03/09/2025
“এই রাষ্ট্র কেবল ধ্বংস আর হতাশার প্রতিচ্ছবি নয় – যদি আমরা চাই, এদেশের তরুণরাই পারে সমাজ পাল্টে দিতে, অন্যায়ের ভিত কাঁপিয়ে দিতে।”
স্মার্টফোন আসক্তি, মাদকমুক্ত সমাজ খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে আলোকিত ইসলামপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের মালমারা এলাকায় তরুণ প্রজন্মের মাঝে খেলার সরঞ্জাম বিতরণ।
খেলাধুলা মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশে খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ কমে যাচ্ছে। এর অন্যতম কারণ হলো স্মার্টফোনের ব্যাপক ব্যবহার। স্মার্টফোনে বিভিন্ন ধরনের গেম এবং অ্যাপ রয়েছে যা তরুণদের মনোযোগ আকর্ষণ করে। এসব গেম এবং অ্যাপ খেলার জন্য তরুণরা ঘরে বসে থেকেই সময় কাটায়। ফলে তাদের খেলাধুলার প্রতি আগ্রহ কমে যাচ্ছে।
এ ছাড়া খেলাধুলার জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকাও তরুণ প্রজন্মের খেলাধুলার প্রতি আগ্রহ কমে যাওয়ার অন্যতম কারণ। অনেক এলাকায় খেলার মাঠ এবং খেলার সরঞ্জামের অভাব রয়েছে। ফলে তরুণরা খেলাধুলা করার সুযোগ পায় না।
খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে সরকার এবং সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়া জরুরি। খেলার মাঠ এবং খেলার সরঞ্জামের পর্যাপ্ত সুযোগ-সুবিধা সৃষ্টি করা উচিত। এ ছাড়া স্কুল-কলেজে খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করা উচিত।
শীঘ্রই আমরা আসছি আপনার এলাকায়। আপনারা চাইলে আপনাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করতে পারেন। যেকোন পরামর্শ ও মতামত জানাতে আমাদের পেইজ https://www.facebook.com/share/1CbUzBkh7u/?mibextid=wwXIfr এ মেসেজ করুন অথবা ফোন করতে পারেন ০১৭১২৯২০১৪৮ এই নাম্বারে।
যারা আমাদের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে চান - নিম্নে দেয়া লিংক থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। ভলেন্টিয়ার হওয়ায় একমাত্র যোগ্যতা হলো সহযোগিতা করার মানসিকতা। সবার জন্য শুভকামনা।
https://forms.gle/8FVQEQrbfShEjUTn6
31/08/2025
আজ রবিবার “তারুণ্যের ইসলামপুর, আলোকিত ইসলামপুর ” নিয়ে আমাদের ইসলামপুর সরকারি কলেজ, এম.এ. সামাদ-পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ ও ইসলামপুর সরকারি জে.জে.কে.এম গার্লস হাই স্কুল এন্ড কলেজের সন্মানিত অধ্যক্ষ মহোদয়গণ এবং দায়িত্বরত সন্মানিত শিক্ষক-শিক্ষিকাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা।
আমাদের শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাবৃন্দ আলোকিত ইসলামপুর টীমকে পরিপূর্ণ সহযোগিতার আশা ব্যাক্ত করে ইসলামপুরের তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
শীঘ্রই আমরা আসছি আপনার এলাকায় আপনাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে। আপনারা চাইলে আপনাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করতে পারেন।যেকোন পরামর্শ ও মতামত জানাতে আমাদের পেইজ https://www.facebook.com/share/1CbUzBkh7u/?mibextid=wwXIfr এ মেসেজ করুন অথবা ফোন করতে পারেন ০১৭১২৯২০১৪৮ এই নাম্বারে।
যারা আমাদের সাথে কাজ করতে চান - নিম্নে দেয়া লিংক থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। ভলেন্টিয়ার হওয়ায় একমাত্র যোগ্যতা হলো সহযোগিতা করার মানসিকতা। সবার জন্য শুভকামনা।
https://forms.gle/8FVQEQrbfShEjUTn6
19/08/2025
“তারুণ্যের ইসলামপুর, আলোকিত ইসলামপুর ”- নামে অতি শীঘ্রই আমরা একটা ওয়েবসাইট লঞ্চ করার উদ্যোগ নিয়েছি। আমাদের উদ্দেশ্য - তারুন্য কে প্রাধান্য দিয়ে- তারুণ্যের মেধা এবং শারীরিক উন্নয়নে কাজ করা। প্রাথমিক অবস্থায় শুধুমাত্র আমরা ইসলামপুর উপজেলা নিয়ে কাজ করবো। আমাদের একটা কার্যকরী কমিটি থাকবে এবং উপদেষ্টা পরিষদ থাকবে।
আমরা সরকারি-বেসরকারী স্কুল কলেজ গুলোতে লাইব্রেরি এবং স্টাডি রুম করার জন্য উৎসাহিত করব এবং আমরা সার্বিক সহযোগিতা করব। এখানে আমরা স্টুডেন্টের স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করব। যেমন - প্রাথমিক অবস্থায় আমরা শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স এবং স্টাডি সার্কেল তৈরি করা নিয়ে কাজ করব।
পাশাপাশি- এই ওয়েবসাইটে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটির এল্যুমনাইদের এবং যারা স্কলারশিপ নিয়ে বিদেশে স্টুডেন্ট ভিসা নিয়ে পড়তে গিয়েছে, তাদের ফোন নাম্বার, ইমেইল এড্রেস সহ ডিটেইলস থাকবে। যেন ছাত্র ছাত্রীরা ভর্তি সংক্রান্ত এবং বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে গেলে কিভাবে প্রিপারেশন নিতে হবে- এই সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করে সেই পরামর্শ নিতে পারে।
এছাড়াও আমাদের মধ্যে অনেক মেধাবী আছে কিন্তু পারিবারিক অসচ্ছলতার জন্য পড়াশনা চালিয়ে নিতে কষ্ট হয়- তাদের খুঁজে বের করা এবং যথাসাধ্য সহযোগিতা করা।
আর মানসিক বিকাশ এবং সব ধরনের নেশা থেকে দূরে রাখার জন্য- আমাদের ইসলামপুরে পাবলিক লাইব্রেরি এবং স্টাডি সেন্টার, শিল্প কলা একাডেমি এবং স্পোর্টস ক্লাব গঠন করার উদ্দেশে সামাজিক আন্দোলন গড়ে তোলা।
আসছে সেপ্টেম্বর মাস থেকে আমরা স্কুল এবং কলেজগুলোতে মতবিনিময় করব। এই জন্য আমাদের ভলানটিয়ার টিম লাগবে। যারা আমাদের সাথে কাজ করতে চান - নিচের লিংকে থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। ভলেন্টিয়ার হওয়ায় একমাত্র যোগ্যতা হলো সহযোগিতা করার মানসিকতা। সবার জন্য শুভকামনা।
তারুণ্যের ইসলামপুর, আলোকিত ইসলামপুর
সেচ্ছাসেবী ফর্ম
19/08/2025
আলোকিত ইসলামপুর ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের মালমারা এলাকার নতুনপাড়া ও নদীর পাড়ে বৃক্ষ রোপণ।
শাকিল ভাই এবং আজমীরসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগীতার জন্য অসংখ্য ধন্যবাদ।
12/07/2025
আজ সকালে ইসলামপুর পৌর শহরের গাঁওকুড়া জামে মসজিদ, ইসলামপুর অডিটোরিয়াম, ইসলামপুর ভূমি অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে বৃক্ষ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ এর শুভ উদ্বোধন করেন আলোকিত ইসলামপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক ব্যারিস্টার ইনজামামুল হক শুভ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ হেলাল উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ আব্দুল আজিজ প্রধান, উপজেলা বিএনপির সাবেক ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক মোঃ বাদশা (বিডিআর), উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খোশরুজ্জামান লিপন সহ আরো অনেকে। এছাড়াও তরুণ প্রজন্মের অনেকেই স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
30/03/2025
ঈদুল ফিতর উপলক্ষে "আলোকিত ইসলামপুর ফাউন্ডেশন" ইসলামপুর পৌরসভার ৬নং ওয়ার্ডে অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।