07/04/2026
এতদ্দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৪(১) ধারা অনুযায়ী "কোনো ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স বা, ক্ষেত্রমত, শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত বা মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার করে পাবলিক প্লেসে কোনো মোটরযান চালাতে বা চালনার অনুমতি প্রদান করতে পারবেন না" এবং ১৬(১) ধারা অনুযায়ী "কোনো ব্যক্তি বা মোটরযান মালিক রেজিস্ট্রেশন সনদ ব্যতীত সড়ক, মহাসড়ক বা পাবলিক প্লেসে মোটরযান চালাইতে বা চালাইবার অনুমতি প্রদান করিতে পারিবেন না।"এছাড়াও উক্ত আইনের ২৫(১) ধারা অনুযায়ী ফিটনেস সনদ ব্যতীত বা মেয়াদোত্তীর্ণ ফিটনেস সনদ ব্যবহার করে কোনো মোটরযান চালনা করা যাবে না। এ ধরনের যানবাহনের বিরুদ্ধে জামালপুর জেলায় নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
তথাপি লক্ষ্য করা যাচ্ছে যে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর উপরোক্ত বিধানসমূহ লঙ্ঘন করে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহন চালকেরা জ্বালানি তেল সংগ্রহের জন্য জামালপুর জেলার বিভিন্ন ফিলিং স্টেশনসমূহে অযাচিত যানজট সৃষ্টি করছেন। ফলশ্রুতিতে ফিলিং স্টেশনসমূহে জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা বিঘ্নিত হচ্ছে।
এমতাবস্থায়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন বিধান অনুসরণ পূর্বক সুশৃঙ্খলভাবে মোটরযান পরিচালনা ও জ্বালানি সংগ্রহের নির্দেশনা প্রদান করা হলো। অন্যথায় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
06/04/2026
জামালপুর জেলায় পাম্প হতে মোটর সাইকেলে তেল নিয়ে অধিক লাভের আশায় অবৈধভাবে ক্রয়বিক্রয়ের অপরাধে দুইজনকে কারাদণ্ড প্রদান।
অদ্য ০৬/০৪/২০২৬ তারিখ ফিলিং স্টেশন থেকে মোটর সাইকেলের মাধ্যমে পেট্রোল ক্রয় করে পরবর্তীতে উচ্চ মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে মোটর সাইকেলের ট্যাংক হতে পেট্রোল বোতলজাতকরণের মাধ্যমে মজুদ করার অপরাধে সদর উপজেলার গেইটপাড় স্টেশন রোড এলাকায় মোঃ হাবিব (৪৫) ও নাজমুল হাসান (৩৩)-কে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর বিধান লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
06/04/2026
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক
১. বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ০৭:০০ ঘটিকা পর্যন্ত খোলা রাখা,
২. সকল বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ০৭:০০ টার মধ্যে বন্ধ করা এবং
৩. দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা/বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ০৭:০০ ঘটিকার মধ্যে বন্ধ করার নিমিত্ত অনুরোধ করা যাচ্ছে।
05/04/2026
Fuel supply relief brings irrigation back on track in Jamalpur
Govt-led diesel distribution revives idle pumps, eases farmers’ worries over Boro cultivation
05/04/2026
আজ ০৫/০৪/২৬ খ্রি. তারিখে জামালপুর জেলার সদর সহ বিভিন্ন উপজেলায় ফিলিং স্টেশনসমূহে জ্বালানি তেল (ডিজেল, পেট্রোল, অকটেন) এর মজুদ যাচাই, বিক্রয়ের সার্বিক পরিস্থিতি ও বিপিসি কর্তৃক প্রণীত নির্দেশনা প্রতিপালনকল্পে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাদারগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পেট্রোল বিক্রয়ের অপরাধে ১০,০০০/- টাকা অর্থদন্ড এবং সদর উপজেলায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অমান্য করায় মোট ৫০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
28/03/2026
অদ্য ২৮/০৩/২৬ খ্রি. মেলান্দহ উপজেলার দাঁতভাঙ্গা ব্রিজ এর নীচে অবৈধ ভাবে বালু উত্তোলন এর অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ ৩ টি মামলায় ৩,০০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সড়ক পরিবহন আইন, ২০১৮ তে ৪ টা মামলায় ৬০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।
16/10/2025
আগামী ১৭ অক্টোবর,২০২৫ খ্রিস্টাব্দ তারিখে জেলা শিল্পকলা একাডেমিতে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস পালন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানর আয়োজন করা হয়েছে।
আয়োজনে : জেলা প্রশাসন, জামালপুর।