Engr Arifuzzaman

Engr Arifuzzaman

Share

অদম্য ইচ্ছা শক্তির কাছে জিতে যায় স্বপ্নগুলো।
হিংস্র সমাজটাকে সুস্থ করবার দায়িত্ব আমার,আপনার সকলের।সমাজকে ভালোবাসুন,সমাজকে পরিবর্তনে এগিয়ে আসুন।

23/03/2026

শত্রুকে হারানোর সবচেয়ে শক্তিশালী উপায় হলো— তার জন্য আপনার জীবনের কোনো মূল্যবান সময় নষ্ট না করা।
আপনি যখন নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন আর নিজের শান্তির দিকে এগিয়ে যাবেন— তখন সে বুঝবে, আপনাকে আঘাত করে সে কিছুই পায়নি। অনেক সময় নীরব সাফল্যই সবচেয়ে বড় প্রতিশোধ।

ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান

20/03/2026

প্রিয় এলাকাবাসী সহ দেশ বিদেশে অবস্হানরত প্রবাসী সকল শুভাকাঙ্ক্ষী ভাই বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মুবারক 💖

19/03/2026

অগ্রিম ঈদ শুভেচ্ছা ..💗

16/03/2026

"কাউন্সিলর নির্বাচিত হতে পারলে যশোর পৌরসভা ১ নং ওয়ার্ডকে ছয়টা জোনে ভাগ করে প্রতিটি জোনে একটা করে ফ্রি প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র গড়ে তোলা হবে'

ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান

15/03/2026

"কাউন্সিলর নির্বাচিত হতে পারলে পাড়া মহল্লার প্রতিটি ঘরই হবে আমার সেবার অফিস। মোড়ে মোড়ে ব্যক্তিগত অফিসের আমার প্রয়োজন নেই।কারণ ভোটারদের চাকর হবার জন্যই স্বেচ্ছায় নির্বাচনে অংশগ্রহণ করবো।"

ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান

14/03/2026

"কাউন্সিলর নির্বাচিত হতে পারলে যশোর পৌরসভা ১ নং ওয়ার্ডের জন্য সরকার কতৃক বরাদ্দকৃত ভিজিএফ কার্ডধারী ব্যক্তিদের ঘরে ঘরে সরাসরি চাল পৌঁছে দেয়া হবে"

ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান

14/03/2026

ভিজিএফের চাল কোনো রাজনৈতিক দলের সম্পদ নয়; এটি রাষ্ট্রের পক্ষ থেকে অসহায় মানুষের জন্য দেওয়া সহায়তা। তাই এই সহায়তা যেন প্রকৃত দরিদ্র মানুষের হাতে পৌঁছায়, সেটিই হওয়া উচিত সবার প্রধান লক্ষ্য।

কিন্তু দুঃখজনকভাবে বিভিন্ন দলের পক্ষ থেকে যে তালিকা দেওয়া হয় তাদের বহুঅংশই অনেক স্বচ্ছল ব্যক্তি—যাদের জমি-জমা আছে বা আর্থিকভাবে সচ্ছল—তাদের নামও তালিকায় অন্তর্ভুক্ত হয়ে থাকে।লোক দেখানো দায় ছাড়া কিছু মানুষকে গোপনে দিয়ে বাদবাকি চালের বস্তা লোপাটের ধান্দা। এতে প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষ বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয় বেশি।

একটি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব দল-মত নির্বিশেষে প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।
চেয়ারম্যান ও মেম্বারদর পাশাপাশি মসজিদের ঈমামদেরও সহায়তা নিতে পারেন কারণ প্রতিটি মসজিদের ঈমামগণরা মুটামুটি জানেন কার পরিবার সচ্ছল কিংবা অসচ্ছল।

আমাদের বিশ্বাস, জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যান ও মেম্বাররা বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন এবং তালিকা যাচাই-বাছাই করে প্রকৃত দরিদ্রদের অধিকার নিশ্চিত করবেন। কারণ এই সহায়তা তাদের জন্যই, যারা সত্যিকার অর্থে কষ্টে দিন কাটাচ্ছেন।

আসুন, রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে আমরা সবাই মিলে নিশ্চিত করি—ভিজিএফের সহায়তা যেন প্রকৃত প্রাপকদের হাতেই পৌঁছায়। তবেই এই কর্মসূচির মানবিক উদ্দেশ্য সফল হবে। 🤝

11/03/2026

"কাউন্সিলর নির্বাচিত হতে পারলে যশোর পৌরসভা ১ নং ওয়ার্ডের সব সরকারি কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে জণগণের সামনে তুলে ধরা হবে"

ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান

09/03/2026

"কাউন্সিলর নির্বাচিত হতে পারলে যশোর পৌরসভা ১ নং ওয়ার্ডের মাদকের ইতিহাস পাল্টিয়ে দিবো"

ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান।

06/03/2026

ইরান যুদ্ধের প্রতিবাদ জানানোয় ধস্তাধস্তিতে হাত ভেঙেছে মার্কিন সাবেক এক মেরিন সার্জেন্টের! ইসরায়েলের জন্য যুদ্ধ করতে না চাওয়া ও তিনি ছেলেমেয়েদের ইসরায়েলের চাপিয়ে দেয়া যুদ্ধ পাঠানোর, কঠোর বিরোধিতা করেন!

উচ্চ স্বরে কথা বলার সময় তাকে টেনে সেখান থেকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছিল। তাকে তার দায়িত্ব থেকে জোরপূর্বক অপসারণ করা হয়েছে! ব্রেইন ম্যাকগেনিস কে সশস্ত্র পরিষেবা উপকমিটির শুনানি থেকে জোরপূর্বক অপসারণ করা হয়েছে!

তিনি তখন উচ্চস্বরে বলছিলেন কেউ ইসরায়েলের জন্য যুদ্ধ করতে চায় না, এটা ইসরায়েলের যুদ্ধ! আমরাও তার সাথে বলতে চাই বিশ্বের মানুষ যুদ্ধ চায় না শান্তি চায়, বিশ্ব শান্তির একটা পৃথিবী চায়।

02/03/2026

বয়স বাড়লেই কি মানুষ ম্যাচিউরড হয়? একদম না! ম্যাচিউরিটি আসে আচরণে। আপনার মধ্যে কি সেই গাম্ভীর্য আছে? এই ১০টি পয়েন্ট মিলিয়ে দেখুন তো আপনি কতটা পরিপক্ক!

১. নিজের পরবর্তী পদক্ষেপ (Next Move): তারা কাজ সম্পন্ন হওয়ার আগে ঢাকঢোল পেটায় না। সফল হওয়ার পরেই মানুষ তাদের ফলাফল দেখতে পায়।

২. অন্যের গোপন কথা (Others' Secrets): কেউ বিশ্বাস করে কোনো কথা বললে, তারা সেটা আমানত হিসেবে নিজের ভেতরেই রাখেন।

৩. পারিবারিক সমস্যা (Family Conflicts): ঘরের কথা পরে জানলে সম্মান নষ্ট হয়, এটা তারা ভালো করেই বোঝেন। তাই পারিবারিক অসন্তোষ চারদেয়ালের ভেতরেই মেটান।

৪. নিজের দান ও ভালো কাজ (Acts of Kindness): তারা বিশ্বাস করেন, ডান হাত কী দান করল, বাম হাতেরও তা জানার দরকার নেই। তারা শো-অফ বা লোক দেখানো সাহায্য এড়িয়ে চলেন।

৫. আর্থিক অবস্থা (Financial Status): নিজের প্রকৃত আয় বা ব্যাংক ব্যালেন্স নিয়ে তারা জনসম্মুখে বড়াই করেন না, আবার অহেতুক অভাবের অভিযোগও করেন না।

৬. অপ্রয়োজনীয় তর্ক (Unnecessary Arguments): যেখানে কথা বলে কোনো সমাধান আসবে না বা মূর্খদের সাথে তর্কে জড়ানো—এসব ক্ষেত্রে তারা চুপ থাকাকেই শ্রেয় মনে করেন।

৭. অন্যের সমালোচনা বা গীবত (Gossip): কারো অনুপস্থিতিতে তার নিন্দা করা বা গসিপ করাকে তারা ছোট মানসিকতার পরিচয় বলে মনে করেন।

৮. নিজের বুদ্ধিমত্তা জাহির করা (Showing off Intelligence): তারা মুখে বলে নয়, বরং কাজের মাধ্যমে নিজের দক্ষতা ও মেধা প্রমাণ করেন।

৯. যাচাইহীন তথ্য বা গুজব (Rumors): তারা আবেগের বশে বা হুজুগে কোনো সংবাদ যাচাই না করে শেয়ার করেন না বা মন্তব্য করেন না।

১০. অতীতের তিক্ততা (Past Resentments): কে তাদের সাথে খারাপ ব্যবহার করেছিল বা কে ধোঁকা দিয়েছিল—এসব নিয়ে তারা সবসময় অভিযোগ করেন না; বরং শিক্ষা নিয়ে এগিয়ে যান।

27/02/2026

মানুষ ভাবে—আজ যা করছি, তা কেউ দেখছে না; অন্যায় করলে হয়তো পার পেয়ে যাব। কিন্তু জীবন বড় হিসাবি। এখানে প্রতিটি আচরণ, প্রতিটি কথা, প্রতিটি কষ্ট দেওয়ার মুহূর্ত—নীরবে জমা হয় কর্মের খাতায়। সময়ের ব্যবধানে সেই হিসাবই ফিরে আসে, কখনো পরিস্থিতি হয়ে, কখনো মানুষের আচরণ হয়ে।

আপনি যদি কাউকে অবহেলা করেন, একদিন আপনিও অবহেলার স্বাদ পাবেন। আপনি যদি কারও হৃদয় ভাঙেন, একদিন নিজের বুকেই সেই ব্যথা অনুভব করবেন। আবার আপনি যদি ভালোবাসা দেন, সহানুভূতি দেখান, মানুষের পাশে দাঁড়ান—সেই আলোও একদিন আপনার পথেই ফিরে আসবে।

তাই কর্মফলকে ভয় পাওয়া মানে শাস্তিকে ভয় পাওয়া নয়; বরং নিজের কাজের প্রতিচ্ছবিকে সম্মান করা। কারণ জীবন শেষ পর্যন্ত আমাদেরই কাজগুলোকে আয়নার মতো ফিরিয়ে দেয়—যেমন বুনব, তেমনই ফল তুলব।

Want your business to be the top-listed Government Service in Jessore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Purbo Barandipara, Jashore
Jessore