25/09/2025
Hilful Fuzul
Serving Humanity
25/09/2025
25/09/2025
হিলফুল ফুজুলের পক্ষ থেকে মৃত আজিজুল ভাই মোল্লাপাড়া আমতলা চায়ের দোকানদার তাঁর কথা বলছি। আল্লাহু রহমতে হিলফুল ফুজুল পরিবারটির পাশে আছে।
ইনশাল্লাহ। আপনারাও যদি পারেন পরিবারের জন্য এবং মৃত্যু আজিজুল ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।
সে আমাদের প্রতিবেশী ছিল। এশার নামাজটা আদায় করলাম একসাথে পাশে বসা। কে জানতো নামাজের পরেই তার মৃত্যু। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিবারটি এখন বড় অসহায় কারণ তার কোন রোজগারের ছেলে সন্তান নাই। আছেতিনটি মেয়ে। মৃত আজিজুল ভাইয়ের মৃত্যুর হাসপাতালের মৃত্যুর ছাড়পত্রের সার্টিফিকেট তুলে দিচ্ছেন তার পরিবারের কাছে আমাদের মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ ভাই ও শামসুর রহমান ভাই
বিসমিল্লাহ হির রহমানির রহিম হিল ফুল ফুজুলের পক্ষ থেকে আপনাদের সবাই কে আন্তরিক ছালাম৷ আসছালামু আলায়কুম আজ সিটি কলেজ পাড়া বউ বাজার মোল্লাপাড়া টাওয়ার মোড় মসিয়ার ভাই এর অটোরিক্সা চালক মৃত্যু রিজু পিতা কামাল উদ্দিন যশোর করিম পাম্পের সামনে বাস এক্সিডেন্টে মারা যায় ৷ ইন্নাল্লিলাহি ওয়াইন্নাইলাহি রাজিঊন আমরা তার জন্য পাসে আছি
এই ভিডিওটি Hilful Fuzul সংগঠনের একটি ছোট্ট মানবিক উদ্যোগ তুলে ধরে।
একজন মৃত ব্যক্তির পরিবারের পাশে দাঁড়িয়ে আমরা ১০ দিনের খাবারের ব্যবস্থা করেছি।
আমাদের উদ্দেশ্য—অসহায় মানুষের পাশে থাকা, বিশেষ করে সেই সময়গুলোতে যখন তারা সবচেয়ে বেশি একা থাকে।
Hilful Fuzul একটি অরাজনৈতিক, মানবকল্যাণমূলক সংগঠন।
আমরা নিয়মিতভাবে গরীব-অসহায় মানুষদের জন্য খাদ্য, চিকিৎসা, জানাজা, কবর ও বিবাহ সহায়তা, এবং আরও অনেক জরুরি সেবা দিয়ে থাকি।
আপনার দোয়া, পরামর্শ ও সহযোগিতাই আমাদের অনুপ্রেরণা।
যোগাযোগ ও সহায়তার জন্য:
Inbox করুন অথবা আমাদের পেজে Follow দিয়ে পাশে থাকুন।
30/03/2025
"হিলফুল ফুজুল" একটি মানব সেবামূলক সংগঠন, যা সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে থাকে। এই সংগঠনটি ঈদুল ফিতরের বিশেষ দিনে, যশোর শহরের ১ নম্বর ওয়ার্ডের সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা প্রদান করে থাকে।
ঈদে সবাই আনন্দ ও সুখে মেতে ওঠে, কিন্তু অনেক মানুষই নানা কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকে। 'হিলফুল ফুজুল' এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে ঈদের আনন্দকে সকলের কাছে পৌঁছে দিতে চায়।
এই ঈদে, "হিলফুল ফুজুল" সার্বিক মানবিক দায়িত্ব পালনে একযোগে কাজ করছে। সংগঠনের সকল সদস্য এবং স্বেচ্ছাসেবকরা সমাজের কল্যাণে নিবেদিত থেকে আরো একবার প্রমাণ করছে যে, মানবতার সেবা ও সহযোগিতার মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব।
ঈদুল ফিতরের এই বিশেষ মুহূর্তে, "হিলফুল ফুজুল" তার সেবামূলক কাজের মাধ্যমে মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে সাহায্য করছে। তাদের এই মহতী উদ্যোগে আমাদের সবার অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ঈদে সকলের প্রতি শুভেচ্ছা রইল, এবং আসুন আমরা সবাই মিলে মানবতার পথে একযোগে এগিয়ে চলি।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Jessore
7400
