার মাস্টারবাড়ী আইডিয়াল মোড় পয়েন্ট এলাকায় বাসা ভাড়া নিয়ে চঅ ঘরঃ সুয়েটার কোম্পানীতে চাকুরী করতো। সেখানে ডিসিস্টের ০২ ভাইও চাকুরী করতো। তারা পাশাপাশি এলাকায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করতো। গত ৩০/০৩/২০২৬ খ্রিঃ বাদী ডিসিস্টের মোবাইল ফোনটি বন্ধ পাওয়ায় তার ভাইদের সাথে যোগাযোগ করে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে। পরবর্তীতে গত ০১/০৪/২০২৬ খ্রিঃ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় শেরপুর জেলার শ্রীবরদী থানা হতে বাদীর মোবাইলে কল করে জানায় যে, কে বা কারা বাদীর বোন ডলি আক্তারকে খুন করে তার লাশ একটি প্লেইনশীটের তৈরী বড় ট্রাংকের ভিতরে ভরে তালাবদ্ধ করে ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। তদন্তকালে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ নিয়ামুর নাহিদ ও মোছাঃ রিক্তা মনি গাজীপুর জেলার শ্রীপুরে ভাড়া বাসায় থেকে টেক্সটাইলে চাকুরী করে। গত ৩০/০৩/২০২৬ খ্রিঃ রাত অনুমান ০৮.০০ ঘটিকায় অত্র মামলার গ্রেফতারকৃত আসামী মোঃ নিয়ামুর নাহিদ ডিসিস্ট মোছাঃ ডলি আক্তার এর সাথে তাৎক্ষণিক পরিচয়ের সূত্র ধরে তার স্ত্রী বাসায় না থাকার সুযোগে ডিসিস্টকে আসামীর ভাড়া বাসায় নিয়ে যায়। বাসায় যাওয়ার পর সেখানে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ডিসিস্ট বেশি চিৎকার চেঁচামিচি শুরু করলে লোক জানাজানির ভয়ে আসামী নাহিদ ডিসিস্টের গলায় গামছা দিয়ে পেঁচিয়ে ধরে রাখে, একপর্যায়ে ডিসিস্ট শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। পরবর্তীতে আসামী তার স্ত্রী মোছাঃ রিক্তা মনিকে তার অফিস হতে রাত অনুমান ১০.৩০ ঘটিকায় বাসায় নিয়ে আসার পথে হত্যাকান্ডের বিষয়টি জানায়। পরবর্তীতে তারা উভয়ে মিলে হত্যাকান্ডের বিষয়টি গোপন করার পরিকল্পনার অংশ হিসেবে আসামী নাহিদ একটি বড় প্লেইনশীটের ট্রাংক কিনে নিয়ে এসে ডিসিস্টের হাত-পা বেঁধে তোশক দিয়ে পেঁচিয়ে উক্ত ট্রাংকে রেখে দেয়। পরবর্তীতে গত ০১/০৪/২০২৬ খ্রিঃ আসামী নাহিদ অত্র মামলার ঘটনায় জব্দকৃত পিকআপ ভাড়া নিয়ে মামলার ঘটনাস্থলে ট্রাংকটি রেখে পুনরায় গাজীপুর চলে যায়।
16/03/2026
পিবিআই জামালপুর কর্তৃক অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় শনাক্ত
জামালপুর জেলার জামালপুর সদর থানাধীন রেলওয়ে পুলিশ কতৃক অজ্ঞাতনামা ব্যক্তি মৃত্যুবরণ করেছে মর্মে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পিবিআই জামালপুর জেলার ক্রাইমসিন টিম অদ্য ১৬/০৩/২০২৬ ইং তারিখ এফআইভিএস প্রযুক্তির মাধ্যমে উক্ত মৃত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। মৃতব্যক্তির পরিচয় নিম্নরূপ- নামঃ মোছা: শেফালী আক্তার, পিতাঃ নুরুল ইসলাম , মাতাঃ বানেছা খাতুন। ঠিকানা- সাং-আছিম উত্তর টান পাড়া,থানাঃ ফুলবাড়িয়া , জেলাঃ ময়মনসিংহ।
পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
21/02/2026
" মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬" উপলক্ষে পিবিআই জামালপুর জেলা কর্তৃক শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ।
20/05/2025
পিবিআই প্রধানের অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদোন্নতি
পিবিআই প্রধান জনাব মো: মোস্তফা কামাল অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন। গত ১৯ মে ২০২৫ তিনি আলোচ্য পদে পদোন্নতি পেয়েছেন। ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ জনাব বাহারুল আলম, বিপিএম তাকে পুলিশ হেডকোয়ার্টার্সে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
জনাব মোঃ মোস্তফা কামাল ২৪ অক্টোবর, ২০২৪ খ্রিঃ তারিখে অ্যাডিশনাল আইজি (চলতি দায়িত্বে) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর প্রধান হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পুলিশ ক্যাডারের ১৫ তম ব্যাচের একজন সদস্য হিসেবে ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদাতে মৌলিক প্রশিক্ষণ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাস্তব প্রশিক্ষণ সমাপ্ত করে ১৯৯৭ সালের জুলাই মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশে সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্ম জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ পুলিশের মাঠ পর্যায়ে বিভিন্ন স্তরে কাজ করার অভিজ্ঞতা সঞ্চয় করেন। সুদীর্ঘ কর্মময় জীবনে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে সহকারী পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ সুপার দিনাজপুর জেলা, পুলিশ সুপার হিসেবে হবিগঞ্জ ও চাঁদপুর জেলা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, কমান্ডিং অফিসার (সিও) ৩, ৫ ও ৯ এপিবিএন, বিশেষ পুলিশ সুপার এবং ডিআইজি এবং অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) (পিবিআই)- তে দায়িত্ব পালন করেন।
জনাব মোঃ মোস্তফা কামাল ১৯৭০ সালের ১০ অক্টোবর ময়মনসিংহ শহরে এক সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে জাতিসংঘের ছয়টি শান্তিরক্ষা মিশন- পূর্ব তিমুর (UNTAET, UNMISET),কসোভো (UNMIK), ডি আর কঙ্গো (MONUC, MONUSCO) ও দারফুর-সুদান (UNAMID) -এ কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ০৫ (পাঁচ) বার IGP's Exemplary Good Services Badge পুরস্কার পান।
জনাব মোঃ মোস্তফা কামাল বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, জার্মানী, থাইল্যান্ড, মালেয়শিয়াসহ বিভিন্ন দেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
26/03/2025
'মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫' উদযাপন উপলক্ষে মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। দিবসটি উপলক্ষে পিবিআই জামালপুর এর সম্মানিত পুলিশ সুপার জনাব পংকজ দত্ত, পিপিএম-সেবা মহোদয় উনার সহকর্মীদের নিয়ে সূর্যোদয়ের সাথে সাথে জামালপুর জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন।
25/02/2025
২১শে ফেব্রুয়ারী "মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫" উপলক্ষে বিনম্র শ্রদ্ধা জানালেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জামালপুর জেলায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার জনাব পংকজ দত্ত, পিপিএম-সেবা ।
মাতৃভাষার জন্য রক্ত ঝরানো ইতিহাস, একুশ আমাদের অহংকার!
২১শে ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়, এটি বাঙালির আত্মত্যাগ, গৌরব ও মাতৃভাষার প্রতি ভালোবাসার চিরন্তন প্রতীক। ভাষার জন্য যারা প্রাণ দিল, তাদের রক্তে লেখা হয়েছে স্বাধীনতার প্রথম অধ্যায়। শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি সেই বীর শহীদদের, যাদের ত্যাগের কারণে আজ আমরা গর্বের সঙ্গে বলতে পারি—"বাংলা আমার ভাষা, বাংলা আমার অহংকার!"
দিবসটি উপলক্ষে পিবিআই, জামালপুর জেলার পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর ১২টা ১ মিনিটে শহরের দয়াময়ী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে জীবন উৎসর্গকারী সকল ভাষা শহিদ'দের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এই সময় পিবিআই, জামালপুর জেলার বিভিন্ন পদমর্যাদা'র পুলিশ অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Jamalpur Sadar Upazila
