Shebadan Samaj Kalyan GanoGranthagar

Shebadan Samaj Kalyan GanoGranthagar

Share

Shebadan Samaj Kalyan GanoGranthagar. It is a Public library. Contract No: +88 01748979638
Email: [email protected]
...

Address:
Post Office: Panjia-7450, Police Station/Upazila: Keshabpur, District: Jessore, Bangladesh.

03/06/2026

এক জন বই প্রেমী

Photos from Shebadan Samaj Kalyan GanoGranthagar's post 25/05/2026

অনলাইন আর্থিক প্রতারণা সম্পর্কে সতর্কীকরণ বিজ্ঞপ্তি

সম্প্রতি পরিলক্ষিত হচ্ছে যে, কতিপয় গ্রাহক হ্যাকিং এর মাধ্যমে অনলাইন ব্যাংকিং-এর ক্ষেত্রে আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন। অনলাইনে আর্থিক প্রতারণা রোধকল্পে নিম্নলিখিত বিষয়াদি কঠোরভাবে পরিপালন করার জন্য অনুরোধ করা হলো:

ক) কখনোই আপনার ব্যাংক অ্যাকাউন্ট নং, মোবাইল ব্যাংকিং পিন, পাসওয়ার্ড বা ওটিপি কারও সাথে শেয়ার করবেন না।

খ) সন্দেহজনক লিংকে ক্লিক, লিংক থেকে কোনো ফ্রি অ্যাপস ইন্সটল করা এবং অনলাইন জুয়া থেকে বিরত থাকুন।

গ) সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংক, বিশ্ব ব্যাংক, আইএমএফ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন ধরনের লাইসেন্সবিহীন অনলাইন অ্যাপস থেকে জামানতবিহীন অনলাইন ঋণ/বিনিয়োগ বা অপরিচিত ব্যক্তির সাথে আর্থিক লেনদেন সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করবেন না।

ঘ) কোনো প্রলোভনমূলক অফার (লটারি, পুরস্কার ইত্যাদি) পেলে তা যাচাই ছাড়া বিশ্বাস করবেন না।

ঙ) প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি কর্তৃপক্ষ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করুন।

মোবাইল অ্যাপস/অনলাইন ব্যাংকিং ব্যবহারে অধিক সতর্ক থাকুন। অনলাইনে আর্থিক প্রতারণার ফাঁদ হতে নিজেকে নিরাপদ রাখুন ও অন্যদের সতর্ক করুন-আপনার কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রাখুন।

'সচেতনতার ছোট পদক্ষেপ বড় নিরাপত্তার নিশ্চিত রূপ'

ব্যাংকিং ও আর্থিক সেবা পেতে হয়রানির শিকার হলে কিংবা কোনো অভিযোগ থাকলে ফোন করুন- ১৬২৩৬ নম্বরে।

জনস্বার্থেঃ কাস্টমার ইন্টারেস্ট প্রটেকশন সেন্টার (সিআইপিসি) টেকনোলজি রিস্ক এন্ড ডিজিটাল ব্যাংকিং সুপারভিশন ডিপার্টমেন্ট

বাংলাদেশ ব্যাংক

©

25/05/2026

জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কর্তৃক বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন পাঠ্যপুস্তক লেখার আহ্বান
©

Photos from Shebadan Samaj Kalyan GanoGranthagar's post 25/05/2026

সাম্য-দ্রোহ আর মানবতার কবি কাজী নজরুল ইসলামের আজ ১২৭ তম জন্মবার্ষিকী।

24/05/2026

পর্যায় ক্রমে লোডশেডিং হবে যশোরের সহ বিভিন্ন এলাকায়। বিস্তারিত নোটিশে

©

Photos from Shebadan Samaj Kalyan GanoGranthagar's post 23/05/2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার (২৩ মে ২০২৬) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত গ্রন্থ প্রদর্শনীতে জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টল পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপি মহোদয়।

©

Photos from Shebadan Samaj Kalyan GanoGranthagar's post 22/05/2026

যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরীর বইমেলা -২০২৬ উদ্বোধন করলেন মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত এম পি মহোদয়।

জেলা প্রশাসন, যশোর-এর আয়োজনে আজ ২২ মে ২০২৬ খ্রিস্টাব্দ শুক্রবার বিকাল ০৩:৩০ মিনিটে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি বইমেলা ২০২৬ শুরু হয়েছে।
বইমেলা চলবে ২৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার পর্যন্ত।
এই বইমেলায় যশোরের লেখকদের বই নিয়ে থাকছে স্টল 'লেখককুঞ্জ'।
স্টলে থাকবে আমার কয়েকটি উপন্যাস, গল্পগ্রন্থ, কাব্যগ্রন্থ, প্রবন্ধগ্রন্থ ও শিশুতোষ গ্রন্থ।

বইমেলায় আসুন। নিজের লেখা বই স্টলে রাখুন।
বই কিনুন।
বই কিনে কেউ দেউলিয়া হয় না।

Photos from Shebadan Samaj Kalyan GanoGranthagar's post 22/05/2026

নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আগামীকাল থেকে ময়মনসিংহের ত্রিশালের নজরুল ইন্সটিটিউট মাঠে শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী বইমেলা ও গ্রন্থপ্রদর্শনী। বাংলাদেশের প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিষয়ক গ্রন্থসমূহ নিয়ে মেলায় অংশ নিচ্ছে জাতীয় গ্রন্থকেন্দ্র। মেলা মাঠের প্রস্তুতির কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি।

মেলা চলবে ২৫ মে পর্যন্ত, আপনারা আমন্ত্রিত

©

22/05/2026

©

Want your business to be the top-listed Government Service in Jessore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Panjia, Keshabpur, Jessore
Jessore
PANJIA-7450