AI Traffic Camera মোট মা"ম"লা করেছে ৩৮০০০ হাজার। জরিমানা করেছে ৮ কোটি ৭২ লাখ টাকা, এরমধ্যে আদায় হয়েছে ৮ কোটি ৭১ লাখ টাকা।🔥
যবিপ্রবিয়ান - JUSTian
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from যবিপ্রবিয়ান - JUSTian, Social service, Jessore.
যবিপ্রবি'র সকল আপডেট খবরাখবর জানতে ফলো করুন আমাদের।পেইজের ইনবক্সে বা ই-মেইলে জানাতে পারেন যবিপ্রবি'র যেকোনো গল্প,ছবি,ঘটনা, অসংগতি,দুর্নীতি,জালিয়াতি,অনিয়মের সঠিক তথ্য।
ই-মেইল করুনঃ [email protected]
আজ রাতেই GST রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে।সবাই কাগজপত্র গুছিয়ে রাখুন।😁
16/05/2026
📌মাইগ্রেশন কৌশল ও ডকুমেন্ট প্রস্তুতি :
বিষয়গুলো নিয়ে খুব বিস্তারিত ও ধাপে ধাপে আলোচনা করা হলো।
১. মাইগ্রেশন কৌশল (Migration Strategy)
মাইগ্রেশন হলো সাবজেক্ট চয়েসের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটি সঠিকভাবে ব্যবহার করতে পারলে ভালো সাবজেক্টে উঠে যাওয়া যায়, আর ভুল করলে খারাপ সাবজেক্টেও আটকে যেতে পারে।
মাইগ্রেশন কীভাবে কাজ করে?
মাইগ্রেশন চালু রাখলে পরবর্তী মেধাতালিকায় তোমার দেওয়া উপরের সাবজেক্ট অনুসারে খালি আসনে অটোমেটিক আপগ্রেড হয়।
বন্ধ করলে বর্তমান সাবজেক্টেই নিশ্চিত হয়ে যায়।
প্রথম মেধাতালিকা অনুসারে বিস্তারিত কৌশলঃ
প্রথম মেধাতালিকা প্রকাশের পর বেশিরভাগ শিক্ষার্থীর উচিত মাইগ্রেশন চালু রাখা। যদি প্রথম মেধাতালিকায় খুব ভালো সাবজেক্ট যেমন Pharmacy, Biotechnology, BMB, Microbiology, Environmental Science পাও তাহলে মাইগ্রেশন বন্ধ করে নিরাপদে থাকো । যদি অপছন্দের সাবজেক্ট পাও তবে চালু রাখো ।
দ্বিতীয় মেধাতালিকার পর
যদি এখনো ভালো সাবজেক্ট না আসে, তবে মাইগ্রেশন চালু রাখো। যদি গ্রহণযোগ্য সাবজেক্ট যেমন Accounting, Finance, Business Administration, Botany, Chemistry, English পেয়ে যাও, তাহলে মাইগ্রেশন বন্ধ করে দিতে পারো।
তৃতীয়/শেষ মেধাতালিকার আগে
এই পর্যায়ে মাইগ্রেশন কখন চালু রাখবে ? শুধুমাত্র যদি একদম অপছন্দের সাবজেক্ট পাও তবেই চালু রাখবে । অন্যথায় বন্ধ করে দিতে হবে।
অতিরিক্ত কৌশল
প্রত্যেক মেরিটে খালি আসন চেক করো । নিজের চয়েস লিস্টের প্রথম ২০টি সাবজেক্টকে প্রাধান্য দিয়ে । অতিরিক্ত আশা করে শেষ পর্যন্ত মাইগ্রেশন চালু না রাখাই শ্রেয়।
২. ডকুমেন্ট প্রস্তুতিঃ
ভর্তির সময় ডকুমেন্টের জন্য সবচেয়ে বেশি সমস্যা হয়। তাই এখন থেকেই পুরোপুরি প্রস্তুতি নেওয়া উচিত।
প্রয়োজনীয় ডকুমেন্টের সম্পূর্ণ তালিকা
মূল (Original) ডকুমেন্ট
HSC মূল মার্কশিট
SSC মূল মার্কশিট
HSC টেস্টিমোনিয়াল
SSC টেস্টিমোনিয়াল
HSC রেজিস্ট্রেশন কার্ড
জন্ম সনদ (মূল)
জাতীয় পরিচয়পত্র (যদি থাকে)
ফটোকপি ও সত্যায়িত কপি
উপরের সব ডকুমেন্টের ৩ সেট সত্যায়িত ফটোকপি
পাসপোর্ট সাইজ ছবি ১২ থেকে ১৫ কপি (সাদা ব্যাকগ্রাউন্ড, একই ছবি)
কোটা সনদ (যদি থাকে) — মূল + ৩ সেট সত্যায়িত
ভর্তির সময় অতিরিক্ত লাগবে
মেধাতালিকার স্লিপ (প্রিন্ট)
সব ফি জমার রসিদ
অনলাইন ভর্তি ফর্মের প্রিন্ট কপি
মাইগ্রেশন কনফার্মেশন স্লিপ
ডকুমেন্ট প্রস্তুতির টাইমলাইনঃ
সব ফটোকপি করে সত্যায়িত করে,ছবি তুলে ফাইল তৈরি করো।
সব ডকুমেন্ট এক জায়গায় গুছিয়ে রাখো ।স্ক্যান করে ডিজিটাল কপি তৈরি করো।
মেধাতালিকা প্রকাশের পর প্রিন্ট কপি ও রসিদ যোগ করো ।
বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে সবকিছু দুবার চেক করো।
সাধারণ ভুল ও সমাধান :
ছবি বিভিন্ন রকমের হলে সমস্যা হতে পারে। তাই সব ছবি একই সেটের হতে হবে।
সত্যায়িত না করা একটি সাধারণ ভুল। তাই কলেজ অধ্যক্ষ বা প্রথম শ্রেণীর কর্মকর্তা দিয়ে সত্যায়িত করতে হবে ।
মূল সনদ বাসায় ফেলে যাওয়া বড় সমস্যা তৈরি করতে পারে। তাই চেকলিস্ট ব্যবহার করো।
রসিদ হারিয়ে ফেললে ঝামেলা হয়। তাই সব রসিদের ছবি তুলে রাখো।
📌সারাংশ চেকলিস্ট
মাইগ্রেশন
প্রথম ২টা মেধাতালিকায় চালু রাখো সম্ভাবনা বেশি।
ভালো সাবজেক্ট পেলে দ্রুত বন্ধ করো।
শেষ মেধাতালিকায় সম্ভাবনা কম।
ডকুমেন্ট
এখনই সত্যায়িত কপি তৈরি শুরু করো
১৫ কপি ছবি তৈরি রাখো
ডিজিটাল ব্যাকআপ রাখো
Copied
゚
15/05/2026
আরব দেশগুলোর মধ্যে সেরা একটা বিশ্ববিদ্যালয়, সাথে বিশ্বের নামকরা প্রতিষ্ঠানে পিএইচডির সুযোগ পেয়েছেন যবিপ্রবির এই শিক্ষার্থী।কোন চাকুরির পরীক্ষা দেননি বাংলাদেশে, প্যাশান ছিলো বাহিরে ভালো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার।অবশেষে পেয়েও গেলো।
২০২৫-২৬ সেশনে যারা পদার্থ বা রসায়নে ভর্তি হবে,তোমরাও শুরুতেই টার্গেট ফিক্সড করো।রিসার্চ এর সুযোগ কাজে লাগাও,দেশে অথবা বিদেশে ভালো করবে অবশ্যই ইনশাআল্লাহ❣️
15/05/2026
আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্টের (মেয়েদের) প্রথম ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ২–১ সেটে পরাজিত করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নারী ভলিবল দল।
ভেন্যু: ঢাকা বিশ্ববিদ্যালয়। ©
15/05/2026
রাবি টু যবিপ্রবিঃ আয় বন্ধু বুকে আয়🤣🤣
আজকের ঘটনা সহ শিক্ষক দ্বারা সংগঠিত ব্যক্তি অপরাধের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ বিচার করা হোক। তবে অবশ্যই দল মত ধর্মের উর্ধ্বে উঠে+বিচারের নামে স্বার্থ হাসিলের কালো রাজনীতির কবর রচনা হোক
JUST এর বিজ্ঞান অনুষদে ফিজিক্স ডিপার্টমেন্টের বিদেশ যাবার হার দিনে দিনে বাড়ছেই। Next BIG Name🔥
01/05/2026
বিদেশ যাবার জন্য যবিপ্রবির সবচেয়ে ভাইব্রেন্ট💕✈️ ডিপার্টমেন্ট হলো GEBT। এখানে এক ব্যাচ থেকেই ৪ বন্ধুর USA যাবার রেকর্ড রয়েছে।শুধু USA তেই ১০ এর অধিক শিক্ষার্থী আছে,সাথে Canada,Australia,Germany,Korea,China,Finland etc পৃথিবীর সকল প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে যবিপ্রবি'র এই জিইবিটি(Genetic Engineering and Biotechnology) এর এলামনাইগণ।🔥
29/04/2026
যবিপ্রবিতে এবার যারা রিসার্চে ভালো করা ডিপার্টমেন্টে ভর্তি হবে,তোমরা চাইলে ৪ বছর পর যেকোনো দেশে যেতে পারবে। কারণ গবেষণা মুখের কথা না, অভিজ্ঞ শিক্ষক লাগে,প্রয়োজনীয় ল্যাব ইকুয়েপমেন্ট লাগে,শক্ত এলামনাই লাগে ইতাদি ইত্যাদি যা যবিপ্রবি'র EEE,ChE,GEBT,EST,MB ইত্যাদি বিভাগের রয়েছে।
Click here to claim your Sponsored Listing.
