District Police Jashore

District Police Jashore

Share

জেলা পুলিশ যশোরের সকল আপডেট পেতে পেইজটি লাইক/ফলো দিয়ে পাশে থাকুন।

02/06/2026
02/06/2026

জেলা গোয়েন্দা শাখা, (ডিবি) যশোরের অভিযানে ১৬(ষোল) টি কাঁচা সবুজ গাঁজা গাছ সহ ০১ জন আটক।

ইং ০১/০৬/২০২৬ খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই (নিঃ)/রকি মন্ডল ও সঙ্গীয় অফিসার ফোর্সের একটি চৌকস টিম যশোর কোতয়ালী মডেল থানাধীন উত্তর ডহর সিংহা বিলচাচী জনৈক রফিকুল ইসলামের নার্সারীর মধ্য হতে মোঃ ডাবলু হোসেন (৩৫), পিতা- মোঃ রফিকুল ইসলাম, মাতা- শেফালী বেগম, সাং- উত্তর ডহর সিংহা, ওয়ার্ড নং-০৮, রামনগর ইউপি, থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোরকে ও তার হেফাজত হতে ১৬(ষোল) টি কাঁচা সবুজ গাঁজা গাছ সহ আটক করে।

আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আসামীর নাম ও ঠিকানাঃ
১। মোঃ ডাবলু হোসেন (৩৫), পিতা- মোঃ রফিকুল ইসলাম, মাতা- শেফালী বেগম, সাং- উত্তর ডহর সিংহা, ওয়ার্ড নং-০৮, রামনগর ইউপি, থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর।

উদ্ধারঃ ১৬(ষোল) টি কাঁচা সবুজ গাঁজা গাছ।

Photos from District Police Jashore's post 31/05/2026

জেলা গোয়েন্দা শাখা, (ডিবি) যশোর এর অভিযানে যশোরের র্শীষ সন্ত্রাসী কামরুল ৥ খোঁড়া কামরুলকে অস্ত্র মামলায় গ্রেফতার।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই মোঃ সালাউদ্দিন খান মামলার তদন্তভার গ্রহণ করে মামলাটি তদন্তকালে আসামী খালিদুর রহমান টিটু ও শেখ মইনুদ্দিন ফেরদৌস দ্বয়কে গ্রেফতার করে ইং ০৮/০৪/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে সোর্পদ করে। গ্রেফতারকৃত আসামীদ্বয় বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারাক্তি মূলক জবানবন্দী প্রদান করে এবং জবানবন্দীতে উল্লেখ করে যে, মোঃ কামরুল ইসলাম ৥ খোঁড়া কামরুল (৪৭) উক্ত মামলায় জব্দকৃত আলমত ০১ টি ৭.৬৫ বিদেশী পিস্তল ও ০১ টি ম্যাগাজিন এবং ০১ রাউন্ড তাজা গুলি কেনা-বেচার সহিত জড়িত। উক্ত তথ্যের ভিত্তিতে এস আই (নিঃ) মোঃ সালাউদ্দিন খান ও সংগীয় এস আই (নিঃ) বাবলা দাস সহ অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিমের সহায়তায় পলাতক আসামী মোঃ কামরুল ইসলাম ৥ খোঁড়া কামরুল (৪৭)কে ইং ৩০/০৫/২০২৬ তারিখ ১৫.০০ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানাধীন মিশনপাড়া এলাকায় বিটিএস শখের কুঠির ভবনের নিচ তলায় তার ভাড়া নেওয়া বাসা হতে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তকালে জানা যায় মোঃ কামরুল ইসলাম ৥ খোঁড়া কামরুল অপরাধ মূলক কর্মকান্ড করার জন্য অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের জোগান দাতা এবং যশোর শহর সহ আশপাশ এলাকায় অস্ত্র বেচা-কেনার কার্যে জড়িত। ইতোপূর্বে মোঃ কামরুল ইসলাম ৥ খোঁড়া কামরুল এর নামে ০১ টি হত্যা মামলা, ০৬ টি অস্ত্র মামলা, ০৪ টি বিস্ফোরক মামলা, চাঁদাবাজি সহ অন্যান্য মামলা ০৭ টি, বিশেষ ক্ষমতা আইনের মামলা ০১ টি ও ০১ টি মাদক সহ সর্বমোট ২০ টি মামলা রয়েছে।

আসামীর নাম ও ঠিকানাঃ-
১। মোঃ কামরুল ইসলাম ৥ খোঁড়া কামরুল (৪৭)
পিতা- আঃ আজিজ, মাতা-মরিয়ম বেগম
সাং-খোলাডাঙ্গা, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর।

Photos from District Police Jashore's post 26/05/2026

যশোর শংকরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী, খুন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজি মামলার আসামী অনিক হাসান ৥ অনি ও তার সহযোগী ডিবি, যশোরের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার।

গত ইং ২৫/০৫/২০২৬ খ্রি. আনুমানিক ১৯:১০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের অফিসার ইনচার্জ (চলতি দায়িত্বে) জনাব সুজন কুমার মন্ডল এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ কামরুজ্জামান, এসআই(নিঃ)/মোঃ কামাল হোসেন, এসআই(নিঃ)/বাবলা দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম কোতয়ালী মডেল থানাধীন যশোর পৌরসভার ০৭ নং ওয়ার্ডের শংকরপুর বাবলাতলার জনৈক শফিকুল এর মৎস হ্যাচারীর টং ঘরের সামনে ভেঢ়ীবাধের উপর হতে অনিক হাসান ৥ অনি (২৮) ও তানভির আহম্মেদ (২৫)‘কে গ্রেফতার করে। গ্রেফতার করে অনিক হাসান ৥ অনি (২৮)’কে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তার কাছে একটি পিস্তল ও গুলি আছে। তানভীর আহম্মেদ’কে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার কাছে ফোল্ডিং চাকু আছে। উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশী করে অনিক হাসান ৥ অনি (২৮) এর হেফাজত হতে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ০৫ (পাঁচ)রাউন্ড তাজা গুলি এবং তানভির এর পরিহিত প্যান্টের পকেট হতে একটি ফোল্ডিং বার্মিজ চাকু উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে এসআই(নিঃ)/কামরুজ্জামান জব্দ করেন। অনিক হাসান ৥ অনি যশোর শংকরপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজকারী ও মাদকারবারী নামে পরিচিত। তার নামে খুন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ১৭ (সতের)টি মামলা এবং ০৭ (সাত)টি মামলার ওয়ারেন্ট মূলতবি রয়েছে। এছাড়াও তানভীর এর নামে ০১(এক)টি চুরির মামলা রয়েছে।

আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আসামীদের নাম ও ঠিকানাঃ
০১। নাম-অনিক হাসান ৥ অনি(২৮)
পিতা-আলতাফ হোসেন ৥ আলতু
সাং-নাজির শংকরপুর
থানা-কোতয়ালী মডেল
জেলা-যশোর।
০২। নাম-তানভির আহম্মেদ(২৫)
পিতা-মোঃ তরিকুল ইসলাম,
সাং-চাঁচড়া, রায়পাড়া ৬নং ওয়ার্ড,
থানা-কোতয়ালী মডেল
জেলা-যশোর।

উদ্ধার-
০১। ০১(এক)টি ৭.৬৫ বিদেশী পিস্তল।
০২। ০১(এক)টি ম্যাগজিন।
০৩। ০৫(পাঁচ)রাউন্ড তাজা গুলি।
০৪। ০১(এক)টি ফোল্ডিং বার্মিজ চাকু।

25/05/2026

যশোর চৌগাছা থানা পুলিশ কর্তৃক চলমান বিশেষ অভিযানে ৪১ (একচল্লিশ) বোতল Wincerex Cough Syrup ও মাদক বিক্রিত নগদ ৮০,০০০/-(আশি হাজার) টাকা সহ ০১ জন আসামী গ্রেফতার।

যশোর জেলার চৌগাছা থানায় কর্মরত এসআই (নিঃ)/মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইং- ২৫/০৫/২০২৬ তারিখ রাত্র ০১:৪৫ ঘটিকার সময় চৌগাছা থানাধীন ইন্দ্রপুর গ্রামস্থ ধৃত আসামী মোঃ শাহিন আলম (৩১) এর বসত বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে আসামীর হেফাজত হতে ৪১ (একচল্লিশ) বোতল Wincerex Cough Syrup ও আসামীর হেফাজত থেকে মাদক বিক্রিত নগদ ৮০,০০০/- (আশি হাজার) টাকা উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করে।

আসামীকে ইং- ২৫/০৫/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আসামীর নাম-ঠিকানাঃ
১। মোঃ শাহিন আলম (৩১),
পিতা-নবীছদ্দীন,
মাতা-মোছাঃ নাসিমা বেগম,
সাং-ইন্দ্রপুর,
পোঃ সুখপুকুরিয়া,
থানা-চৌগাছা, জেলা-যশোর।

উদ্ধারঃ
০১। ৪১ (একচল্লিশ) বোতল Wincerex Cough Syrup ও মাদক বিক্রির নগদ ৮০,০০০/-(আশি হাজার) টাকা।

25/05/2026

ডিবি যশোরের অভিযানে ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সহ ০১ জন আটক।

ইং ২৪/০৫/২০২৬ খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই (নিঃ)/বাবলা দাস ও সঙ্গীয় অফিসার ফোর্সের একটি চৌকস টিম বেনাপোল পোর্ট থানাধীন পৌরসভাস্থ ০৩ নং ওয়ার্ড বেনাপোল এর বাহাদুরপুর কলেজগামী রোডের মেসার্স জামান টিম্বার মার্ট এর সামনে পাঁকা রাস্তার উপর হতে মোঃ তোতা মিয়া (৫৮) কে ১৪০ (একশত চল্লিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।

আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আসামীর নাম ও ঠিকানাঃ
১। মোঃ তোতা মিয়া (৫৮)
পিতা- মৃত অহেত আলী
সাং- ভবেরবেড়, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর

উদ্ধারঃ ১৪০ (একশত চল্লিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট।

24/05/2026

স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ১২০ টাকা ফি প্রদান করে নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে যশোর জেলা হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে প্রাথমিকভাবে নিয়োগ পেল ৫২ জন মেধাবী প্রার্থী।

Photos from District Police Jashore's post 24/05/2026

স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ১২০ টাকা ফি প্রদান করে নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে যশোর জেলা হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে প্রাথমিকভাবে নিয়োগ পেল ৫২ জন মেধাবী প্রার্থী।

ইং ২৪/০৫/২০২৬ খ্রি সকাল ০৯.০০ ঘটিকায় যশোর পুলিশ লাইন্স ড্রিল সেডে বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার ও অত্র ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) নিয়োগ বোর্ডের সভাপতি জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম মহোদয়।

পরবর্তীতে উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং বিকাল ১৬:০০ ঘটিকায় প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়।

সম্মানিত পুলিশ সুপার মহোদয় উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আমরা এই নিয়োগ প্রক্রিয়াটি কয়েকটি ধাপের মধ্য দিয়ে আজ শেষ করতে পেরেছি। আজকে যারা প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছে তারা সকলেই নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ হয়েছে। তিনি উত্তীর্ণ সকল প্রার্থীকে অভিনন্দন জানান।

একই সাথে যেসকল প্রার্থী প্রাথমিক ফলাফলে অকৃতকার্য হয়েছে তাদের পরবর্তীতে আরো ভালো প্রস্তুতি নিতে বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অত্র নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ এবং অত্র নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

23/05/2026

ডিবি যশোরের অভিযানে ৫০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সহ ০১ জন আটক।

ইং- ২৩/০৫/২০২৬ তারিখ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই (নিঃ)/মোঃ কামাল হোসেন ও সঙ্গীয় অফিসার ফোর্সের একটি চৌকস টিম মনিরামপুর থানাধীন ৯নং ঝাপা ইউনিয়ের ৭নং মনোহরপুর ও হানুয়ার ওয়ার্ড এর মোঃ তরিকুল ইসলাম, পিতা- মৃত আব্দুল খালেক এর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হতে মোঃ শাহিনুর ইসলাম ওরফে শাহিন (৪০)কে তার হেফাজত হতে ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।

আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আসামীর নাম ও ঠিকানাঃ
১। মোঃ শাহিনুর ইসলাম ওরফে শাহিন (৪০), পিতা- মৃত আব্দুল খালেক, মাতা- মৃত আলেয়া বেগম, সাং- মনোহরপুর মাঠপাড়া, থানা- মনিরামপুর, জেলা- যশোর

উদ্ধারঃ ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট।

Want your business to be the top-listed Government Service in Jessore?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Karbala Road Jashore
Jessore
7400