AJH MEDIA

Call Contact the organization

AJH MEDIA খুব সাধারণ জীবন যাপন করতে চাওয়া ক্ষুদ্র মানুষ🤲

হরিণাকুন্ডুতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত....হরিণাকুন্ডুতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়ে...
08/10/2026

হরিণাকুন্ডুতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত....

হরিণাকুন্ডুতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনব্যাপী উপজেলার সাবেক বিন্নী গ্রামে এ ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা হয়। গ্রামীন এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। লাঠি খেলা প্রতিযোগিতায় স্থানীয় দল ছাড়াও কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ বিভিন্ন এলাকা থেকে আসা মোট ১৩টি দল অংশগ্রহণ করে। ঢাক-ঢোল, কাঁসর ও করতালির তালে তালে লাঠিয়ালদের নান্দনিক কসরত ও রণকৌশল দর্শকদের মুগ্ধ করে। #লাঠি #খেলা #ঐতিহ্যবাহী #হরিণাকুন্ডু

08/10/2026

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, সকালের পর্ব৩
#গ্রামবাংলা #ঐতিহ্যবাহী #লাঠি #ঝিনাইদহ

08/10/2026

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, সকালের পর্ব২
#গ্রামবাংলা #ঐতিহ্যবাহী #লাঠি #ঝিনাইদহ

08/10/2026

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, সকালের পর্ব১
#গ্রামবাংলা #ঐতিহ্যবাহী #লাঠি #ঝিনাইদহ

কিন্তু একসময় ব্যাটারি চার্জ দেওয়াও ছিল ধৈর্যের ব্যাপার। চার্জার ঠিক আছে তো? পিন মিলেছে তো? LED জ্বলছে তো? এই ছোট ছোট দুশ...
06/10/2026

কিন্তু একসময় ব্যাটারি চার্জ দেওয়াও ছিল ধৈর্যের ব্যাপার। চার্জার ঠিক আছে তো? পিন মিলেছে তো? LED জ্বলছে তো? এই ছোট ছোট দুশ্চিন্তাগুলোই ছিল এক প্রজন্মের প্রযুক্তিগত শৈশব।

আজ আমরা যখন কয়েক মিনিটে ফোনে চার্জ দিই, তখন এই পুরোনো যন্ত্রগুলো মনে করিয়ে দেয়, বিজ্ঞান একদিনে এগিয়ে আসেনি, অসংখ্য ছোট ছোট আবিষ্কার আর অভিজ্ঞতার পথ পেরিয়েই এসেছে।

তাই এই পুরোনো চার্জারটা শুধু একটি যন্ত্র নয়, এটা প্রযুক্তির সঙ্গে জড়িয়ে থাকা এক টুকরো নস্টালজিয়া।

এক পায়ে স্যান্ডেল, কাঁধে ভারী মাইক— খায়রুল দেওয়ান নামের এই তরুণ প্রতিদিন ঢাকার অলিগলি চষে বেড়ান জনগণের কথা তুলে ধরতে...
27/09/2026

এক পায়ে স্যান্ডেল, কাঁধে ভারী মাইক— খায়রুল দেওয়ান নামের এই তরুণ প্রতিদিন ঢাকার অলিগলি চষে বেড়ান জনগণের কথা তুলে ধরতে। অনেকের চোখে এটা হয়তো এক ধরনের পাগলামি, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে সমাজের প্রতি এক গভীর দায়িত্ববোধ আর ভালোবাসা।
কোনো প্রাতিষ্ঠানিক পরিচয় নেই, নেই বড় কোনো প্ল্যাটফর্ম— তবুও নিজের উদ্যোগে, নিজের খরচে মাইকিং সরঞ্জাম কাঁধে নিয়ে ছুটে চলেন পথে পথে। তারই কার্যক্রম থেকে বোঝা যায় পরিবর্তনের জন্য বড় সংগঠন বা বিপুল অর্থের প্রয়োজন হয় না— প্রয়োজন হয় শুধু সদিচ্ছা আর মনের জোর।
খায়রুল দেওয়ানের মতো মানুষেরা আমাদের মনে করিয়ে দেন, সমাজ বদলের গল্প সবসময় বড় বড় মঞ্চ থেকে শুরু হয় না— অনেক সময় তা শুরু হয় একজন সাধারণ মানুষের একটুখানি সাহস আর আন্তরিকতা থেকে।

কালীগঞ্জের সেই নবজাতকের পাশে ইউএনও-ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজারে নিউ গরীবশাহ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে শিল্পী বেগম...
07/09/2026

কালীগঞ্জের সেই নবজাতকের পাশে ইউএনও-
ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজারে নিউ গরীবশাহ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে শিল্পী বেগম নামে এক সিজারিয়ান অপারেশনের সময় ওটিতে মা.রা যান। কিন্তু বেচে যায় নবজাতক। সেই নবজাতককে দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। এসময় নবজাতকের নানীর হাতে নগদ ১০ হাজার টাকা, নতুন পোশাক ও খাবার দুধসহ বিভিন্ন সামগ্রী প্রদান করে।

26/08/2026

ঝিনাইদহে একই দিনে ৫ জনের মৃ/ত্যু 😭😭

১৯৭৬ সালে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কর্মীরা পাড়ি জমান বিদেশে, কাজের সন্ধানে। তৎকালীন রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমানের হ...
15/08/2026

১৯৭৬ সালে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কর্মীরা পাড়ি জমান বিদেশে, কাজের সন্ধানে। তৎকালীন রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমানের হাত ধরে সরকারিভাবে এই যাত্রা শুরু হয়, আর বেসরকারি পর্যায়ে এগিয়ে আসেন ব্যবসায়ী ড. মুসা বিন শমসের। সেই থেকে আজ পর্যন্ত লাখো প্রবাসীর পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির এগিয়ে চলছে সমৃদ্ধির পথে। #প্রবাসি

Address

Jhenida

Telephone

+8801624989208

Website

Alerts

Be the first to know and let us send you an email when AJH MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to AJH MEDIA:

Shortcuts

Share