গণসংহতি আন্দোলন - G.S.A যশোর জেলা

গণসংহতি আন্দোলন - G.S.A যশোর জেলা

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গণসংহতি আন্দোলন - G.S.A যশোর জেলা, Political Party, Jessore.

পরিবর্তন সম্ভব! পরিবর্তন চাই!

শ্রমিক-কৃষক, খেটে খাওয়া, নিপীড়িত ও প্রান্তিক মানুষের ন্যায্য হিস্যা চাই - এই দাবি নিয়ে এবং "বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, অধিকার ও মর্যাদার বাংলাদেশ, জনগণের বাংলাদেশ" গড়ার অঙ্গীকার নিয়ে।

Photos from গণসংহতি আন্দোলন - G.S.A যশোর জেলা's post 03/04/2026

গণসংহতি আন্দোলনের অভয়নগর উপজেলা কমিটির সদস্য সচিব সামস সারফিন সামন আজ বিকালে জে জে আই জুটমিল কর্তৃপক্ষ এবং আকিজ ইকো পার্ক কর্তৃপক্ষের ষড়যন্ত্রের কারণে আর্মির মারধরে মারাত্মক আহত হয়ে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছেন!!

সামন দীর্ঘদিন ধরে জেজেআইসহ বন্ধকৃত ২৬ টি পাটকল চালু, বকেয়া পরিশোধ জেজেআই জুট মিলের খেলার মাঠ, রাস্তা জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবিতে আন্দোলন করে আসছে।

ক্ষমতার পালাবদল হলেও রাষ্ট্রের সাথে সাধারণ জনতার লড়াই হয়তো অব্যাহত থাকবে!

আমরা সামনের সাথে ঘটা এ ঘটনার তদন্ত ও বিচার দাবি করছি।

23/11/2025

আগামীকাল সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, সকাল ১০.৩০টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণসংহতি আন্দোলন-জিএসএর উদ্যোগে ‘গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে শিক্ষা সংস্কার ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে।

আলোচনায় অংশ নেবেন জিএসএর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, লেখক ও চিন্তক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সামিনা লুৎফা নিত্রা, লেখক ও মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান, শিক্ষা সংস্কার আন্দোলনের সংগঠক আবুল হাসনাত কবির, প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মনযূরুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা, লেখক ও শিক্ষক সফিক ইসলাম এবং আমাদের পাঠশালার প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন৷ সভায় সভাপতিত্ব করবেন জিএসএর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

এই আলোচনায় অংশ নিয়ে মতামত জানানোর জন্য সকলেই আমন্ত্রিত!

22/11/2025

সংবিধান সংস্কার পরিষদের দাবি গণসংহতি আন্দোলন তুলেছিল: জোনায়েদ সাকি

#গনসংহতি_আন্দলন

Photos from গণসংহতি আন্দোলন - G.S.A যশোর জেলা's post 22/11/2025

গণসংহতি আন্দোলন-জিএসএর ৫ম জাতীয় সম্মেলনের মূলতবি আলোচনা, দলের রাজনৈতিক কৌশল ও দিকনির্দেশনা বিষয়ে বিশেষ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত। ২১ নভেম্বর ২০২৫ ঢাকার ধানমণ্ডিতে মেজর হায়দার মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই সম্মেলন।

প্রতিনিধি সম্মেলনের শুরুতেই দলের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা এস এম আমজাদ হোসেনের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ, নীরবতা পালন ও তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা।

জিএসএর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলের সভাপতিত্বে এই বিশেষ প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন দলের রাজনৈতিক পরিষদ সদস্য তাসলিমা আখতার ও হাসান মারুফ রুমী। আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় ও সারা দেশের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীবৃন্দ।

22/11/2025

✊🌸

গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে এমন ব্যবস্থা চাই যেখানে জনগণই হবে ক্ষমতার উৎস।

Photos from গণসংহতি আন্দোলন - G.S.A যশোর জেলা's post 16/11/2025

আজ গণসংহতি আন্দোলন এবং জননেতা Zonayed Saki-জোনায়েদ সাকি জোনায়েদ সাকি'র আইডল, রাজনৈতিক গুরু মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী।
বাংলাদেশের মানুষকে ইন্ডিয়ার দাসত্ব,হস্তক্ষেপ থেকে মুক্ত রাখতে এবং মানুষের অধিকার আদায় এসবের মাধ্যমেই যার সারাটিজীবন ব্যয় করেছেন।
বাংলাদেশের রাজনীতিতে তার অবদান অনস্বীকার্য।
আল্লাহ এই মহান নেতাকে পরপারে ভালো রাখুক,জান্নাতবাসী করুক।

14/11/2025

#প্রেস_বিবৃতি
১৪ নভেম্বর ২০২৫

আজ শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে বলেছেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে আদেশকে গণসংহতি আন্দোলন স্বাগত জানায়। তবে এই আদেশ যাতে বাস্তবায়ন করা যায় তার জন্য জাতীয় ঐক্যমতের প্রয়োজন এখনো শেষ হয়ে যায়নি। অন্তর্বর্তীকালীন সরকারকে এ বিষয়ে উদ্যোগ অব্যাহত রাখতে আহ্বান জানান তারা।

নেতৃবৃন্দ বলেন, এই আদেশের বিষয়বস্তুতে, বিশেষ করে গণভোটের পদ্ধতি অংশে যেসব ধারা লেখা হয়েছে সেগুলো এমনকি যারা এই সনদ প্রণয়ন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন তাদের কাছেও পরিপূর্ণভাবে স্পষ্ট নয়। যেমন, ‘ক’ ধারায় অস্পষ্টতা রয়ে গেছে, এখানে ভিন্নমত বিষয়ে কী মীমাংসা হবে সে বিষয়ে ব্যাখ্যা ভেদে পার্থক্য করার সুযোগ থাকায় তা স্পষ্ট হয়নি। অন্যান্য ধারাগুলোও যথেষ্ট জটিল। এতে করে জনগণের মতামত দিতে সমস্যা তৈরি হবে। বিশেষত চারটি প্রশ্নের একটি উত্তর জনগণের জন্য মতামত প্রদানের ক্ষেত্রে একটা সিদ্ধান্তহীনতা তৈরি করতে পারে। এতে জনগণের বেছে নেবার অধিকার খর্ব করা হয়েছে কি না, সে প্রশ্নও উঠতে পারে। কাজেই, এ বিষয়ে পরিষ্কার করে জনগণকে জানানো এবং নির্বাচনের আগেই টেলিভিশন, সংবাদপত্র ও প্রচার পত্র মারফত গণভোটের বিষয়বস্তু ও প্রক্রিয়া বিষয়ে জনগণকে সম্যক অবহিত করা সরকারের দায়িত্ব।

নেতৃবৃন্দ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি আমরা প্রথম থেকেই করে আসছি। এই দাবির ন্যায্যতা ও অপরিহার্যতা অবশেষে বুঝতে পারায় আমরা সরকারকে ধন্যবাদ জানাই। তবে এটিও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে ঐকমত্য প্রতিষ্ঠার ভেতর দিয়ে বাস্তবায়ন করাটা জাতীয় স্বার্থেই জরুরি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করার দৃষ্টান্ত হিসাবে তা অনুসরণীয় হতে পারে বলে আমরা মনে করি।

নেতৃবৃন্দ আরও বলেন, এর মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সকল বাধা দূর হবে বলে আমরা আশা করি এবং সকল দলকে দায়িত্বশীল ভূমিকা নিয়ে গণতান্ত্রিক উত্তরণে ভূমিকা রাখতে আহ্বান জানাই।

বার্তাপ্রেরক

(বাচ্চু ভূইয়া)
সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি
০১৭১৭ ০৩৪০২২

13/11/2025

ন্যায়বিচার রাষ্ট্রের ভিত্তি

Zonayed Saki-জোনায়েদ সাকি

12/11/2025

২০০২ সালের ২৯ আগস্ট জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে বেশ কয়েকটি গণসংগঠনের ঐক্যবদ্ধ রাজনৈতিক মঞ্চ হিসেবে গণসংহতি আন্দোলন যাত্রা শুরু করে। এরপর থেকে বাংলাদেশের মানুষের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে, জাতীয় সার্বভৌমত্ব ও সম্পদ রক্ষার লড়াইয়ে সক্রিয় ভূমিকা রেখেছে গণসংহতি আন্দোলন।

২০১৫ সালের ২৭-২৯ নভেম্বর তৃতীয় জাতীয় প্রতিনিধি সম্মেলন থেকে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তির নেতৃত্বশীল দল হিসেবে গণসংহতি আন্দোলন - জিএসএ রাজনৈতিক দল আকারে আত্মপ্রকাশ করে।

গণসংহতি আন্দোলন - জিএসএর রাজনৈতিক দল হিসেবে এক দশক পূর্তি উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য মাথাল র‍্যালি অনুষ্ঠিত হবে আসছে শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, বিকাল ৩টায়। ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে।

সমাবেশে সভাপতিত্ব করবেন জিএসএর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। উপস্থিত থাকবেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এবং দলের কেন্দ্রীয় ও বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীবৃন্দ।

গণসংহতি আন্দোলন - জিএসএর দল হিসেবে এক দশক পূর্তির এই আয়োজনে আপনারা সকলেই আমন্ত্রিত।

Zonayed Saki-জোনায়েদ সাকি

#মাথাল #গণসংহতি

11/11/2025

I gained 46 followers, created 25 posts and received 315 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Want your business to be the top-listed Government Service in Jessore?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Jessore
7400