26/05/2026
📢 জরুরি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 📢
ঈদের পর থেকে আমাদের স্বেচ্ছাসেবী শিক্ষা প্রতিষ্ঠান শুদ্ধাঙ্গন স্কুলে ৩ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে।
🔹 শিক্ষাগত যোগ্যতা:
সর্বনিম্ন এইচএসসি পাশ।
🔹 বিশেষ অগ্রাধিকার:
যাদের কো-কারিকুলাম কার্যক্রমে দক্ষতা রয়েছে — যেমন:
🎤 গান
💃 নৃত্য
🎨 সৃজনশীল কার্যক্রম
📚 শিশুদের সাথে সুন্দরভাবে কাজ করার মানসিকতা
🔹 যা থাকতে হবে:
✅ ভলেন্টিয়ার মনোভাব
✅ শিশুদের প্রতি ভালোবাসা
✅ দায়িত্বশীলতা ও আন্তরিকতা
📍 লোকেশন:
যশোর রেলওয়ে স্টেশন, সদর, যশোর
🕓 ক্লাসের সময়:
বর্তমান সময় বিকাল ৪:৩০টা থেকে ৬:৩০টা পর্যন্ত
💰 মাসিক সম্মানী:
আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে।
📅 আবেদনের শেষ তারিখ:
৩১ মে ২০২৬
📞 যোগাযোগ:
০১৯৭২৭৩০২০৪
⚡ আগ্রহী প্রার্থীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
শিশুদের শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গড়ার এই মানবিক যাত্রায় আপনাকেও স্বাগতম।
25/05/2026
খোলা আকাশের নিচে, তীব্র গরমের মাঝেও আমার শুদ্ধাঙ্গন স্কুলের সুবিধাবঞ্চিত ছোট ছোট শিশুরা স্বপ্ন নিয়ে পড়াশোনা করে যাচ্ছে। ❤️
এই শিশুদের কষ্টটা অনুভব করে তাদের জন্য একটি ফ্যান উপহার দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক রাজ্জাক ভাই।
ভাইয়ের এই মানবিক উদ্যোগ সত্যিই আমাদের অনুপ্রেরণা দেয়। 🤍
শুভকামনা ও দোয়া রইলো ভাইয়ের জন্য। আগামী দিনেও এভাবেই যেন তিনি এই শিশুদের পাশে থাকেন সেই প্রত্যাশা রাখি।
সমাজের সকল সামর্থ্যবান মানুষের কাছে অনুরোধ, আসুন আমরা সবাই মিলে এই ছোট ছোট স্বপ্নগুলোর পাশে দাঁড়াই।
#শুদ্ধাঙ্গন_স্কুল #সুবিধাবঞ্চিত_শিশু #মানবতা #সমাজসেবা #শিশুশিক্ষা #মানবিকতা
05/05/2026
শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে আমরা খুঁজছি কিছু দক্ষ, দায়িত্বশীল ও স্নেহশীল শিক্ষক/শিক্ষিকা।
আমাদের এই সেবামূলক শিক্ষাপ্রতিষ্ঠানে সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের আলোর পথে এগিয়ে নেওয়াই আমাদের মূল লক্ষ্য।
👩🏫 পদ: শিশু শ্রেণি থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পাঠদান।
🎯 যোগ্যতা ও প্রত্যাশা:
✔ শিশুদের প্রতি ভালোবাসা ও ধৈর্য
✔ দায়িত্বশীলতা ও আন্তরিকতা
✔ শিক্ষাদানে আগ্রহ (অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার)
📍 কার্যক্রম চলছে: যশোর জেলার রেলস্টেশন এলাকায়
❤️ সমাজের জন্য কিছু করতে চাইলে আপনাকেই আমরা খুঁজছি
📞 যোগাযোগ (WhatsApp): 01972730204
21/03/2026
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ,
শুদ্ধাঙ্গন স্কুলের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি।
এই পবিত্র দিনে মহান আল্লাহর কাছে দোয়া করি—
আমাদের সকলের জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।
আমাদের ছোট ছোট শিক্ষার্থীদের ভবিষ্যৎ হোক উজ্জ্বল ও সুন্দর।
আপনাদের সবার ঈদ হোক আনন্দময়, নিরাপদ ও পরিবারের সাথে ভালোবাসায় ভরা।
ঈদ মোবারক 💖
— তন্ময় মন্ডল
পরিচালক, শুদ্ধাঙ্গন স্কুল
10/03/2026
সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার ও স্বপ্ন পূরণের, স্বপ্ন সারথি শুদ্ধাঙ্গন স্কুলের তিন বছরের পণ্যতা পেলো আজ।
শুদ্ধাঙ্গন স্কুলের সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি চির কৃতজ্ঞ।
Thank you so much
20/01/2026
শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (স্বেচ্ছাসেবী মনোভাব আবশ্যক)
শুদ্ধাঙ্গন স্কুল ক্যাম্পাসে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
এটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত একটি সেবামূলক স্বেচ্ছাসেবী শিক্ষা প্রতিষ্ঠান।
🕓 ক্লাসের সময়: বিকাল ৪টা থেকে ৬টা
📅 সপ্তাহে: ৫ দিন
📍 স্থান: শুদ্ধাঙ্গন স্কুল ক্যাম্পাস, যশোর রেলস্টেশন, সদর, যশোর।
🎵 বিশেষ অগ্রাধিকার:
নাচ ও গানে (নৃত্য ও সংগীত) পারদর্শী শিক্ষক/শিক্ষিকাদের অগ্রাধিকার দেওয়া হবে।
🎓 শিক্ষাগত যোগ্যতা:
সর্বনিম্ন অনার্স প্রথম বর্ষ অধ্যয়নরত হতে হবে।
💰 সম্মানী / বেতন:
প্রথম তিন মাস একটি সম্মানী প্রদান করা হবে।
পরবর্তীতে পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত বেতন প্রদান করা হবে।
এটি একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ—
স্বেচ্ছাসেবী মানে বিষয়টি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন।
শিশুদের প্রতি ভালোবাসা, ধৈর্য ও মানবিক মনোভাবই এখানে সবচেয়ে বড় যোগ্যতা।
📞 যোগাযোগ (WhatsApp): 01972730204
31/12/2025
নতুন বছরের শুরুতে শুদ্ধাঙ্গন—একটি সেবামূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
নতুন বছর হোক মানবিকতা, সহমর্মিতা ও সেবার আলোয় আলোকিত।
একসঙ্গে এগিয়ে চলি মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে,
ভালোবাসা ও দায়িত্ববোধ নিয়ে একটি সুন্দর সমাজ গড়ার স্বপ্নে।
নতুন বছর সবার জীবনে বয়ে আনুক
শান্তি, সুস্বাস্থ্য, কল্যাণ ও আশার আলো।
সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা।
—শুদ্ধাঙ্গন
#শুভনববর্ষ #শুদ্ধাঙ্গন #সেবাই_ধর্ম #মানবিকতা
#স্বেচ্ছাসেবা
16/06/2025
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শুদ্ধাঙ্গন স্কুলে আমাদের শিক্ষকদের অবদান অপরিসীম। তারা তাদের সময় ও ভালোবাসা দিয়ে ছোট ছোট হৃদয়গুলোকে আলোকিত করছে। এই মহৎ কাজের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ, কারণ তারা ভবিষ্যতের স্বপ্ন দেখানোর পাশাপাশি সত্যিকার অর্থে পরিবর্তনের সৃষ্টি করছে। একসাথে আমরা একটি নতুন ভোরের সূচনা করছি, যেখানে প্রতিটি শিশু পাবে শিক্ষা ও সুযোগের সমান অধিকার।