18/07/2026
ঝিকরগাছা পৌরসভার ৯ নং ওয়ার্ডে তরুণদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সহকারী অধ্যাপক হারুন অর রশিদ
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা পৌরসভার ৯ নং ওয়ার্ডে তরুণ সমাজকে মাদকমুক্ত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও মেয়রপদপ্রার্থী সহকারী অধ্যাপক হারুন অর রশিদ । ১৭ জুলাই (শুক্রবার) বিকালে পৌর সদরের হাজিরালী মহিলা কলেজ মাঠে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
ক্রীড়া সামগ্রী বিতরণ কালে সহকারী অধ্যাপক হারুন অর রশিদ তার বক্তব্যে বলেন, তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস মুক্ত রাখতে তাদের জীবনকে পরিচ্ছন্ন রাখতে খেলাধুলার বিকল্প নেই। আজকে সমাজের মাদকের প্রভাব বিস্তার বেশি। এ জন্য সমাজকে মাদকমুক্ত রাখার জন্য তরুণ ছেলেদের রক্ষায় খেলার মাঠে ফিরিয়ে আনা জরুরি। তারই অংশ হিসেবে আজ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি তরুণ সমাজকে নৈতিক ও আদর্শ শিক্ষার অভ্যন্তরে নিয়ে আসতে পারলে তাদেরকে মাদকমুক্ত রাখা পুরোপুরি সম্ভব হবে। তারাই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্রীড়া অঙ্গনে সবসময় কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আইয়ুব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর ৯ নং ওয়ার্ড জামায়াত নেতা, হারুন অর রশিদ, সোহেল আহমেদ, মাসুদুর রহমান, ইমরান খান, হাফেজ বেলাল হুসাইন, শিমুল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ক্রীড়া সামগ্রীগুলো মোট তিনটি ফুটবল দলকে
বিতরণ করা হয়েছ। এর মধ্যে হাজিরালী গ্রামের দুটি ফুটবল দলের মাঝে দুটি ফুটবল ও দুটি বাঁশি এবং পুরন্দপুর গ্রামের একটি ফুটবল দলের মাঝে একটি ফুটবল ও একটি বাঁশি।
৯ নং ওয়ার্ড জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে ও বিভিন্ন অপরাধ মূলক কাজ থেকে দূরে আগামীতে এ ধরণের ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
#ঝিকরগাছাপৌরসভা

18/07/2026
17/07/2026
17/07/2026
17/07/2026
17/07/2026
16/07/2026