25/04/2016
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১ তম ব্যাচের মেধাবী কর্মকর্তা আইরিন পারভীন বাঁধন এঁর অকাল মৃত্যুতে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন যশোর জেলা গভীর শোক প্রকাশ করছে। একই সাথে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তাঁর শোকসমতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
17/11/2015
হাপানী থেকে প্যারালাইসিস, হৃদরোগ থেকে ব্রেইন টিউমার প্রায় সকল রোগের ৭ দিনের মধ্যে চিকিৎসার গ্যারান্টি দিয়ে লিফলেট বিতরণ করত এই প্রতিষ্ঠানটি। লিফলেটগুলো জব্দ করে ধংস করা হয়েছে।
'মেড ইন জার্মানি' লেবেল লাগিয়ে যশোরে ওষুধ তৈরি
যশোরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভুয়া হারবাল ওষুধ তৈরির কারখানা সিলগালা করে দিয়েছে। অভিযানকালে অনুমোদন না নিয়ে হরবাল ওষুধ তৈরি
01/07/2015
http://www.1newsbd.com/2015/06/30/89670
৩৬৫ দিনে ত্রিশ লাখ মানুষের মন জয় !
৬০ সেকেন্ডে এক মিনিট। ৬০ মিনিটে এক ঘন্টা। ১২ ঘন্টায় এক দিন। ২৪ ঘন্টায় রাতদিন। ৩০ দিনে এক মাস। ৩৬৫ দিনে এক বছর। আর ১২ মাসে এক বছর পূর্ণ হয়। হ্যাঁ পাঠক আর এই এক বছরে যশোরের প্রায় ৩০ লাখ মানুষের কাছে একটি নাম পৌঁছে গেছে।
09/06/2015
যশোর জেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আব্দুস সালামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মুড়ুলীর মোড়ে অবস্থিত কর্ণফুলী হিমাগারে আসন্ন রমজানে বিক্রয়ের লক্ষ্যে রক্ষিত মেয়াদ ঊত্তীর্ণ ও পোকাধরা ১০৫ বস্তা বিদেশী খেজুর জব্দ করে এবং ৫০ হাজার টাকা জরিমানা করে। পরবর্তীতে জব্দকৃত খেজুর ঝুমঝুমপুর ময়লাখানায় ধ্বংশ করা হয়। জেলা প্রশাসন যশোর রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ও মান ঠিক রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে।
24/04/2015
যশোর জেলাবাসীর জন্য সুখবর। বইপ্রেমীদের জন্য সুখবর। যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে যশোর বই মেলা-২০১৫। আগামী ২৫ এপ্রিল হতে ০৫ মে পর্যন্ত যশোর ইন্সটিটিউট প্রাংগনে বই মেলা চলবে। মেলার শুভ উদ্বোধন হবে আগামীকাল বিকাল তিনটায়। উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
14/04/2015
জেলা প্রশাসন যশোরের পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা।
12/04/2015
জেলা প্রশাসন যশোর ও জেলার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত পহেলা বৈশাখের অনুষ্ঠানমালায় আপনারা সকলে আমন্ত্রিত।
08/04/2015
জেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় ডিজিটাল মেলা। তাই আজ উপজেলা প্রশাসন কেশবপুরের উদ্যোগে উদ্বোধন হল ডিজিটাল মেলা-২০১৫। ডিজিটাল মেলার শুভ উদ্বোধন করেন যশোর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর স্যার। মেলা উদ্বোধনের পর ডিসি স্যার মেলায় আগত দর্শনার্থীদের উদেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
08/04/2015
গত কয়েকদিনের ঝড়, বৃষ্টি ও বজ্রপাতে বহুবিধ ক্ষয়ক্ষতি হয় যশোরের বিভিন্ন স্থানে। জেলা প্রশাসনের তড়িৎ সিদ্ধান্তে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হয় এবং ঘরের জন্য টিন ও প্রয়োজনভেদে ত্রানের ব্যবস্থা করা হয়। এই কার্যক্রমের অংশ হিসেবেই যশোর জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় আজ মনিরামপুরের ক্ষতিগ্রস্থ স্কুলঘর পরিদর্শন করেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের পদক্ষেপ নেন।
08/04/2015
আজকের শিক্ষার্থী আগামীর কর্নধার। তাই শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিতকরণ এবং নৈতিকতা ও মূল্যবোধ উন্নয়নে উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করেন যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যশোর জিলা স্কুল। উক্ত সভায় প্রধান অথিতির আসন অলঙ্কৃত করেন যশোরের সুযোগ্য জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর স্যার। তিনি উপস্থিত ছাত্রদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং উজ্জ্বল ভবিষ্যের অনুপ্রেরনা দেন।
07/04/2015
জাতীয় ও স্বাধীনতা দিবস-২০১৫ এর কিছু স্মৃতি... সকালে বিজয় স্তম্ভে পুস্পস্তবক অর্পন, স্টেডিয়ামে কুচকাওয়াজ ও প্যরেড অতঃপর ডিসপ্লে... বিকালে প্রীতি ফুটবল ম্যাচ, প্রবীনদের হা্ঁটা প্রতিযোগিতা... দিন শেষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান...